চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আয়কর মেলা ১৩ নভেম্বর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:19 অপরাহ্ন 05, নভেম্বর 2018
in অর্থনীতি
A A

করসেবা প্রদান ও কর সচেতনতা বাড়াতে প্রতিবছরের ন্যায় এবারও সারাদেশে আয়কর মেলার আয়োজন করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আগামী ১৩ নভেম্বর থেকে করমেলা শুরু হবে। রাজধানী ঢাকাসহ বিভাগীয় শহরে সপ্তাহব্যাপী মেলা চলবে ১৯ নভেম্বর পর্যন্ত। রাজধানীর মেলা হবে মিন্টো রোডের অফিসার্স ক্লাব প্রাঙ্গণে। এনবিআর সূত্রে এ তথ্য জানা গেছে।

এ ছাড়া সব জেলা শহরে চার দিন এবং ৩২টি উপজেলায় দুই দিন মেলা হবে। পাশাপাশি উপজেলা পর্যায়ে ৭০টি গ্রোথ সেন্টারে এক দিন ভ্রাম্যমাণ মেলা অনুষ্ঠিত হবে।

প্রতিবছরের মত করদাতারা এবারের মেলায়ও আয়কর বিবরণীর ফরম থেকে শুরু করে কর পরিশোধের জন্য ব্যাংক বুথও পাবেন। তাঁদের জন্য মেলায় সহায়তাকেন্দ্রে অপেক্ষা করবেন কর কর্মকর্তারা। একই ছাদের নিচে সব সেবা মিলবে। করদাতা শুধু প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনলেই হবে।

২০১০ সালে প্রথমবারের মত ঢাকা ও চট্টগ্রামে আয়কর মেলার আয়োজন করা হয়। এরপর প্রতিবছরই মেলার পরিধি বেড়েছে।

মেলার সমন্বয়কারী ও এনবিআরের সদস্য (আয়কর প্রশাসন) জিয়াউদ্দিন মাহমুদ বলেন, প্রতিবছরের ন্যায় এবারও মেলার আয়োজন করা হচ্ছে। তবে এবারের মেলার নতুনত্ব হচ্ছে অডিও-ভিডিও সম্প্রচারের মাধ্যমে কর প্রদান বিষয়ক প্রশিক্ষণ দেয়া হবে। করদাতারা এই দূরশিক্ষণ পদ্ধতিতে কর কর্মকর্তাদের বিভিন্ন প্রশ্ন করতে পারবেন। করসচেতনতা তৈরিতে এই কর শিক্ষণ পদ্ধতির ব্যবস্থা করা হচ্ছে বলে তিনি জানান।

জিয়াউদ্দিন মাহমুদ বলেন, করমেলার মাধ্যমে তরুন ও দেশপ্রেমিক করদাতারা উদ্ধুদ্ধ হচ্ছে। করমেলার সুনাম দেশের বাইরে ছড়িয়ে পড়েছে। করসচেতনতা তৈরি এবং মানুষকে কর প্রদানে উদ্ধুদ্ধ করার ক্ষেত্রে করমেলা আন্তর্জাতিকভাবে রোল মডেল হিসেবে পরিগনিত হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।

মেলায় নতুন করদাতারা ইলেকট্রনিক কর শনাক্তকরণ নম্বর (ই-টিআইএন) নিতে পারবেন। আবার পুনঃ নিবন্ধন করে ই-টিআইএন নিতে পারবেন পুরনো করদাতারা। এ ছাড়া ই-পেমেন্টের জন্য পৃথক বুথ থাকবে। মুক্তিযোদ্ধা, নারী, প্রতিবন্ধী ও প্রবীণ করদাতাদের জন্য আলাদা বুথ থাকবে।

আগামী ১২ নভেম্বর রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে সেরা করদাতাদের সম্মানিত করা হবে।

Tags: আয়কর মেলাএনবিআরসেমি লিড
Previous Post

রাজনৈতিক সংস্কৃতি ও বাংলাদেশ

Next Post

আশা করি আগামী দিনেও একসঙ্গে কাজ করতে পারব; জাতীয় পার্টিকে প্রধানমন্ত্রী

Next Post

আশা করি আগামী দিনেও একসঙ্গে কাজ করতে পারব; জাতীয় পার্টিকে প্রধানমন্ত্রী

নেমানিয়া মাতিচ (বাঁ থেকে ছয় নম্বর)

জার্সিতে লুকিয়ে যে দুঃস্মৃতি!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT