চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অতীতের সব রেকর্ড ভেঙ্গেছে খেলাপি ঋণ

জসিম উদ্দিন বাদল by জসিম উদ্দিন বাদল
8:29 পূর্বাহ্ন 23, আগস্ট 2019
in - সেমি লিড, অর্থনীতি
A A
ঋণ খেলাপি-বাংলাদেশ ব্যাংক

একের পর এক রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়ছে দেশের খেলাপি বা কু ঋণ। আগের সব রেকর্ড ভেঙে চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানু-মার্চ ) প্রথম বারের মতো ১ লাখ কোটি টাকা ছাড়ায় খেলাপি ঋণ। কিন্তু দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) এই খেলাপি ঋণ পৌঁছে গেছে নতুন উচ্চতায়।

খেলাপি ঋণ নিয়ে প্রস্তুত করা বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে এই ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১ লাখ ১২ হাজার ৪২৫ কোটি টাকায়। যা গত বছরের একই সময়ের চেয়ে প্রায় ২২ হাজার কোটি টাকা বেশি।

গত ৪ আগস্ট বাংলাদেশ ব্যাংকে দেশের সব ব্যাংক মালিকদের সাথে বৈঠক করেছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। ওই বৈঠকের পর তিনি বলেছেন, ফেরত না দেয়ার উদ্দেশে যারা ব্যাংক থেকে ঋণ নেন অর্থাৎ ইচ্ছাকৃত খেলাপিদের আর কোনো ছাড় দেয়া হবে না। ওই টাকা তারা ব্যবহার করতে পারবে না। খেলাপি ঋণ পুনরুদ্ধার করতেই হবে। খেলাপিদের বিরুদ্ধে আইন করে ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে, চলতি বছরের মার্চ পর্যন্ত খেলাপি ঋণের পরিমাণ ছিল ১ লাখ ১০ হাজার ৮৭৪ কোটি টাকা। যা গত ডিসেম্বর ছিল ৯৩ হাজার ৯১১ কোটি টাকা। সে সময় এক লাফে খেলাপি ঋণ বেড়েছিল ১৬ হাজার ৯৬২ কোটি টাকা। তবে এবার (দ্বিতীয় প্রান্তিকে) প্রথম প্রান্তিকের চেয়ে খেলাপি ঋণ তুলনামূলক কম বাড়লেও তালিকায় নতুন করে যুক্ত হয়েছে আরও দেড় হাজার কোটি টাকা। কিন্তু অবলোপনসহ জুন শেষে খেলাপিঋণের পরিমাণ দেড় লাখ কোটি টাকা ছাড়িয়েছে।

আগের বছরের জুন পর্যন্ত অবলোপনবাদে খেলাপি ঋণ ছিল ৯০ হাজার ৩৭২ কোটি টাকা। এই হিসাবে গত এক বছরের ব্যবধানে খেলাপি ঋণ বেড়েছে প্রায় ২২ হাজার কোটি টাকা।

আশার কথা হলো, সরকারি ব্যাংকে খেলাপি ঋণ সামান্য কমেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, জুন প্রান্তিকে বেসরকারি ব্যাংকের খেলাপি ঋণ বাড়লেও কমেছে সরকারি ও বিদেশী ব্যাংকের খেলাপি ঋণ।

তবে শতকরা হিসেবে সার্বিক ব্যাংকিং খাতে খেলাপি ঋণের হার কমেছে। গত মার্চ শেষে খেলাপি ঋণের হার ছিল ১১ দশমিক ৮৭ শতাংশ, যা জুনে হয়েছে ১১ দশমিক ৬৯ শতাংশ।

বন্যা-কৃষিঋণ-বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের থেকে ঋণ আদায়প্রতিবছর জুন ও ডিসেম্বর প্রান্তিকে খেলাপি ঋণ কমে আসে। শতকরা হারের পাশাপাশি পরিমাণগত হিসেবেও কমে খেলাপি ঋণ। কিন্তু এবার জুন প্রান্তিকে শতকরা হিসেবে খেলাপি ঋণ কমলেও পরিমাণগত হিসেবে বেড়েছে।

মার্চ শেষে বেসরকারি ব্যাংকগুলোর খেলাপি ঋণের পরিমাণ ছিল ৪৯ হাজার ৯৪৯ কোটি টাকা বা ৭ দশমিক ০৮ শতাংশ।  জুন শেষে এ খাতের ব্যাংকগুলোর খেলাপি ঋণ বেড়ে হয়েছে ৫১ হাজার ৯২৪ কোটি টাকা বা ৭ দশমিক ১৩ শতাংশ। এ সময়ে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫৩ হাজার ৭৪৪ কোটি টাকা বা ৩১ দশমিক ৫৮ শতাংশ, গত মার্চ শেষে যা ছিল ৫৩ হাজার ৮৭৯ কোটি টাকা বা ৩২ দশমিক ২০ শতাংশ।

গত মার্চ পর্যন্ত বিদেশী ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ ছিল ২ হাজার ২৫৬ কোটি টাকা বা ৬ দশমিক ২০ শতাংশ। জুন শেষে বিদেশী ব্যাংকগুলোর খেলাপি ঋণ কমে হয়েছে ২ হাজার ৫৭ কোটি টাকা বা ৫ দশমিক ৪৮ শতাংশ। এ সময়ে বিশেষায়িত দুই ব্যাংকের খেলাপি ঋণ দাঁড়িয়েছে ৪ হাজার ৬৯৬ কোটি টাকা। আগের প্রান্তিকে তাদের খেলাপি ঋণ ছিল ৪ হাজার ৭৮৭ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে দেখা গেছে, চলতি বছরের ৩০ জুন শেষে দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর বিতরণকৃত মোট ঋণের স্থিতি দাঁড়িয়েছে ৮ লাখ ৭১ হাজার ৭০৫ কোটি টাকা। গত মার্চে এর পরিমাণ ছিল ৯ লাখ ৩৩ হাজার ৭২৭ কোটি ১৪ লাখ টাকা।

Tags: কু-ঋণখেলাপি ঋণবাংলাদেশ ব্যাংকব্যাংক
Previous Post

আর্চারই ভোগালেন, স্মিথ হলেন লেবুশেন

Next Post

ব্রেক্সিট নিয়ে যুক্তরাজ্য-ফ্রান্স আলোচনা

Next Post

ব্রেক্সিট নিয়ে যুক্তরাজ্য-ফ্রান্স আলোচনা

আমাজান বনে আগুন ‘আন্তর্জাতিক সংকট’ 

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT