চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আরিয়ানের এক টেলিফিল্মেই ২৮ জন অভিনয় শিল্পী!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:04 অপরাহ্ন 05, আগস্ট 2019
in বিনোদন
A A

অ্যাংরি বার্ড, বড়ছেলে, ব্যাচ ২৭, বুকের বাঁ পাশে, ঋণী, দেখা হবে কি, ২২ শে এপ্রিল-এর মতো আলোচিত ও প্রশংসিত টিভি ফিকশন নির্মাণ করে দর্শকদের মনে দাগ কেটেছেন মিজানুর রহমান আরিয়ান।এরপর থেকে তার নির্দেশিত নাটক মানেই দর্শকের বাড়তি আগ্রহ!

আসন্ন ঈদুল আযহাকে কেন্দ্র করে তরুণ এই নির্মাতা নাটক-টেলিফিল্ম মিলিয়ে মোট পাঁচটি কাজ দর্শকদের উপহার দিতে যাচ্ছেন। এরমধ্যে আরিয়ান জানালেন, তার একটি টেলিফিল্মেই কাজ করেছেন ২৮ জন অভিনয় শিল্পী। যেটি বাংলা নাটকে একেবারেই বিরল!

চ্যানেল আই অনলাইনকে জনপ্রিয় এই নাট্য নির্মাতা বলেন, এই টেলিফিল্মটির নাম ‘কেইস ৩০৪০’। মুশফিকুর রহমান ও আমার যৌথ গল্প ভাবনায় টেলিফিল্মটির শুটিং শেষ করেছি আরও ১০ দিন আগে। নাটকটি রচনা করেছি আমি নিজেই।

মিজানুর রহমান আরিয়ান বলেন, ‘কেইস ৩০৪০’ পুরোপুরি থ্রিলার গল্পের টেলিফিল্ম। যেখানে একটি খুনের মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে দেখা যাবে অপি করিমকে। তিনি সিআইডি’র এএসপি রূহানী চরিত্রে অভিনয় করেছেন। অতিথি চরিত্রে হাজির হবেন অপূর্ব ও মিথিলাকে।

এছাড়া জয়ন্ত চট্টোপাধ্যায়, শহিদুল আলম সাচ্চু, রওনক হাসান, তানজিকা আমিন, অন্তু, তানিয়া বৃষ্টি, বড়দা মিঠু, সালহা নাদিয়া, শাহরিয়ার রানা, অরিত্রি, শাহানা সুমি, লিমন, মাহাদি হাসান পিয়াল, হাসনাত পিয়াল, অরণ্য বিজয়, রাজেব সালেহীন, সাগর হুদা, মঈন প্রমুখ।

মিজানুর রহমান আরিয়ান বলেন, আমার কাজগুলোতে সবসময় শিল্পীদের উপস্থিতি বেশি থাকে। ‘লাইফ ইনস্যুরেন্স’ নামে আরেকটি কাজ করলাম যেখানে ১৩ জন শিল্পী কাজ করেছেন।

‘কেইস ৩০৪০’ প্রসঙ্গে আরিয়ান বলেন, যে ২৮ জন শিল্পী নিয়ে কাজ করেছি প্রত্যেকেই অলমোস্ট পরিচিত মুখ। কাজটি করতে কষ্ট হয়েছে। ফাইনালি ৬ দিন শুটিংয়ের মাধ্যমে শেষ করেছি। ট্রেলার প্রকাশের পর দর্শক ধারণা করতে পারবেন কাজটি কেমন হবে। ঈদে এনটিভিতে এটি প্রচার হবে।

আলাপকালে আরিয়ান জানিয়ে দিলেন, আসন্ন ঈদুল আযহায় তার নির্দেশিত পাঁচটি নাটক প্রচার হবে। সোমবার (৫ আগস্ট) তার ঈদ প্রজেক্টগুলোর শুটিং শেষ হতে যাচ্ছে।

ঈদকে সামনে রেখে এবার যে নাটকগুলো তিনি নির্মাণ করছেন সেগুলো হলো: অপূর্ণ রুবেলের গল্প ও চিত্রনাট্যে ‘যদি কখনও’ (অপূর্ব, পূর্ণিমা), ‘রঞ্জনা আমি আবার আসবো’ (নিশো, মেহজাবীন), ‘লাইফ ইস্যুরেন্স’ (অপূর্ব, মিথিলা) এবং অপূর্ণ রুবেলের চিত্রনাট্যে ‘স্মৃতির চিহ্ন’ (নিশো, মাসুমা রহমান নাবিলা)।

Tags: অন্তুঅপি করিমঅরণ্য বিজয়অরিত্রিজয়ন্ত চট্টোপাধ্যায়টেলিফিল্মতানজিকা আমিনতানিয়া বৃষ্টিনাটকবড়দা মিঠুমিজানুর রহমান আরিয়ানরওনক হাসানলিড বিনোদনলিমনশহিদুল আলম সাচ্চু
Previous Post

ডেঙ্গু শনাক্তের কিট ও রিএজেন্ট আমদানিতে শুল্ক-কর অব্যাহতি

Next Post

ব্যস্ত সড়কে হঠাৎ উড়োজাহাজের জরুরি অবতরণ

Next Post

ব্যস্ত সড়কে হঠাৎ উড়োজাহাজের জরুরি অবতরণ

নিশো-মেহজাবীনের নাটুকে প্রেম নিয়ে দ্বন্দ্ব!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT