চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিশো-মেহজাবীনের নাটুকে প্রেম নিয়ে দ্বন্দ্ব!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:51 অপরাহ্ন 05, আগস্ট 2019
in বিনোদন
A A

একান্নবর্তী পরিবারের খুব চটপটে মেয়ে মেহজাবীন। একই পাড়ার অন্য পরিবারের ছেলে সহজ-সরল ছেলে নিশোর সঙ্গে কাঁচামিঠা প্রেম তার। তবে নিশোর মা মেহজাবীনের পরিবারকে একেবারেই পছন্দ করে না। তাকে ছেলের বউ বানানো চিন্তাও করতে পারেন না তিনি। একই অবস্থা মেহজাবীনের পরিবারে।

নিশোর মতো ছেলেকে মেহজাবীন বিয়ে করবে এটা স্বপ্নেও ভাবতে পারে না তার বাপ-চাচারা। একদিন বিয়ে করার উদ্দেশ্যে হঠাৎ মেহজাবীন আর নিশো পালিয়ে যান। কিন্তু তারা বিয়ে না করেই বাড়িতে ফিরে আসেন। তবে ফিরে এসে দেখেন পরিস্থিতি ভিন্ন। মেহজাবীনের অভাবে তাদের পুরো পরিবার অসুস্থ হয়ে পড়েছে। আর নিশোর মা সবার সেবা করছেন!

এরপর নানা ঘটনা প্রবাহের মধ্যদিয়ে এগিয়ে গেছে ‘জুঁই, তোকে একটু ছুঁই?’ নাটকের দৃশ্য।

-প্রেম নিয়ে এমনই এক ক্ল্যাইম্যাক্স নির্ভর গল্প লিখেছেন প্রখ্যাত গীতিকার ও নাট্যকার রাজীব আহমেদ। তার লেখা এমন গল্পেই তৈরি হয়েছে নাটক ‘জুঁই, তোকে একটু ছুঁই?’। নাটকটি নির্মাণ করেছেন ছোট পর্দার মেধাবী নির্মাতা রুবেল হাসান।

নাটকে নিশো ও মেহজাবীনের নাম যথাক্রমে শাফায়েত ও জুঁই। নিশোর মায়ের চরিত্রে অভিনয় করছেন মনিরা মিঠু, মেহজাবীনের মায়ের চরিত্রে শিল্পী সরকার অপু এবং দাদির চরিত্রে আছেন দিলারা জামান। এছাড়া নাটকটিতে আরো অভিনয় করেছেন পিরজাদা ও শহীদুন্নবী ও খালেকুজ্জামান প্রমুখ।

শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়ে নির্মাতা বলেন, গল্পের প্রয়োজনেই আমরা লোকেশন বেছে নিয়েছি পুরান ঢাকায়। সেখানে শুটিং করা যদিও একটু ঝামেলার। তবুও নানাজনকে রিকুয়েস্ট করে অমুকের বাসার ছাদ, তমুকের বাসার ছাদ ব্যবহার করতে পেরেছি। তবে সব মিলিয়ে বেশ ভালো একটি প্রোডাকশন দাঁড়িয়েছে বলে বিশ্বাস করি।

নির্মাতা জানান, ‘জুঁই, তোকে একটু ছুঁই?’ নাটকটি আসছে ঈদুল আযহায় একটি বেসরকারি টেলিভিশনে প্রচার হবে। এরপর নাটকটি এস এস এন্টারটেইনমেন্ট ইউটিউবে চ্যানেল অবমুক্ত করা হবে।

Tags: আফরান নিশোমেহজাবীন চৌধুরী
Previous Post

ব্যস্ত সড়কে হঠাৎ উড়োজাহাজের জরুরি অবতরণ

Next Post

কলমানি মার্কেট থেকে ঋণ গ্রহণের সর্বোচ্চ সীমা পুনর্নির্ধারণ

Next Post

কলমানি মার্কেট থেকে ঋণ গ্রহণের সর্বোচ্চ সীমা পুনর্নির্ধারণ

বন্যা-কৃষিঋণ-বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের থেকে ঋণ আদায়

আর্থিক প্রতিষ্ঠানের ভাড়া চুক্তি নবায়নে লাগবে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT