চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আশা করি আগামী দিনেও একসঙ্গে কাজ করতে পারব; জাতীয় পার্টিকে প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:26 অপরাহ্ন 05, নভেম্বর 2018
in রাজনীতি
A A

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন: সরকারের উন্নয়ন অগ্রযাত্রায় সহযোগী ছিল জাতীয় পার্টি। উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে আগামী দিনেও একসঙ্গে কাজ করতে পারব।

সোমবার গণভবনে জাতীয় পার্টি নেতৃত্বাধীন সম্মিলিত জাতীয় জোটের সঙ্গে সংলাপের শুরুতে প্রধানমন্ত্রী এ কথা বলেন। ৩৩ সদস্যের সম্মিলিত জাতীয় জোটে নেতৃত্ব দিচ্ছেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টি চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ এরশাদ।

প্রধানমন্ত্রী বলেন: যেহেতু সামনে নির্বাচন, নির্বাচনকে সামনে রেখে সব দলের সাথে মতবিনিময় করছি। আমরা চাই একটা অর্থবহ নির্বাচনের মধ্য দিয়ে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকবে। কারণ বাংলাদেশে আজকে এগিয়ে যাচ্ছে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশকে স্বাধীন করে দিয়ে গেছেন। যুদ্ধবিধ্বস্ত দেশ থেকে তিনি উন্নতির পথে দেশকে উন্নতির পথে নিয়ে স্বল্পোন্নত দেশ হিসেবে রেখে গেছেন। জাতির পিতা বাংলাদেশকে যে স্বল্পোন্নত দেশে রেখে গেছে সেখান থেকে আমরা দেশকে উন্নয়নশীল দেশে উন্নীত করতে সক্ষম হয়েছি, জাতির পিতার আদর্শের পথ ধরে।

আমাদের এ পথযাত্রায় আপনারা জাতীয় পার্টি পাশে ছিলেন, আমাদের সাথে ছিলেন, আমরা একসাথে এ দেশকে এগিয়ে নিয়ে গেছি। আজকে যে সহযোগিতা পেয়েছি সে জন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি।

নির্বাচন মানুষের ভোটের অধিকার, সে অধিকার টা তারা প্রয়োগ করবে। আমরা নির্বাচিত প্রতিনিধি যারা আমাদের কাজ দেশের মানুষের সেবা করা এবং দেশকে উন্নত করা আমরা সেভাবেই দেশকে উন্নত করেছি। এক উন্নয়নের ধারা যেন অব্যাহত থাকে সেটা আমাদের লক্ষ্য এবং এটা আমাদের রাখতেই হবে।

সন্ধ্যা সাড়ে সাতটায় সংলাপ শুরুর কথা থাকলেও সাতটার মধ্যে জাতীয় পার্টির নেতারা গণভবনে এসে পৌঁছান। আওয়ামী লীগ এবং তার শরিকদের নেতৃত্ব দিচ্ছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এছাড়াও প্রতিনিধি দলে জাপা নেতাদের মধ্যে থাকছেন: রওশান এরশাদ, জিএম কাদের, এ বি এম রুহুল আমিন হাওলাদার, ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, এম এ সাত্তার, কাজী হোসেন বাবলা, শহিদুল ইসলাম টেপা, শেখ মাহমুদ সিরাজুল ইসলাম, ফখরুল ইসলাম, মুজিবুল হক চুন্নু, সালমা ইসলাম, সুনীল শুভ রায়, এস এম এস এম ফয়সল চিশতী, মাহমুদুল ইসলাম চৌধুরী, মশিউর রহমান রাঙা, আজম খান, সোলায়মান আলম শেঠ, আতিকুর রহমান আতিক, মেজর অবসরপ্রাপ্ত খালিদ আক্তার, শফিকুল ইসলাম সেন্টু, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, লিয়াকত হোসেন খোকন এমপি, নূরুল ইসলাম ওমর।

জাতীয় পার্টির নেতৃত্বাধীন সম্মিলিত জাতীয় জোট থেকে এ সংলাপ আরও রয়েছেন: বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান এম এ মান্নান ও মহাসচিব এম এ মতিন, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাহফুজুল মাহফুজুল হক-যুগ্ম মহাসচিব জালাল আহমেদ, জাতীয় ইসলামী মহাজোটের চেয়ারম্যান আবু নাসের ওয়াহেদ ফারুক ও বিএনএফের চেয়ারম্যান সেকেন্দার আলী মনি।

এর আগে, বৃহস্পতিবার ড. কামাল হোসেনের নেতৃত্বে বিএনপি, গণফোরাম, নাগরিক ঐক্য, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) নিয়ে গঠিত ঐক্যফ্রন্টের সঙ্গে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হয়। পরদিন শুক্রবার সাবেক প্রেসিডেন্ট অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন যুক্তফ্রন্টের সঙ্গে সংলাপ হয়।

শনিবার জেল হত্যা দিবসে কোন সংলাপ অনুষ্ঠিত হয়নি। রোববার আওয়ামী লীগের নির্বাচনী জোটের অংশীদার ১৪ দলের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। সংলাপ চলবে ৭ নভেম্বর পর্যন্ত।

Tags: লিড নিউজসম্মিলিত জাতীয় জোট’সংলাপ
Previous Post

আয়কর মেলা ১৩ নভেম্বর

Next Post

জার্সিতে লুকিয়ে যে দুঃস্মৃতি!

Next Post
নেমানিয়া মাতিচ (বাঁ থেকে ছয় নম্বর)

জার্সিতে লুকিয়ে যে দুঃস্মৃতি!

বিশ্বব্যাংক

রোহিঙ্গাদের সহায়তাসহ ২ প্রকল্পে বিশ্বব্যাংকের ২০ কোটি ডলারের ঋণ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT