চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিয়ম ভেঙে বিসিসিআই-আকসুর স্ক্যানারে এক বাংলাদেশি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:05 অপরাহ্ন 25, নভেম্বর 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A

ইডেন গার্ডেনসে দিন-রাতের টেস্ট চলার সময় প্রোটোকল ভেঙে মোবাইল ফোন ব্যবহার করে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ও অ্যান্টি করাপশন ইউনিটের (আকসু) স্ক্যানারের তলায় এক বাংলাদেশি। নিয়ম না মানায় এখন বিসিসিআই ও আকসুর শুনানিতে বসতে হবে তপন চাকী নামের ওই ব্যক্তিকে।

টাইমস নাউ পত্রিকার এক রিপোর্টে বলা হয়েছে, ইডেনে দিন-রাতের টেস্ট চলাকালীন তপন চাকী নামে বাংলাদেশের এক লোকাল ম্যানেজার প্রোটোকল ভেঙে সফরকারী দলের ড্রেসিংরুমে মোবাইল ফোন ব্যবহার করেছেন। বারবার তাকে সতর্ক করা হলেও নিয়ম ভাঙার কাজটি তিনি চালিয়ে যান। তাতে প্রোটোকল ভাঙায় এখন বিসিসিআই-আকসুর স্ক্যানারের আওতায় তপন। বসতে হবে দুই সংস্থার শুনানির সামনেও।

বিষয়টি নিশ্চিত করে বিসিসিআই’র এক কর্মকর্তা টাইমস নাই পত্রিকাকে বলেছেন, চাকিকে এখন শুনানির জন্য ডাকা হবে।

‘প্রোটোকল অনুযায়ী ডিউটিতে থাকা আকসু অফিসার বিষয়টি জানাবে এবং চাকিকে শুনানির জন্য ডাকা হবে। যদি তার বিরুদ্ধে প্রমাণ পাওয়া যায়, তখন বাকি কাজের ব্যাপারে আইন অনুসরণ করা হবে।’

জুয়াড়িদের ফিক্সিংয়ের প্রস্তাব গোপন করার কারণে সাকিব আল হাসানকে ২ বছর নিষিদ্ধ করেছে আইসিসি। যা নিয়ে ভারত সফরের আগে থেকেই টালমাটাল বাংলাদেশের ক্রিকেটাঙ্গন। তার মধ্যেই আবার তপন চাকিকে নিয়ে নতুন খবর এলো।

ইডেন টেস্টে বাংলাদেশের বিপক্ষে ইনিংস ও ৪৬ রানে জয় পায় ভারত। দুই টেস্টের সিরিজ ২-০তে জিতে নেয় বিরাট কোহলির দল। টেস্ট সিরিজের আগে জয় দিয়ে টি-টুয়েন্টি শুরু করলেও শেষে ২-১ ব্যবধানে সিরিজ হারতে হয় সফরকারীদের।

Tags: আকসুবাংলাদেশ -ভারত সিরিজবাংলাদেশের ভারত সফরলিড স্পোর্টস
Previous Post

জনগণের সামনে সম্পত্তি চাইলে দিয়ে দিব: এরিক

Next Post

আবারও হাসপাতালে ভর্তি এ টি এম শামসুজ্জামান

Next Post

আবারও হাসপাতালে ভর্তি এ টি এম শামসুজ্জামান

চিকিৎসা নিতে আসা মুক্তিযোদ্ধার সনদ ছিঁড়লেন চিকিৎসক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT