চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আসছে জামিলের সুর ও কণ্ঠে প্রথম ‘মিউজিক্যাল ফিল্ম’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:50 অপরাহ্ন 21, ফেব্রুয়ারি 2021
in বিনোদন
A A
একত্রে হাস্যোজ্জ্বল চারজনের ছবি, জামিলের প্রথম মিউজিক্যাল ফিল্মের জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

‘মীরাক্কেল-৬’ মাতিয়ে জামিল হোসেন এখন টিভিপর্দার ব্যস্ততম অভিনেতা। নাটক ছাপিয়ে কাজ করেছেন ‘আয়নাবাজি’র মতো সিনেমায়। তবে মিরাক্কেলের মঞ্চে সুযোগ বা অভিনেতা হিসেবে পরিচিতি পাওয়ার আগে জামিল গান করতেন। গানের হাতেগড়ি তার বাবার কাছ থেকে। এরপর কয়েকটি অডিশনেও গায়ক হওয়ার প্রতিযোগিতার অংশ নিলেও ভাগ্য সহায় হয়নি।

কপালগুণে ‘মিরাক্কেল’ লেগে যায়। তবে জামিল গান ছাড়েননি। ২০১৮ সালে ‘রঙ ঢঙ’ নামে তার একটি সিনেমায় প্লেব্যাক করেছিলেন। সেটি ছিল ভোক গান। যদিও সিনেমাটির মুক্তি মেলেনি। নতুন খবর হচ্ছে, জামিল সম্প্রতি নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন, সুর তারই করা।

ভিডিও আকারে গানটি প্রকাশ হতে যাচ্ছে। এটিকে মিউজিক ভিডিও না বলে ‘মিউজিক্যাল ফিল্ম’ বলতে চাইলেন জামিল হোসেন। চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, করোনার সময় ঘরে বসে গিটার বাজিয়ে গান করতাম। হুট করে মাথায় সুর আসে। সেটি গীতিকার লুৎফুর হাসান ভাইকে পাঠাই। উনি এই সুরের উপর ভিত্তি করে গানটি লিখেছেন।

সংগীতায়োজন করেন রানা আকন্দ। জামিল জানান, গানের শিরোনাম ‘বন্ধু রে তুই আমার চোখের নোনাজল’।

এ গানটি একটি গল্প নির্ভর একটি মিউজিক ভিডিও আবহে নির্মাণ করা হয়েছে বলে জানাল জামিল। তার কথা, গানের আয়োজন পুরোপুরি ফিল্মি। একটি পারিবারিক গল্প দেখানো হয়েছে। ডিওপি বিকাশ সাহা তিনিও সিনেমায় বেশি কাজ করেন।

সেজন্য এটিকে মিউজিক ভিডিও না বলে মিউজিক্যাল ফিল্ম বলতে চাইলেন জামিল। যেখানে আরও দেখা যাবে তুলনা আল হারুন, সুস্মিতা সাহা ও অরিত্রাকে। শনিবার গানটির শুটিং সম্পন্ন হয়েছে। স্বদেশ এন্টারটেনমেন্টের ইউটিউব চ্যানেলে গানটি পহেলা মার্চ প্রকাশ হবে।

Tags: জামিল হোসেনমিউজিক্যাল ফিল্মলিড বিনোদনলুৎফুর হাসান
Previous Post

একুশের প্রেক্ষাপটে সিনেমা নির্মাণ কতোটা সম্ভব?

Next Post

‘ইকরিমিকরি’র আয়োজনে পূর্বাচল শহীদ মিনারে বর্ণ উৎসব

Next Post
শিশুরা বর্ণ উৎসবে রঙিন চিত্র আঁকছে, উৎসবের আনন্দ উপভোগ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

'ইকরিমিকরি'র আয়োজনে পূর্বাচল শহীদ মিনারে বর্ণ উৎসব

চ্যানেল আই অনলাইন, ২০ ফেব্রুয়ারি ২০২১, নারী সাংবাদিকের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: শনাক্তের হার কমেছে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT