চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ইকরিমিকরি’র আয়োজনে পূর্বাচল শহীদ মিনারে বর্ণ উৎসব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:08 অপরাহ্ন 21, ফেব্রুয়ারি 2021
in অন্যান্য
A A
শিশুরা বর্ণ উৎসবে রঙিন চিত্র আঁকছে, উৎসবের আনন্দ উপভোগ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শিশুতোষ প্রকাশনী ইকরিমিকরি কেবল একটি প্রকাশনা নয়, এটিকে ‘শিশুদের এক স্বপ্নরাজ্য’ মনে করা হয়! রাজ্যটির বিস্তার শুরু হয়েছিল বই প্রকাশের মধ্য দিয়ে। ২০১৯ সাল থেকে এ প্রকাশনা সংস্থা মাসিক পত্রিকাও বের করছে। জন্মলগ্ন ২০১৬ থেকেই ইকরিমিকরি বর্ণমালা নিয়ে নানা পরিকল্পনা করছে।

সেই পরিকল্পনার অংশ হিসেবে এবার মাতৃভাষাকে কেন্দ্র করে পূর্বাচল নতুন শহর জয় বাংলা চত্বরে ইকরিমিকরি নির্মাণ করছে একটি শহীদ মিনার। একুশের প্রথম প্রহরে সর্বসাধারণের জন্য এটি খুলে দেয়া হবে বলে জানিয়েছে তারা। এমএস সিটে তৈরি এই শহীদ মিনার উচ্চতায় ৩১ ফুট ও প্রশস্তে ২১ ফুট।

ইকরিমিকরি টিম মনে করে, প্রাণের বিনিময়ে অর্জিত প্রিয় বর্ণমালাকে অনেক আদরে যতনে লালন করা শহীদের প্রতি শ্রদ্ধা জানানোর অন্যতম উপায়। শহীদ মিনার নির্মাণের পরিকল্পনা বিষয়ে জানতে চাইলে ইকরিমিকরি টিম জানায়, আমরা চাই শিশুরা মাতৃভাষাকে আরো ভালো করে জানুক। হৃদয়ে ধারণ করুক। শিশুদের জন্যই এমন আয়োজন।

শিশু বর্ণ উৎসবের অনুষ্ঠানে শহীদ মিনার পাশে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

শিশুতোষ এই সংস্থা আরও জানায়, প্রতিবছর সর্বস্তরের মানুষের অংশগ্রহনে নিয়মিতভাবে বর্ণ উৎসব আয়োজিত হবে। এটি হবে সার্বজনীন। এছাড়াও চলবে সারাবছর ধরে বর্ণমালাকে ঘিরে গবেষণাসহ নানা ধরণের চর্চা ও কার্যক্রম এবং সেসব ফেব্রুয়ারি মাসে তা উপস্থাপন করা হবে। যারা বাংলা ভাষা ও বর্ণমালা নিয়ে কাজ করতে চান, এ উদ্যোগের পাশে থাকতে চান তাদের সকলকে আমন্ত্রণ জানায় ইকরিমিকরি।

২১শে ফেব্রুয়ারিতে ইকরিমিকরির কর্মসূচীর সমূহর মধ্যে ছিল শিশু ও বড়দের অংশগ্রহণে রাস্তাজুড়ে বর্ণ আলপনা। শহীদ মিনার উদ্বোধন করবেন ভাষা সংগ্রামী আহমদ রফিক। ভাষা সংগ্রামী আহমদ রফিকসহ ৫০ বরেণ্য ও তরুণ শিল্পী এঁকেছেন ৫০টি বর্ণছবি। তার উন্মুক্ত প্রদর্শনী আয়োজন করা হয়েছে জয়বাংলা চত্বরে। পরবর্তীতে বর্ণছবির আরো প্রদর্শনী হবে জাদুঘর অথবা শিল্পকলা একাডেমির গ্যালারিতে।

সারাদিন বর্ণছবি আঁকার আয়োজন তরুণ ও শিশু শিল্পীদের। এছাড়াও ছিল বর্ণমালায় হাতেখড়ি, ইকরিমিকরি বইটং উদ্বোধন ( ভ্রাম্যমান বই প্রদর্শন, বইপড়া ও বই বিক্রির গাড়ী) ও শিশুদের জন্য বর্ণমালার খেলা, বর্ণমালা চেনা, বর্ণফুল আঁকা ইত্যাদি আয়োজন।

Tags: ২১ শে ফেব্রুয়ারি
Previous Post

আসছে জামিলের সুর ও কণ্ঠে প্রথম ‘মিউজিক্যাল ফিল্ম’

Next Post

করোনাভাইরাস: শনাক্তের হার কমেছে

Next Post
চ্যানেল আই অনলাইন, ২০ ফেব্রুয়ারি ২০২১, নারী সাংবাদিকের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: শনাক্তের হার কমেছে

ভারত ও পাকিস্তান ক্রিকেটাররা ম্যাচের মধ্যে শুভেচ্ছা বিনিময় করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের লিখিত প্রতিশ্রুতি পেতে হুমকি দিয়ে রাখল পাকিস্তান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT