চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আর্জেন্টাইনদের ‘বাথরুমেও’ যেতে দেয়নি চিলি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:46 অপরাহ্ন 28, জানুয়ারি 2022
in ফুটবল, স্পোর্টস
A A
আর্জেন্টাইন ফুটবল খেলোয়াড়ের ছবি, জাতীয় দলের জার্সিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

কোভিড ইস্যুতে ডাগআউটে ছিলেন না কোচ লিওনেল স্কালোনি, খেলেননি নিয়মিত অধিনায়ক লিওনেল মেসি। ৩৬ ফাউল ও ৯ হলুদ কার্ডের ম্যাচে জয়ে মাঠ ছেড়েছে আর্জেন্টিনাই। ম্যাচ শেষে স্বাগতিক চিলির বিরুদ্ধে একগাদা আক্ষেপ ছুঁড়েছে আলবিসেলেস্তেরা।

কাতার বিশ্বকাপের বাছাই ম্যাচে চিলির মাঠে নেমেছিলেন ডি মারিয়া-রদ্রিগোরা। ম্যাচ শেষে স্বাগতিকদের অপেশাদার আচরণ পছন্দ হয়নি আর্জেন্টাইনদের। রদ্রিগো অভিযোগ তুলেছেন, বিমান ধরার আগে বাথরুম পর্যন্ত করতে দেয়নি আয়োজকরা।

‘বিমানে চড়ার আগে আমাদের বাথরুম করতে দেয়নি। এয়ার কন্ডিশনারের তার কেটে দিয়েছিল, আমরা ব্যবহার করার পানিও পাইনি। সেখানে থাকাকালীন তারা এক নাগাড়ে সাইরেন বাজিয়েছে।’ বলেছেন রদ্রিগো ডে পল।

ক্ষোভ এবং আক্ষেপের কথা জানানোর পর নিজের দেশের আতিথেয়তার কথাও তুলে ধরেছেন রদ্রিগো, ‘কোনটা সঠিক বা ভুল তা বলছি না। কিন্তু একজন আর্জেন্টাইন হিসেবে, আমার দেশে আসা প্রতিটি দলকেই যথাসম্ভব স্বাচ্ছন্দ্য বোধ করানোর চেষ্টা করি। আমরা মাঠের খেলায় জিততে পছন্দ করি, যেখানে সেটা মানায়।’

শুক্রবার বাংলাদেশ সময় ভোরে স্বাগতিক চিলির বিপক্ষে ২-১ ব্যবধানে জয় তুলেছে আর্জেন্টিনা। প্রতিপক্ষের অপেশাদার আচরণের অভিযোগ তোলা ম্যাচে গোল পেয়েছেন অ্যাঞ্জেল ডি মারিয়া ও লৌতারো মার্টিনেজ। ব্রাজিলের পর দ্বিতীয় দল হিসেবে আগেই কাতার বিশ্বকাপের টিকেট কেটে রেখেছে আকাশী-নীল জার্সিধারী দলটি।

Tags: আর্জেন্টিনাকাতার বিশ্বকাপ-2022চিলিরদ্রিগোলিড স্পোর্টস
Previous Post

আমার মধ্যে কোনো চাপ অনুভব হচ্ছে না: নিপুণ

Next Post

আমাদের দেখে অন্যদের নির্বাচন শেখা উচিত: কাঞ্চন

Next Post
নির্বাচনী আলোচনা সভায় অংশগ্রহণকারী নেতারা আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আমাদের দেখে অন্যদের নির্বাচন শেখা উচিত: কাঞ্চন

নিরাপত্তা কর্মীরা একজন ব্যক্তিকে আটক করেছে, পাশে র‍্যাবের গাড়ি দাঁড়িয়ে।. Channel i News - চ্যানেল আই নিউজ

২০ বছর ছদ্মবেশে থেকেও ধরা পড়ল ফাঁসির আসামী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT