চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আর্চারই ভোগালেন, স্মিথ হলেন লেবুশেন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:00 পূর্বাহ্ন 23, আগস্ট 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A

একইদিনে ক্রিকেট বিশ্বজুড়ে টেস্ট খেলার ধুম। বৃহস্পতিবার তিন দেশে সাদা পোশাকের খেলায় ব্যস্ত হয় ছয় টেস্ট খেলুড়ে দেশ। ভিন্ন দেশে ভিন্ন সময়ে শুরু হলেও তিন ম্যাচে মিল একই। প্রতি খেলায় কম-বেশি হানা দিয়েছে বৈরি আবহাওয়া! এর মাঝেই পেসারদের দাপট দেখা গেছে। যার মধ্যে অ্যাশেজে ক্যারিয়ার সেরা বোলিং করা ইংল্যান্ডের জফরা আর্চার সেরা।

দিনের শুরুটা হয়েছে শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে। দুই ম্যাচ সিরিজের প্রথমটি স্বাগতিকরা জিতে নেয়ায় সিরিজ বাঁচাতে কলম্বো টেস্ট খুবই গুরুত্বপূর্ণ সফরকারীদের জন্য। কিন্তু কিউদের শুরু থেকেই হতাশ করেছে আবহাওয়া। বৃষ্টির কারণে প্রথম সেশনে কোনো খেলাই হয়নি।

পরের সেশনে টস জিতে লঙ্কানরা ব্যাট করলেও খুব বেশি সুবিধা করে উঠতে পারেনি। বৃষ্টির পর আলোকস্বল্পতায় খেলা বন্ধ হওয়ার আগে ৩৬.৩ ওভার খেলেছে স্বাগতিকরা। ২ উইকেট হারিয়ে রান তুলেছে ৮৫। ৪৯ নিয়ে ওপেনার ও অধিনায়ক দিমুথ করুনারত্নে শুরু করবেন দ্বিতীয় দিন। তার সঙ্গী অ্যাঞ্জেলো ম্যাথুজ রানের খাতা খুলতেই পারেননি।

নিউজিল্যান্ডের মতো ইংল্যান্ডের কাছে সমান গুরুত্বপূর্ণ হেডিংলি টেস্ট। অ্যাশেজের আগের দুই টেস্টের প্রথমটি অস্ট্রেলিয়া জিতে নেয়ায় সিরিজে ফিরতে তৃতীয় টেস্টে জয় খুবই দরকার ইংলিশদের। এমন গুরুত্বপূর্ণ ম্যাচের প্রথমদিনের শুরুটা হয়েছে ভালো-খারাপের মাঝামাঝি।

টস জিতলেও শুরুতে ব্যাটিংয়ে নামতে পারেনি অস্ট্রেলিয়া। বিঘ্ন ঘটিয়েছে বৃষ্টি। সেই বাধা কাটিয়ে ব্যাটিংয়ে নামতেই ২৫ রানের মধ্যে সাজঘরে ফিরেছেন ওপেনার মার্কাস হ্যারিস ও উসমান খাজা।

ধাক্কা কাটিয়ে দলকে লাইনে ফেরান ডেভিড ওয়ার্নার ও স্টিভেন স্মিথের বিকল্প হিসেবে দলে জায়গা পাওয়া মার্নাস লেবুশেন। এজবাস্টন ও লর্ডস টেস্টে ভীষণরকম ব্যর্থ ওয়ার্নার এই ম্যাচে ইঙ্গিত দিচ্ছিলেন ফর্মে ফেরার। একবছর নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার পর পেয়েছেন প্রথম টেস্ট ফিফটি।

উইকেটের পেছনে জনি বেয়ারস্টোর ক্যাচ বানিয়ে ওয়ার্নারকে (৬১) ফিরিয়ে ১১১ রানের জুটি ভাঙেন জফরা আর্চার। হ্যারিসকেও একইভাবে ফিরিয়েছেন ইংলিশ পেসার। ৯৪ বলে ওয়ার্নার যখন ফিরেছেন অজিদের সংগ্রহ ৩ উইকেটে ১৩৬। এর দুই রান বাদে ট্রাভিস হেডকে রানের খাতা খোলার আগেই বোল্ড করে ফেরান স্টুয়ার্ট ব্রড।

উইকেটে আসা-যাওয়ার মিছিল চলেছে পরের পুরোটা সময়। দিনের খেলা হয়েছে কেবল ৫২.১ ওভার। অজিরা তাতে অলআউট ১৭৯ রানে। আগের দুই টেস্টে বিপর্যয়ে স্মিথ ছিলেন চালিকাশক্তি, এদিন স্মিথ হয়ে ওঠেন লেবুশেন। করেন ইনিংস সর্বোচ্চ ৭৪।

বিপরীতে ঝড় তোলেন আর্চার। ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টেই করেছেন অসাধারণ বোলিং। মাত্র ১৭.১ ওভার বল করে ৪৫ রানে জমা করেছেন ৬ উইকেট। ব্রডের দখলে গেছে ২টি। বাকি দুটি স্টোকস ও ওকসের।

অ্যান্টিগায় সেখানে ওয়েস্ট ইন্ডিজ-ভারত টেস্ট ঠিকঠাক মতো এগোলেও ম্যাচের আগে একঝলক হানা দিয়েছে বৃষ্টি। পরে ভেজা মাঠে খেলতে নামতে দেরি। নেমে ভালোই বিপদে পড়ে ভারত। টস হেরে ব্যাটিংয়ে নামার পর ক্যারিবীয় পেসারদের দাপটে চোখে সর্ষে ফুল দেখেছেন সফরকারী টপ অর্ডার ব্যাটসম্যানরা।

২৫ রান তুলতেই একে একে ফিরেছেন মায়াঙ্ক আগরেয়াল (৫), চেতেশ্বর পূজারা (২) ও অধিনায়ক বিরাট কোহলি (৯)।

সেই ধাক্কা সামলে ওঠার চেষ্টা করেছেন ওপেনার লোকেশ রাহুল ও আজিঙ্কা রাহানে। দুজনের ৮২ রানের জুটিতে ভারত ৬৮.৫ ওভারে ৬ উইকেটে ২০৩ রানে প্রথমদিন শেষ করে।

রাহুল ফিরেছেন ৪৪ রানে। রাহানের ব্যাটে এসেছে ৮১ রান। বিহারি পরে ৩২ করে ফিরে গেছেন। পান্ট ২০ ও জাদেজা ২ রানে দ্বিতীয়দিনে সংগ্রহ বাড়াতে নামবেন। ক্যারিবীয়দের হয়ে ৩ উইকেট নিয়েছেন পেসার কেমার রোচ, ২টি গেছে আরেক পেসার গ্যাব্রিয়েলের দখলে।

Tags: অ্যাশেজ ২০১৯ওয়েস্ট ইন্ডিজ-ভারত সিরিজলিড স্পোর্টস
Previous Post

পঁচাত্তরের বিশ্বাসঘাতকতার ধারাবাহিকতায় ২১ আগস্ট হামলা: কাদের

Next Post

অতীতের সব রেকর্ড ভেঙ্গেছে খেলাপি ঋণ

Next Post
ঋণ খেলাপি-বাংলাদেশ ব্যাংক

অতীতের সব রেকর্ড ভেঙ্গেছে খেলাপি ঋণ

ব্রেক্সিট নিয়ে যুক্তরাজ্য-ফ্রান্স আলোচনা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT