চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বামীকে হত্যার মামলায় স্ত্রীসহ ৩ জনের মৃত্যুদণ্ড

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:16 অপরাহ্ন 24, ফেব্রুয়ারি 2022
in আদালত
A A
আসামি গ্রেফতার ও আদালত প্রাঙ্গণে নিরাপত্তা ব্যবস্থা. Channel i News - চ্যানেল আই নিউজ

জয়পুরহাটে পরকিয়ার জের ধরে স্বামীকে হত্যার মামলায় স্ত্রীসহ তিন আসামীর মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। 

বৃহস্পতিবার দীর্ঘ শুনানী শেষে দুপুরে জয়পুরহাট জেলা ও দায়রা জজ মো: নুর ইসলাম জনাকীর্ণ আদালতে মৃত্যুদণ্ডের এ আদেশ দিয়েছেন।

দন্ডপ্রাপ্ত আসামীরা হচ্ছেন- দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ডুগডুগি দেওগ্রামের নিহত রহিম বাদশার স্ত্রী আকলিমা বেগম (২৭), শালগ্রামের সেলিম  হোসেন (৩৪) ও একই এলাকার গোপালপুর গ্রামের আইনুল হোসেন (৩৭)। মামলায় জামিন নেয়ার পর থেকে আসামী আকলিমা বেগম পলাতক থাকলেও অন্য দুই আসামীর উপস্থিতিতে এই রায় ঘোষণা করা হয়।

মামলা সূত্রে জানা গেছে, দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ডুগডুগি দেওগ্রামের রহিম বাদশা ছিলেন মাইক্রোবাস চালক। তার সহকারি ছিলেন একই এলাকার শালগ্রামের আসামী সেলিম হোসেন। সেই সূত্র ধরে বাড়িতে যাতায়াতের এক পর্যায়ে সেলিম রহিম বাদশার স্ত্রী আকলিমা বেগমের সাথে অবৈধ সম্পর্ক গড়ে তোলে। সেই সম্পর্ক পোক্ত করতেই সেলিম তার বন্ধু আইনুলকে সাথে নিয়ে রহিম বাদশাকে হত্যার পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী ২০১৬ সালের ১০ জুলাই বাড়ি ফেরার পথে পাঁচবিবি উপজেলার বারোকান্দি সড়কে রহিম বাদশাকে তারা গলা কেটে হত্যার পর মাইক্রোবাসে রেখে পালিয়ে যায়।

পরের দিন ১১ জুলাই তার লাশ উদ্ধারের পর নিহতের বাবা শাহাদত হোসেন অজ্ঞাতনামা আসামী করে পাঁচবিবি থানায় মামলা দায়ের করেন। মামলার তিনদিন পর পুলিশ সেলিম হোসেনকে গ্রেফতার করলে হত্যার মূল রহস্য উদঘাটন হয়। পরে মামলার অপর দুই আসামীকেও পুলিশ গ্রেফতার করে। মামলায় জামিন নেয়ার পর থেকে আসামী আকলিমা বেগম পলাতক রয়েছে।

মামলায় দীর্ঘ প্রায় ৬ বছর উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে হত্যাকাণ্ডের সাথে সন্দেহাতীতভাবে জড়িত থাকার বিষয়টি প্রমাণ হওয়ায় আদালত আসামীদের বিরুদ্ধে এ রায় ঘোষণা করেন।

Tags: মৃত্যুদণ্ড
Previous Post

নিসের বিপক্ষে নামার আগে নিষিদ্ধ এমবাপে

Next Post

খোন্দকার ইব্রাহিম খালেদ: তার সত্য উচ্চারণগুলো প্রতিদিনই প্রাসঙ্গিক

Next Post
খোন্দকার ইব্রাহিম খালেদ বক্তৃতা দিচ্ছেন, পেপার মাইক্রোফোনে।. Channel i News - চ্যানেল আই নিউজ

খোন্দকার ইব্রাহিম খালেদ: তার সত্য উচ্চারণগুলো প্রতিদিনই প্রাসঙ্গিক

ইউক্রেনে রাশিয়ার আক্রমণের সময় বড় ধোঁয়া ও অগ্নিকাণ্ডের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনায় ক্লান্ত বিশ্ব কি যুদ্ধের ধাক্কা সামলাতে পারবে?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT