চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২০ বছর ছদ্মবেশে থেকেও ধরা পড়ল ফাঁসির আসামী

চৌধুরী ফরিদ by চৌধুরী ফরিদ
3:20 অপরাহ্ন 28, জানুয়ারি 2022
in - সেমি লিড, অপরাধ
A A
নিরাপত্তা কর্মীরা একজন ব্যক্তিকে আটক করেছে, পাশে র‍্যাবের গাড়ি দাঁড়িয়ে।. Channel i News - চ্যানেল আই নিউজ

২০ বছর পর চট্টগ্রামের লোহাগাড়ায় আলোচিত ও চাঞ্চল্যকর ব্যবসায়ী ‘জানে আলম’ হত্যা মামলার আসামি সৈয়দ আহমেদকে আটক করেছে র‍্যাব।

র‍্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার জানায়, ২০ বছর ধরে উদ্বাস্তু, বাবুর্চি ও দারোয়ানের ছদ্মবেশে পলাতক ছিলো আসামি সৈয়দ আহমেদ।

২০০২ সালের ৩০ মার্চ পূর্ব শত্রুতার জের ধরে সৈয়দ বাহিনী ও তার সন্ত্রাসীরা ব্যবসায়ী জানে আলমকে তার এক বছরের শিশুর সামনে নির্মম ও নৃশংসভাবে পিটিয়ে এবং গুলি করে হত্যা করে। এই হত্যাকাণ্ড সেই সময় ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।

এই মামলায় আদালত ১২ জনকে ফাঁসি এবং ৮ জনকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেন। পরবর্তীকালে আসামিরা সুপ্রীম কোর্টে আপীল করলে সুপ্রীম কোর্ট সৈয়দ আহম্মেদসহ মোট ১০ জনের মৃত্যুদণ্ড বহাল রাখেন।

পরে সৈয়দ আহম্মেদ চট্টগ্রামের বাঁশখালী বিভিন্ন ডাকাত দলের সাথে সমুদ্র পাড়ি দেয়। পুলিশ ও র‍্যাবের অভিযানে তিনি চট্টগ্রামে বিভিন্ন মাজার এলাকায় বাবুর্চির কাজ করেন। এরপর চট্টগ্রাম মহানগরীর আকবরশাহ থানায় একটি বাড়িতে দারোয়ানের ছদ্মবেশে কাজ নেন এবং ভুয়া ঠিকানায় দুটি ভুয়া জাতীয় পরিচয়পত্র বানান।

গোপনে খবর পেয়ে ২০ বছর ধরে উদ্বাস্তু ও দারোয়ান সেজে পলাতক মৃত্যুদণ্ডে দণ্ডিত সাজাপ্রাপ্ত আসামি সৈয়দ আহমেদকে চট্টগ্রাম মহানগরীর আকবরশাহ থানা এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয় চট্টগ্রামে র‍্যাবের একটি দল।

Tags: চট্টগ্রামর‌্যাব-৭সৈয়দ আহমেদ
Previous Post

আমাদের দেখে অন্যদের নির্বাচন শেখা উচিত: কাঞ্চন

Next Post

‘নতুন বিয়ে করেছি বলে ভোট দিতে আসব না, তা কী হয়!’

Next Post
বিবাহিত ব্যক্তিরা ভোট দিতে না আসার জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

‘নতুন বিয়ে করেছি বলে ভোট দিতে আসব না, তা কী হয়!’

চট্টগ্রাম ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

খুলনাকে ১৪৪ রানের চ্যালেঞ্জ জানাতে পারল চট্টগ্রাম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT