চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমাদের অনেক সৈয়দ মনজুরুল ইসলাম প্রয়োজন

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
8:10 অপরাহ্ন 27, জানুয়ারি 2017
in সম্পাদকীয়
A A

নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটির ৫ জন সদস্যের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি। আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারদলীয় মানসিকতার ব্যক্তিদের সমন্বয়ে গঠিত সার্চ কমিটিকে নির্দলীয় বা নিরপেক্ষ বিবেচনা করার অবকাশ নেই। যে সার্চ কমিটি গঠিত হয়েছে তাতে জনগণের প্রত্যাশা পূরণ হয়নি। নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের নির্দেশে বুধবার ৬ সদস্যের সার্চ কমিটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনকে প্রধান করে গঠিত  কমিটির অন্য সদস্যরা হলেন- বিচারপতি ওবায়দুল হাসান, পিএসসি চেয়ারম্যান মোহাম্মদ সাদিক, সিএজি মাসুদ আহমেদ, অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম ও অধ্যাপক শিরীণ আখতার। আওয়ামী লীগ-জাতীয় পার্টি কমিটিকে স্বাগত জানালেও বিচ্ছিন্নভাবে নেতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছিলেন বিএনপির নেতারা। এবার আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় ঘোষিত সার্চ কমিটির সদস্যদের পরিচয় তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, ‘কমিটির প্রধান হিসেবে আপিল বিভাগের যে বিচারপতিকে নিয়োগ দেয়া হয়েছে তিনি ২০১২ সালে গঠিত সার্চ কমিটির প্রধান ছিলেন। সে কমিটির প্রস্তাবক্রমে রকিব উদ্দীন কমিশনের মতো একটি অযোগ্য অনুগত মেরুদণ্ডহীন বিতর্কিত কমিশন নিযুক্ত হয়। কমিটির অন্যতম সদস্য হাইকোর্ট বিভাগের বিচারপতি ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা এবং আওয়ামী লীগ সমর্থিত আইনজীবী হিসেবে বহুল পরিচিত ছিলেন। অপর সদস্য পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক ২০১৪ সালের ৫ জানুয়ারির মহাবিতর্কিত সংসদ নির্বাচনের সময় ছিলেন নির্বাচন কমিশনের সচিব। কমিটির একমাত্র নারী সদস্য ড. শিরীণ আখতার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী শিক্ষকনেত্রী হিসেবে ২০১৪ সালে শিক্ষক সমিতির নেতা ছিলেন। কমিটির অপর সদস্য বাংলাদেশের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মাসুদ আহমেদ সরকারের অধীনস্থ একজন কর্মকর্তা হয়ে সরকারের ইচ্ছার বিরুদ্ধ কোন কিছু করার ক্ষমতা রাখেন না। এমন সব ব্যক্তিদের সমন্বয়ে গঠিত সার্চ কমিটিকে নির্দলীয় কিংবা নিরপেক্ষ বিবেচনা করার কোন অবকাশ নেই।’ লক্ষণীয় যে কমিটির সদস্য- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম সম্পর্কে কোন আপত্তি জানায়নি বিএনপি। এর মানে আমরা ধরে নিতে পারি যে তাকে বিএনপিও স্বাগত জানিয়েছে। বিচ্ছিন্নভাবে হলেও বিএনপির অনাপত্তিকে আমরা একটি শুভদিক বলে মনে করতে চাই। দেশে যখন সব ক্ষেত্রেই দ্বি-দলীয় একটা সংস্কৃতি প্রতিষ্ঠা পেয়েছে, যখন বুদ্ধিজীবীরাও হয় আওয়ামীপন্থী কিংবা বিএনপিপন্থী; তখন মনে হচ্ছিল এদেশে দুই দলের ধামাধরা বুদ্ধিজীবী ছাড়া অন্যরা হয়তো হারিয়েই গেছেন। সরকার গঠিত কমিটিতে সৈয়দ মনজুরুল ইসলামের অন্তর্ভুক্তি এবং তার বিষয়ে বিএনপির অনাপত্তিতে প্রমাণ হচ্ছে যে আমাদের অতো বেশি হতাশ হওয়ার কিছু নেই। নেই নেই করেও এখনো কিছু মানুষ আছেন, এখনো কিছু বুদ্ধিজীবী আছেন যারা দলীয় ব্যক্তিত্বে পরিণত হননি। এটাও প্রমাণ হচ্ছে, রাজনৈতিক দলের সমর্থক বা সদস্য না হয়েও কিছু কিছু মাথাওয়ালা মানুষ এখনো টিকে আছেন। তারা হয়তো খুবই কম, কিন্তু একেবারেই যে নেই এমন নয়। তাই আমরা একটু আশাবাদী হতে চাই। পরস্পরের মধ্যে বৈরিতা দেশের রাজনৈতিক দলগুলোর চিরাচরিত চরিত্র। দীর্ঘ সময় ধরে এই বৈরিতার কারণে সৃষ্ট ক্রান্তিকাল অতিক্রমে অতীতে গুরুত্বপূ্র্ণ ভূমিকা পালন করেছেন সমাজের থিঙ্কট্যাংক বলে পরিচিত সৈয়দ মনজুরুল ইসলামরা। তবে এক বা দুইজন হলে হবে না, আমাদের অনেক অনেক সৈয়দ মনজুরুল ইসলাম প্রয়োজন।

Previous Post

মুটিয়ে যাওয়া ঠেকাতে ফ্রান্স সরকারের বিশেষ পদক্ষেপ

Next Post

‘অন্যদের নিয়ে ভাবা’ হতদরিদ্র এক রাজনীতিক

Next Post

‘অন্যদের নিয়ে ভাবা’ হতদরিদ্র এক রাজনীতিক

রপ্তানিতে ট্যারিফ এবং নন ট্যারিফ বাধা দূর করার দাবি বাংলাদেশের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT