চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউক্রেনে বাংলাদেশিদের দিন কাটছে উদ্বেগ-উৎকণ্ঠায়

লুৎফর রহমান সোহাগ by লুৎফর রহমান সোহাগ
5:49 অপরাহ্ন 24, ফেব্রুয়ারি 2022
in - সেমি লিড, আন্তর্জাতিক, প্রবাস সংবাদ
A A
ক্লাসিক আর্কেডের সামনে মানুষজন চলাচল করছে, ইউক্রেনের রাজধানী কিয়েভ।. Channel i News - চ্যানেল আই নিউজ

রাশিয়ার সাথে যুদ্ধের শঙ্কায় ইউক্রেন ছাড়তে শুরু করেছেন অনেক বাংলাদেশি। দেশটিতে থাকা বাংলাদেশিদের দিন কাটছে উদ্বেগ-উৎকন্ঠায়। ইউক্রেনে বৈধভাবে প্রায় দেড় হাজার বাংলাদেশি রয়েছেন।

প্রবাসীরা বলছেন: অবৈধ বসবাসকারীদের নিয়ে এই সংখ্যা পাঁচ হাজার হতে পারে। এই বাংলাদেশিরা এখন পড়াশোনা, ব্যবসা ও চাকরির ভবিষ্যত নিয়ে দুশ্চিয়ন্তায় রয়েছেন।

ইউক্রেনে চার বছরের স্নাতক করতে বাংলাদেশ ছেড়েছিলেন কুমিল্লার ফরহাদ। খণ্ডকালীন চাকরিও পেয়ে যান। ইউক্রেন-রাশিয়া সংকটে তার সামনে এখন ঘোর অনিশ্চয়তা। এক বছরের মাথায় দেশটি ছাড়তে ঢাকার টিকেট খুঁজতে হচ্ছে এই শিক্ষার্থীকে।

ইউক্রেনে কুমিল্লার প্রবাসী ফরহাদ বলেন: আমি যে এলাকায় থাকি ওই এলাকায় রেড মার্ক করে দেওয়া হয়েছে। ইউনির্ভাসিটি থেকে একটি লেটার নেব। বাংলাদেশে চলে আসলে পরে যাওযার জন্য এটা দেখাতে পারব।

সীমান্তে মস্কোর তৎপরতায় পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে। জরুরি অবস্থা জারির পর রাতের ইউক্রেনে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এ অবস্থায়ও অনেক বাংলাদেশি দেশটিতে থাকতে বাধ্য হচ্ছেন।

সাড়ে ৬ বছর ধরে ইউক্রেনে বাস করা বাংলাদেশি এই শিক্ষার্থী জানালেন: মেডিকেলে আমি ৬ বছর ধরে পড়াশোনা করছি। এখন বাংলাদেশে চলে গেলে আমার পড়াশোনা ১ বছর পিছিয়ে যাব। পরে বাংলাদেশ থেকে ইউক্রেন আসতে অনেক ঝামেলার সম্মুখীন হতে হবে। এখন আমি কী করব বুঝতে পারছি না।

ইউক্রেনে বাংলাদেশের দূতাবাস না থাকায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের সম্পৃক্ত রাখছেন প্রবাসীরা। পোলান্ডের দূতাবাস পরামর্শ দিলেও যুদ্ধাবস্থায় কতটা সহয়তা মিলবে তা নিয়ে চিন্তায় আছেন অনেকে।

প্রবাসী রাজীব আহমেদ বলেন: পোলান্ড বলছে হেল্প করবে। কিন্তু কতটুকু হেল্প করবে তা জানি না। তাদেরকে মেইল পাঠালে কোন জবাব আসে না।

পরিস্থিতি যতই উত্তপ্ত থাকুক, আলোচনার মাধ্যমে সমাধান মিলবে- এমন আশা করছেন প্রবাসী বাংলাদেশিরা।

Tags: ইউক্রেনবাংলাদেশি প্রবাসীরাশিয়া-ইউক্রেন
Previous Post

আমার পরিচিতি এনে দিয়েছে ‘ব্যাচেলর পয়েন্ট’: পাভেল

Next Post

নিসের বিপক্ষে নামার আগে নিষিদ্ধ এমবাপে

Next Post
এমবাপে ফুটবল খেলছেন, পেছনে দর্শকরা দর্শকরা।. Channel i News - চ্যানেল আই নিউজ

নিসের বিপক্ষে নামার আগে নিষিদ্ধ এমবাপে

আসামি গ্রেফতার ও আদালত প্রাঙ্গণে নিরাপত্তা ব্যবস্থা. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বামীকে হত্যার মামলায় স্ত্রীসহ ৩ জনের মৃত্যুদণ্ড

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT