চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘অন্যদের নিয়ে ভাবা’ হতদরিদ্র এক রাজনীতিক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:35 অপরাহ্ন 27, জানুয়ারি 2017
in আন্তর্জাতিক
A A

ভারতের উত্তর প্রদেশের বান্দায় দুই রুমের একটি জীর্ণ বাসায় বসবাস নব্বইয়োর্ধ যমুনা প্রাসাদের। পলেস্তারা খসে পড়া হতদরিদ্র পরিবেশে ভাড়া বাড়িতে থাকা এই বৃদ্ধটি চারবার এমএলএ এবং দুইবার মন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। আজীবন দরিদ্র মানুষদের অধিকার আদায়ে কাজ করা যমুনা প্রাসাদের পরিচিত-স্বজনদের আক্ষেপ, ‘অনেক কিছুই তো করতে পারতে’। যার জবাব তার কাছে একটাই, ‘হাসি’। বেহাল দশায় থাকলেও কিছু করতে না পারার ‘কোন অনুশোচনা নেই’ তার।

দরিদ্র মানুষদের পক্ষে নিরন্তর সংগ্রামের জন্য তাকে ‘বসু’ পদবী দেয়া হয়, যা তিনি খুব গর্বের সাথেই বলেন। নেতাজী সুভাষ চন্দ্র বসু যে তার আদর্শ। বান্দার খিন্নি নাকায় জন্ম যমুনার। পিতা নগর পালিকার জুনিয়র ক্লার্ক ছিলেন। সমাজতান্ত্রিক আন্দোলনে যোগ দিয়ে লোকসভা নির্বাচনে অংশ নেন ১৯৬২ ও ‘৬৭-তে। ১৯৬৯-এ বিধান সভা নির্বাচনও করেন। বন্ধুরাই তার নির্বাচনে লড়াইয়ে টাকা জোগাড় করে দেয়। কিন্তু সবগুলোতেই পরাজিত হন যমুনা প্রাসাদ।

তবে ১৯৭৪ এ বান্দা সদর থেকে এমএলএ হন তিনি এবং ১৯৭৭ সালে বিধান সভা নির্বাচনেও জয় পান। পরে গ্রাম উন্নয়ন এবং পঞ্চায়েত রাজ মন্ত্রণালয়ের দায়িত্ব পান। ১৯৮৯- তে মুলায়েম সিং যাদবের ক্যাবিনেটে পশু ও মৎস পালন বিষয়ক মন্ত্রী হন যমুনা প্রাসাদ।

রাজনৈতিক পথচলার সেই উত্তুঙ্গ জীবনের কথা বলতে গিয়ে তিনি বলেন, “সেসময় আমাদের কোন গাড়ি ছিলো না, সাইকেল বা ঘোড়ার গাড়িতে চড়তে হতো। আমার বন্ধুরা দেয়ালে দেয়ালে রাজনৈতিক বার্তা-স্লোগান লিখতো এবং জনসভার আয়োজন করতো। জনতাই আমাদের খাবার-পানি দিতো, সাথে অনুদান দিতো ১ ‍আনা, ২ আনা, ৪ আনা। ১ রুপি তখন অনেক টাকা।”

উত্তাল সেই সময়গুলো পেরিয়ে এসে এখন বলতে গেলে একেবারেই নিঃস্ব-রিক্ত এই রাজনীতিক। যেই দরিদ্রক্লিষ্ট বাড়িতে থাকেন, তাও নিজের নয়। ৫০ বছরেরও বেশি সময় ধরে এতে ভাড়া থাকেন তিনি, যার ভাড়া পরিশোধ করেন পেনশনের টাকায়। অনেকটাই দুর্বল ও অসুস্থ হয়ে পড়েছেন। তবে তার মনোবল ভাঙ্গেনি একটুও। “মানুষজন, এমনকি আমার পরিবারের সদস্যরাও বলে যে, আমি এইটা বা ওইটা করতে পারতাম। আমি শুধু হাসি, আমার কোন অনুশোচনা নেই।”

৯২ বছর বয়সে এসে এখন কথা শুনতেও সমস্যা হয় তার। তাই কেউ কথা বলার সময় খুব কাছে ডেকে নেন। কিন্তু শরীরে বয়সের দূর্বলতা-জড়া বাসা বাধলেও এখনও মানুষের সাহায্যে এগিয়ে আসেন, অবসর নেননি রাজনীতি থেকেও। বলেন, “বন্ধুরা আমাকে এখনও রাজনীতি থেকে অবসর নিতে দেয়নি। এখনও আমি খুব ব্যস্ত সময়ই কাটাই।” বলে হাসেন তিনি।

চার দশক ধরে যমুনার বন্ধু ও প্রতিবেশী রাম সানেহি সিং। তিনি দুঃখ করে বলেন, “সে তার নিজের জন্য একটা ছোট বাড়িও করতে পারলো না। ১৯৫৫ সালে বোনের বিয়ের জন্য খিন্নি নাকায় তার পৈত্রিক বাড়িটিও বিক্রি করে দেন ১ হাজার রুপিতে। সে কখনো নিজের কথা ভাবে না। সে শুধু মানুষদের কথা ভাবে।”

অনেক আগেই তিনি তার স্ত্রীকে হারিয়েছেন। তিন ছেলের সবাই আলাদা থাকেন। তার তেমন খোঁজখবরও নেয় না বলে জানান যমুনা প্রাসাদ।

সূত্র: হিন্দুস্থান টাইমস

Tags: রাজনীতি
Previous Post

আমাদের অনেক সৈয়দ মনজুরুল ইসলাম প্রয়োজন

Next Post

রপ্তানিতে ট্যারিফ এবং নন ট্যারিফ বাধা দূর করার দাবি বাংলাদেশের

Next Post

রপ্তানিতে ট্যারিফ এবং নন ট্যারিফ বাধা দূর করার দাবি বাংলাদেশের

ট্রাম্প-পুতিন বৈঠক

ট্রাম্প-পুতিন ফোনালাপ শনিবার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT