চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপ ক্ষুধায় ‘অস্থির’ রাসেল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:10 অপরাহ্ন 28, এপ্রিল 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A

ওয়েস্ট ইন্ডিজের ১৫ সদস্যের বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন আন্দ্রে রাসেল। সুযোগ পাওয়ার পর এ অলরাউন্ডার বলছেন, দলে ফেরার জন্য তিনি যারপনাই ‘ক্ষুধার্ত’ ছিলেন।

বিশ্বজুড়ে বিভিন্ন টি-টুয়েন্টি লিগে খেললেও ২০১৫ সাল থেকে এপর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের হয়ে মাত্র একটি ওয়ানডে খেলেছেন রাসেল। চলতি আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে বিস্ময়কর পারফর্ম করছেন। আইপিএলের ১১ ম্যাচে ক্যারিবীয় হিটার রান করেছেন ৪০৬। স্ট্রাইকরেটটা রীতিমতো কপালে তোলার মতো, ২০৯.২৭। যেটা আসরের সর্বোচ্চ।

আইপিএলের সাম্প্রতিক পারফরম্যান্সই তাকে জাতীয় দলে ফিরিয়েছে বলে মনে করেন রাসেল, ‘বিশ্বকাপ দলে ডাক পেয়ে আমি মোটেই অবাক হইনি। আমি বেশ ভালো করছি। আমি জানি, এখানে যে কাজ ও পারফর্মটা করছি সেটা জাতীয় দলেও কাজে দেবে। আমি আসলে বিশ্বকাপের দিকে তেমন নজর দেইনি। নিজেকে বুঝিয়েছি, ওখানে (ওয়েস্ট ইন্ডিজ) যাই হোক না কেনো, আমি শুধু নিজের কাজটা করে যাব। সেটাই করেছি।’

বিশেষ করে দীর্ঘ ইনজুরির কারণেই সাম্প্রতিক বছরগুলোতে জাতীয় দল থেকে বাইরে থেকেছেন রাসেল। ২০১৭তে অবশ্য ডোপিং কোড লঙ্ঘনে এক বছরের জন্য নিষিদ্ধ ছিলেন। গত বছরের জুলাইতে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি-টুয়েন্টি খেলেছেন। কিন্তু সেখানে ততটা উজ্জ্বল ছিলেন না।

চলতি বছরের শুরুতে ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠের ওয়ানডে সিরিজে দলে ডাক পেয়েছিলেন। কিন্তু হাঁটুর ইনজুরির জন্য শেষ পর্যন্ত খেলতে পারেননি। ওই সিরিজ ২-২তে ড্র করে ক্যারিবীয়রা। পরে ইংলিশদের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে খেলেছেন।

আইসিসিকে দেয়া সাক্ষাতকারে রাসেল বলেছেন, ‘ওয়েস্ট ইন্ডিজের প্রতিনিধিত্ব করার জন্য আমি খুবই ক্ষুধার্ত। সবশেষ আমি যখন দলে যোগ দিয়েছিলাম, তখনও হাঁটুর ব্যথা কমাতে দুটো ইনজেকশন নিয়েছি। কিন্তু খেলতে না পেরে খুবই হতাশ হয়েছিলাম। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচগুলো বসে বসে দেখেছি, দলের জন্য কিছুই করতে পারিনি।’

এরপর আইপিএল ফর্মের কথা উল্লেখ করে ক্যারিবীয় অলরাউন্ডার বলেন, ‘আমি ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলতে এমনটাই ক্ষুধার্ত, এখানে (আইপিএল) যেভাবে খেলছি, যেভাবে চার-ছক্কা মারছি ঠিক তেমনটাই।’

বিশ্বকাপের আগে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের সঙ্গে একটি ত্রিদেশীয় সিরিজে খেলবে ওয়েস্ট ইন্ডিজ। তবে সিরিজের স্কোয়াডে নাম নেই রাসেলের। আইপিএল শেষ করে সরাসরি তিনি যোগ দেবেন বিশ্বকাপ দলে সঙ্গে। ৩১মে ট্রেন্টব্রিজে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে দুবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

Tags: আন্দ্রে রাসেলক্রিকেট বিশ্বকাপ-২০১৯বিশ্বকাপ-২০১৯লিড স্পোর্টস
Previous Post

আমেরিকার সেরা ৫ দর্শনীয় ও আকর্ষণীয় স্থান

Next Post

সম্পত্তিতে ছেলে-মেয়ের সমান অধিকার নিশ্চিত করার তাগিদ জানিয়েছেন প্রধানমন্ত্রী

Next Post

সম্পত্তিতে ছেলে-মেয়ের সমান অধিকার নিশ্চিত করার তাগিদ জানিয়েছেন প্রধানমন্ত্রী

সুবীর নন্দীকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেয়া হচ্ছে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT