চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমি গ্ল্যামারে নই, গ্রামারে বিশ্বাসী মানুষ: মিশা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:55 অপরাহ্ন 25, নভেম্বর 2019
in বিনোদন
A A

‘আমি গ্ল্যামারে নই, গ্রামারে বিশ্বাসী একজন মানুষ। আমি তারকায় নই, ব্যক্তিত্বে বিশ্বাসী। নূর হোসেন কোনো তারকা ছিলেন না, একজন সাধারণ মানুষ ছিলেন। তার বিরুদ্ধে কথা বলে একজন রাজনৈতিক মানুষ ক্ষমা চেয়েছেন। আমি মনে করি, দায়িত্ববান হওয়াই সবচেয়ে বড় তারকা। তাই শিল্পীদের কাউকে তারকা বলতে চাইনা। অভিনেতা-অভিনেত্রী বলতে চাই। তারকা বলে বলে অনেককেই বায়াস করে ফেলেছি। ধ্বংসের মুখে চলে গেছে চলচ্চিত্র। সেজন্য এফডিসি শূন্য হয়ে গেছে। শুধু আমি নই, তারকা মূল্যায়নে অন্যদেরও সচেতন হওয়া উচিত।’

ইলিয়াস কাঞ্চনকে অপমানের প্রতিবাদে রাস্তায় নেমে মানববন্ধনকারীদের মধ্যে কেন উল্লেখযোগ্য তারকাদের উপস্থিতি দেখা যায়নি, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শিল্পী সমিতির সভাপতি ও অভিনেতা মিশা সওদাগর ‘তারকা’ শব্দটির এভাবেই ব্যাখ্যা করেন।

ইলিয়াস কাঞ্চনকে অপমানের প্রতিবাদে মানবন্ধনে মিশা, জায়েদ খান, ইমন, অঞ্জনা, আলেকজান্ডার ছাড়া চোখে পড়ার মতো তারকা ছিলেন না কেন? এ প্রসঙ্গে মিশা বলেন, এই মানবন্ধনের আয়োজন করেছে পরিচালক সমিতি। তারা গতরাতে আমাকে জানিয়েছে। শিল্পীদের এখানে আসার কথা তারাই জানিয়েছিল। তাই কেন বেশি সংখ্যক শিল্পী এলেন না এটা আমার জানা নেই।

সোমবার দুপুরে এফডিসির গেটে ইলিয়াস কাঞ্চনকে অপমানের প্রতিবাদে রাস্তায় নেমেছিল এফডিসির সকল সংগঠন। প্রতিবাদের পর চ্যানেল আই অনলাইনের সঙ্গে আলাপে মিশা বলেন, ইলিয়াস কাঞ্চনকে যেভাবে অপমান করা হয়েছে সেটা কোনো সভ্যতার পর্যায়ে পড়ে না। তার দাবিগুলো পূরণ হলে তিনি বাসায় নিয়ে যাবেন না। মানুষের কল্যাণে কাজে লাগবে। আমরা বিশ্বাস করি সরকার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করবেন। তার পক্ষে শিল্পীরা রাস্তায় নেমেছি। পুনরায় আমাদের রাস্তায় নামতে বাধ্য করবেন না। তাহলে পরিস্থিতি ভয়াবহ হবে।


তিনি বলেন, ইলিয়াস কাঞ্চন ভাইয়ের দাবিগুলো যৌক্তিক। এই সড়ক আইন চালু হলে দুর্ঘটনায় প্রাণহানি অনেক কমে যাবে। এতে দেশের মানুষ ভালো থাকবে। কিন্তু কিছু অসাধু মানুষ তার মতো ব্যক্তিকে অপমান করেছে। এটার বিরুদ্ধে প্রতিবাদ জানাই।

এফডিসির ১৮ সংগঠনের অন্তর্ভুক্ত বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতি, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক, শিল্পী, নৃত্যশিল্পী, চিত্রগ্রাহক, ফাইট ডিরেক্টর, সহকারী পরিচালকদের সমিতিগুলোর প্রতিনিধিরাও উপস্থিত হন মানবন্ধনে। ইলিয়াস কাঞ্চনের নিরাপদ সড়ক চাই সংগঠনের পক্ষ থেকে উপস্থিত হন লিটন এরশাদ।

পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার বলেন, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পের সব সংগঠনের পক্ষ থেকে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের প্রতি অসম্মানজনক আচরণের তীব্র নিন্দা ও ঘৃণা জানাই। সেই সঙ্গে জনস্বার্থে জাতীয় সড়ক নিরাপত্তা আইন ২০১৮ এর পূর্ণ বাস্তবায়ন চাই আমরা। ইলিয়াস কাঞ্চন দীর্ঘ ২৭ বছর একা একা লড়াই করে চলছেন তিনি দেশের মানুষের নিরাপদ জীবনের জন্য। তার প্রতি অপমান মেনে নেয়া যায় না!

মুশফিকুর রহমান গুলজার আরও বলেন, ‘কাঞ্চন সাহেব রাষ্ট্রকে সুপারিশ করেছেন কী কী নিয়ম ও আইন করতে পারলে দেশের সড়ক দুর্ঘটনা কমবে বা সড়কে মৃত্যুর মিছিল থামবে। সরকার সেই আইন বাস্তবায়ন করবে রাষ্ট্রের প্রয়োজনে। এখানে ইলিয়াস কাঞ্চনকে কেন অশালীন ভাষায় গালি দেয়া হচ্ছে। তার ছবিতে কুরুচিপূর্ণ কথা লেখা হচ্ছে। এটা অন্যায়। যারা করছেন তাদের প্রতি আমাদের ঘৃণা ও প্রতিবাদ।’

১৯৯৩ সালে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এলোমেলো হয়ে যায় নব্বই দশকের তুমুল জনপ্রিয় নায়ক ইলিয়াস কাঞ্চনের জীবন। কারণ এ বছরের ২২ অক্টোবর তার একটি ছবির শুটিং দেখতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মারা যান স্ত্রী জাহানারা কাঞ্চন। শোকার্ত ইলিয়াস কাঞ্চন এরপর সিদ্ধান্ত নিয়েছিলেন আর সিনেমাও করবেন না! কিন্তু সব ভেবে রিলের নায়ক থেকে রিয়েল লাইফের প্রতিবাদী নায়ক হয়ে দাঁড়িয়ে যান রাস্তায়! গড়ে তোলেন ‘নিরাপদ সড়ক চাই’ নামের সংগঠন।

Tags: অঞ্জনাইমনইলিয়াস কাঞ্চনজায়েদ খাননিরাপদ সড়ক আন্দোলনমিশা সওদাগরলিড বিনোদন
Previous Post

ইসির বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ মাহবুব তালুকদারের

Next Post

জনগণের সামনে সম্পত্তি চাইলে দিয়ে দিব: এরিক

Next Post

জনগণের সামনে সম্পত্তি চাইলে দিয়ে দিব: এরিক

নিয়ম ভেঙে বিসিসিআই-আকসুর স্ক্যানারে এক বাংলাদেশি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT