চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউরোপের ৩ দেশ মাতাচ্ছেন ইমরান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:06 অপরাহ্ন 28, এপ্রিল 2019
in বিনোদন
A A

মার্কিন মুলুক, মধ্যপ্রাচ্য হয়ে এশিয়ার বিভিন্ন দেশে কনসার্ট করেছেন ‘চ্যানেল আই সেরাকণ্ঠ’র শিল্পী ইমরান মাহমুদুল। এবার জনপ্রিয় এ সংগীত তারকা গান করতে উড়াল দিয়েছেন ইউরোপে। ইউরোপের ৩ দেশ মাতাচ্ছেন ইমরান।

রবিবার (২৮ এপ্রিল) ইমরানের সঙ্গে আলাপ হচ্ছিল তখন তিনি সুইজারল্যান্ডের জুরিখ শহরে। সেখান থেকে চ্যানেল আই অনলাইনকে এ গায়ক বলেন, এই কনসার্টগুলোর আয়োজন করেছে ইউরোপে বসবাসরত বাঙালী কমিউনিটি।

ইমরান বলেন, আমি ও আমার ব্যান্ডদল ‘আই কিংস’ নিয়ে প্রথমবার ইউরোপে গান করতে এলাম। শনিবার ফ্রান্সের প্যারিসে সফলতার সাথে কনসার্ট করেছি। আজ গাইবো সুইজারল্যান্ডের জুরিখে। ৪ মে গান করবো সুইডেনে।

প্যারিসে ইমরানের গান শুনতে মানুষের ঢল নামে

প্যারিসে কনসার্টের অভিজ্ঞতা জানিয়ে মিউজিক ভিডিও, প্লেব্যাক, স্টেজ শো দিয়ে বাজিমাৎ করা এই শিল্পী বলেন, এতো মানুষ আমার কনসার্টে আসবে ভাবতেই পারিনি। মনে হচ্ছিল, একখণ্ড বাংলাদেশ। তাদের উপস্থিতি দেখে আমি বিস্মিত হয়েছি। সেখানে এখন ঠাণ্ডা পড়ছে। যখন আমি স্টেজে গাইছিলাম একটু পরপর বৃষ্টি আসছিল। এরপরেও তারা ছাতা মাথায় দিয়ে কনসার্ট উপভোগ করেছেন।

প্রবাসে বাস করেও বাংলা গানের প্রতি সেখানকার মানুষদের ভালোবাসা ইমরানকে ভীষণভাবে নাড়া দিয়েছে। এজন্য তিনি সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ইমরান আরও জানালেন, ইউরোপের ৩ দেশে কনসার্ট শেষে তিনি দেশে ফিরবেন ৭ মে। ফিরেই নতুন গানের কাজ নিয়ে ব্যস্ত হবেন।

Tags: ইউরোপইমরান মাহমুদুললিড বিনোদনসংগীত
Previous Post

কেন পিছিয়ে গেল রণবীর-আলিয়ার ‘ব্রহ্মাস্ত্র’ এর মুক্তি?

Next Post

আমেরিকার সেরা ৫ দর্শনীয় ও আকর্ষণীয় স্থান

Next Post

আমেরিকার সেরা ৫ দর্শনীয় ও আকর্ষণীয় স্থান

বিশ্বকাপ ক্ষুধায় ‘অস্থির’ রাসেল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT