চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশে আসার আগে অজিদের ‘কার্যকর’ ঘূর্ণি প্রস্তুতি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:59 অপরাহ্ন 16, আগস্ট 2017
in স্পোর্টস
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা ও চট্টগ্রামের পিচের কথা চিন্তা করেই ডারউইনে ছয়টি স্পিন সহায়ক পিচ তৈরি করেছিল নর্দান টেরিটরি ক্রিকেট অ্যাসোসিয়েশন (এনটিসিএ)। আর নিজেদের মন মত পিচ পেয়ে বাংলাদেশ সফরের আগে ভালোই প্রস্তুতি সেরে রাখলেন অস্ট্রেলিয়ান স্পিনাররা।

ডারউইনে তিনদিনের প্রস্তুতি ম্যাচের শেষদিনে ছড়ি ঘুড়িয়েছেন স্পিনাররাই। দুই স্পিনারের দাপটে শেষ দিনে উইকেট পতন হয় ১৫টি। অ্যাগার ও হল্যান্ড দুজনেই নিয়েছেন ৪টি করে উইকেট।

স্মিথ একাদশের হয়ে মাত্র ১১ বলেই ওয়ার্নার একাদশের চার উইকেট তুলে নেন বাঁহাতি অলরাউন্ডার হল্যান্ড। তিনি অবশ্য বাংলাদেশ সফরের দলে নেই।

আগের দিন ১০৪ রান করে ইচ্ছাকৃত অবসরে গিয়েছিলেন ট্রাভিস হেড। শেষদিনে আর সুবিধা করতে পারেনি ওয়ার্নার একাদশ। ৯ উইকেটে ১৮১ রানে ইনিংস ঘোষণা করে তারা।

প্রথম ইনিংসে ওয়ার্নার একাদশ ৬ উইকেটে ৩৬০ রানে ইনিংস ঘোষণা করেছিল। তার জবাবে ৬ উইকেটে ১৮১ রান করে ইনিংস ঘোষণা করে স্মিথ একাদশ। স্মিথের একাদশ শেষ ইনিংসে ১৪২ রানে গুটিয়ে গেলে ওয়ার্নার একাদশ ম্যাচ জেতে ২১২ রানে। স্পিনার মিচেল সোয়েপসন অপরাজিত থকেন ৩১ রানে। তার সমান রান করেন গ্লেন ম্যাক্সওয়েল।

যাকে নিয়েই সবচেয়ে বেশি আশঙ্কা টাইগার ব্যাটসম্যানদের সেই নাথান লায়নও ভালো করেছেন শেষদিনে। ১০ ওভার বল করে ২৬ রানে ২ উইকেট পেয়েছেন ডানহাতি স্পিনার।

স্পিনারদের দিনে জ্বলে উঠতে পারেননি কোনও ব্যাটসম্যানই। এক হল্যান্ডের বলেই রানের খাতা খোলার আগে সাজঘরে ফেরেন আগের ইনিংসে ৮১ রান করা হিলটন কার্টরাইট, অ্যাডাম জাম্পা, জ্যাক ওয়েদারহ্যাল্ড। প্রথম ইনিংসে শতরান করা পিটার হ্যান্ডসকম্ব করেছেন মাত্র ২ রান।

বাংলাদেশ সিরিজের দলে অ্যাগার থাকলেও নেই জন হল্যান্ড। কিন্তু ক্রিকেট অস্ট্রেলিয়া এইউ বলছে, বাংলাদেশ যেহেতু অলরাউন্ডার সাকিব আল হাসানের মতো একজন বাঁহাতি স্পিনার খেলাবে, তাই সাকিবের কার্যকরীতার কথা চিন্তা করে অজিদের পছন্দের তালিকায় জায়গা পাওয়া উচিত ছিল হল্যান্ডের।

Previous Post

পশু ক্রয় ও কোরবানি দিয়েও সাহায্য করা যেতে পারে বন্যাদূর্গতদের

Next Post

চাল আমদানিতে এখন নামমাত্র শুল্ক

Next Post
চাল ব্যবসায়ী

চাল আমদানিতে এখন নামমাত্র শুল্ক

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

বন্ধুর শোকযাত্রায় গিয়ে যুক্তরাষ্ট্রে দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT