চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইংল্যান্ডে একদিনেই হবে এক মাসের বৃষ্টি!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:47 অপরাহ্ন 10, জুন 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A

ইংল্যান্ডে এখন চলছে বর্ষা মৌসুম। প্রায় প্রতিদিনই বৃষ্টি হচ্ছে। যার কারণে ভুগতে হচ্ছে ইংল্যান্ড এন্ড ওয়েলসে হওয়া ক্রিকেট বিশ্বকাপকেও। বৃষ্টির কারণে ম্যাচের পরিধি কমার পাশাপাশি ম্যাচ পরিত্যক্তও হয়েছে। পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচে তো একটি বলও মাঠে গড়াতে পারেনি।

এবার আরও বড় শঙ্কার কথা শোনাচ্ছে ব্রিটিশ আবহাওয়া দপ্তর। যেখানে বলা হয়েছে, পুরো এক মাসের বৃষ্টি হবে একদিনেই। আবহাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে, আজ সোমবার থেকে আগামী ২৪ ঘণ্টা ইংল্যান্ডজুড়ে ওই পরিমাণ বৃষ্টি হতে পারে। আর ভারী বৃষ্টির বেশিরভাগটাই হবে দেশটির দক্ষিণ অংশে।

আবহাওয়া অফিসের পূর্বাভাস সত্যি হলে ভেসে যেতে পারে আজকের সাউথ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ। শঙ্কায় থাকবে মঙ্গলবার বাংলাদেশ ও শ্রীলঙ্কার ম্যাচও। কারণ, দুটি ম্যাচই হবে দক্ষিণের দুই শহর সাউদাম্পটন ও ব্রিস্টলে। মঙ্গলবার বাঘ-সিংহের লড়াই ব্রিস্টলে। আর আজ সাউদাম্পটনে নামবে প্রোটিয়া এবং ক্যারিবীয়রা।

ব্রিটিশ আবহাওয়া অধিদপ্তরের মুখপাত্র সাইমন পার্ট্রিজ মিরর অনলাইনকে বলেছেন, ‘আমরা প্রবল বৃষ্টিপাত দেখতে পারি। দক্ষিণাঞ্চলে সেটা ৬০ মিলিমিটার পর্যন্ত হতে পারে। এটি দক্ষিণ-পূর্বের জন্য খুবই বর্ষণমুখর দিন হওয়ার সম্ভাবনা রয়েছে। অসময়ে বর্ষাও হতে পারে। এই জুনে দক্ষিণ-পূর্বের গড় বৃষ্টিপাতই ৫২ মিলিমিটার।’

মিরর বলছে, ওই এলাকায় বন্যার একটি ছোট ঝুঁকি আছে এবং ভ্রমণকারীদের ভ্রমণে বিঘ্ন ঘটার সম্ভাবনা রয়েছে। প্রবল বৃষ্টির সঙ্গে সেখানে বজ্রপাতেরও সম্ভাবনা আছে।

বেশি বৃষ্টির কারণে স্বাভাবিকভাবেই তাপমাত্রা কমবে। আবহাওয়া অফিস বলছে, ইংল্যান্ডের দক্ষিণাংশে তাপমাত্রা ৯ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। মঙ্গলবার দিনজুড়েও বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে। বুধবার থেকে বৃষ্টি দক্ষিণ থেকে উত্তরের হাল ও নিউক্যাসের দিকে সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

Tags: বিশ্বকাপ-২০১৯বৃষ্টিপাত
Previous Post

নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ

Next Post

খুদে ইংলিশ ক্রিকেটারের প্রশ্ন, বাংলাদেশ দলকে কেনো ‘টাইগার’ ডাকা হয়

Next Post
ফ্রেডি ও এডির সঙ্গে বাংলাদেশি সাংবাদিকসহ প্রতিবেদক (সর্বডানে)

খুদে ইংলিশ ক্রিকেটারের প্রশ্ন, বাংলাদেশ দলকে কেনো ‘টাইগার’ ডাকা হয়

নুসরাত-আদালত-শিক্ষার্থী নৃশংসতার শিকার

নুসরাত হত্যা: ১৬ জনকে আসামি করে অভিযোগপত্র গ্রহণ, শুনানি ২০ জুন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT