চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথম বলে ছক্কার পর এমন বোলিং!

সাজ্জাদ খান by সাজ্জাদ খান
2:16 অপরাহ্ন 03, ডিসেম্বর 2017
in স্পোর্টস
A A
ফাইল ছবি

ফাইল ছবি

ইনিংসের প্রথম বলে ছক্কা হজমের অভিজ্ঞতা আছে খুব কম বোলারের। সেই বাজে অভিজ্ঞতাটি হল নাসির হোসেনের। সিলেট সিক্সার্সের অফস্পিনারকে প্রথম বলেই সোজা ব্যাটে খেলে ছক্কা হাঁকান চিটাগং ভাইকিংসের ওপেনার লুক রঞ্চি। এটিই যেন তাতিয়ে দেয় সিলেট অধিনায়ককে। পরের বলেই বোল্ড করে দিলেন কিউই ব্যাটসম্যানকে। ওভারের শেষ বলে আউট সৌম্য সরকার।

নিজের দ্বিতীয় ওভারের পঞ্চম বলে লুইস রিস। পরের ওভারে নাসিরের শিকার তানবীর হায়দার। আর শেষ ওভারে স্টিয়ান ভ্যান জিল। রোববার ৪ ওভারে ৩১ রান দিয়ে নাসির তুলছেন ৫ উইকেট। প্রথম বলে ছক্কা হজমের ম্যাচেই ক্যারিয়ারের সেরা বোলিংটা করলেন নাসির!

যেকোনো ধরনের ক্রিকেটেই এটি নাসিরের সেরা বোলিং। টি-টুয়েন্টিতে আগের সেরা বোলিং ছিল ১২ রানে ৩ উইকেট। ওয়ানডে ও প্রথম শ্রেণির ক্রিকেটে একবার করে ৫ উইকেট নিয়েছিলেন নাসির। তবে রান খরচায় এটিই কম।

টানা বোলিং করে যাওয়া নাসিরের ঘূর্ণি জাদুর স্পেল শেষ হওয়ার পর শরিফউল্লাহ ও নাবিল সামাদ দ্রুত উইকেট তুললে মাত্র ৬৭ রানে গুটিয়ে যায় পয়েন্ট টেবিলের তলানির দল চিটাগং। তাদের ইনিংস স্থায়ী হয় ১২ ওভার। বিপিএলে সর্বনিম্ন রানের দিক থেকে চতুর্থ স্থানে থাকল চিটাগংয়ের ইনিংসটি।

নাবিল সামাদ তিনটি ও শরিফউল্লাহ নেন দুটি করে উইকেট। সিলেটের তিন স্পিনার মিলেই তুলেছেন চিটাগংয়ের সবকটি উইকেট।

ইরফান শুক্কুরের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ১৫ রান। এছাড়া রিস ১২ ও ভ্যান জিল করেন ১১ রান। দলের আর কেউ দুই অঙ্ক ছুঁতে পারেননি।

Tags: নাসির হোসেনবিপিএল ২0১৭
Previous Post

এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো না তুমি

Next Post

জনপ্রিয় হচ্ছে এজেন্ট ব্যাংকিং, ৯ মাসে হিসাব বেড়েছে দ্বিগুণ

Next Post
এজেন্ট ব্যাংকিং

জনপ্রিয় হচ্ছে এজেন্ট ব্যাংকিং, ৯ মাসে হিসাব বেড়েছে দ্বিগুণ

ডোনাল্ড ট্রাম্প

রাশিয়ার সঙ্গে ফ্লিনের যোগাযোগ আইনসিদ্ধ ছিল: ট্রাম্প

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT