চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আশ্রিতা, হতে চান আইনজীবী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:07 অপরাহ্ন 03, ডিসেম্বর 2017
in বিনোদন
A A
কেন আশ্রিতা হলেন উর্মিলা?

ব্যবসায়ী কবীর পাটোয়ারীর কাছে নিজ সন্তানের চেয়েও বেশি ভালোবাসা পায় মেয়েটি। নাম তার কবিতা। তবে মেয়েটির বাবার করুণ মৃত্যুর পেছনে কোন না কোন সংযোগ কবীর পাটোয়ারীর আছে। হয়ত এই মৃত্যুতে কবীর পাটোয়ারীর সম্পৃক্তি না থাকলেও দায় আছে। কবীর পাটোয়ারীর ছেলে সেলিম পাটোয়ারী অনেকটা রক্তচোষা প্রকৃতির ঋণ ব্যবসায়ী। সে পছন্দ করেনা মেয়েটির প্রতি তার বাবার স্নেহ।

এদিকে আশ্রিতা `কবিতা’ হতে চায় আইনজীবী। এ নিয়ে চলে তার পড়াশোনা। কারণ সে ঘোঁচাতে চায় তার আশ্রিতা পরিচয়। নিশ্চিত করতে চায় ন্যায়বিচার। খুঁজে পতে চায় তার বাবার মৃত্যুর কারণ। এ প্রসঙ্গে উর্মিলা চ্যানেল আই অনলাইনকে বলেন, চরিত্রটির অনেক শড আছে। কাজ করতে দারুণ লেগেছে। আমাকে ঘিরেই গল্প। আশা করি দর্শকদের ভালো লাগবে।

ফজলুল হক আকাশের রচনায় ‘ললিতা’ খ্যাত নির্মাতা জুয়েল মাহমুদের ধারাবাহিক নাটক ‘রিপাবলিক’ এ আশ্রিতা ‘কবিতা’ চরিত্রে অভিনয় করেছেন উর্মিলা কর। যার আশ্রয়দাতা বাবা ‘কবীর পাটোয়ারী’ আবুল হায়াত আর আশ্রয়দাতার বড় ছেলে সেলিম পাটোয়ারী’ শহীদুজ্জামান সেলিম । এ প্রসঙ্গে নির্মাতা জুয়েল মাহমুদ বলেন, পারিবারিক বৃত্তে শাষক এবং শোষিতের গল্প এই ধারাবাহিকটি। নতুন বছরেরে শুরুতে প্রচার শুরু হবে।

ধারাবাহিকটিতে আরো অভিনয় করেছেন তিন লাক্স সুন্দরী বাঁধন, আলভী ও মিমসহ রওনক হাসান, শ্যামল মাওলা প্রমুখ।

তিন বছর পর ধারাবাহিক নির্মাণ করলেন জুয়েল মাহমুদ। সর্বশেষ চ্যানেল আইতে সম্প্রচার হয়েছে তার নির্মিত ধারাবাহিক ‘কুয়াশার ফুল।।

Previous Post

গ্রাম পুলিশদের কেন ৪র্থ শ্রেণীর মর্যাদা নয়: হাইকোর্ট

Next Post

এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো না তুমি

Next Post

এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো না তুমি

ফাইল ছবি

প্রথম বলে ছক্কার পর এমন বোলিং!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT