চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে বাঁশের সাইকেল

তানজীমা এলহাম বৃষ্টি by তানজীমা এলহাম বৃষ্টি
4:21 অপরাহ্ন 22, জুন 2017
in অদ্ভুতুড়ে
A A
বাঁশের সাইকেল

বাঁশের সাইকেল – শুনতে অদ্ভুত লাগলেও এমন একটি বাহন বাস্তবে রয়েছে এবং সেটি ক্রমেই ধাতব বাইসাইকেলের বিকল্প হিসেবে ছড়িয়ে পড়ছে পৃথিবীর বিভিন্ন দেশে।

ঘানা ও জিম্বাবুয়েসহ আফ্রিকা মহাদেশের কয়েকটি দেশে চলাচলের সুবিধা, উপাদানের সহজলভ্যতা, পরিবেশ রক্ষা এবং নতুন কিছু করার ইচ্ছা থেকে শুরু হয় বাঁশ দিয়ে সাইকেল বানানোর প্রয়াস। নিজে নিজে চেষ্টা থেকে প্রাতিষ্ঠানিক রূপ পেতেও দেরি হয়নি।

২০০৭ সালে চালু করা একটি বেসরকারি প্রকল্পকে এভাবেই ২০০৯ সালে বাঁশের সাইকেল নির্মাতা প্রতিষ্ঠান ‘বুমার্স’-এ রূপ দেন ঘানার কোয়াবেনা ডানসো। কয়েকজন তরুণকে সামান্য বৃত্তির বিনিময়ে কাজ শেখানোর চেয়ে ঘানার তরুণ প্রজন্মের জন্য কর্মসংস্থানের চিন্তা থেকে ‘ব্যাম্বু বাইক’ তৈরির ব্যবসা খুলতে চাইলেন তিনি।

বাঁশের সাইকেল
কোয়াবেনা ডানসো ও তার বুমার্স সাইকেল

নামকরা আমেরিকান বাইক ফ্রেম ডিজাইনার ক্রেইগ ক্যালফ্রি’র সাহায্য নিয়ে ২০০৯ সালে তার আয়োজিত একটি কোর্সে ডানসো অংশ নেন। সেখান থেকে কীভাবে এলাকায় জন্মানো বাঁশ দিয়ে ভালো বাইসাইকেল তৈরি করা যায় সেই শিক্ষা নেন তিনি। সেখান থেকেই জন্ম নেয় বাঁশের সাইকেল নির্মাতা প্রতিষ্ঠান বুমার্স।

বুমার্স এখন ঘানার শীর্ষস্থানীয় বাঁশের বাইক প্রস্তুত ও রপ্তানীকারক প্রতিষ্ঠান। ইতোমধ্যে বিশ্বের ১২টি দেশে সাইকেল রপ্তানি করছে তারা। চলতি বছরের শেষের দিকে যুক্তরাজ্যেও ঘানার এই প্রতিষ্ঠানটি থেকে সাইকেল রপ্তানি হবে বলে জানানো হয়েছে।

শুধু আফ্রিকা নয়, প্রতিবেশী দেশ ভারতেও তৈরি হয়েছে বাঁশের সাইকেল। ২০০৯ সাল থেকেই ভারতের বিজয় শর্মা এক বন্ধুর অপমানের জবাব দিতে বাঁশ দিয়ে সাইকেল তৈরির চ্যালেঞ্জ কাঁধে নেন, এবং সফলও হন। বর্তমানে তিনি এই সাইকেলের ব্যবসা চালিয়ে যাচ্ছেন।

চীন, থাইল্যান্ডসহ আরও কিছু দেশে নিজ উদ্যোগে বাঁশের সাইকেল তৈরি হচ্ছে। দিন দিন এর ব্যবহারও বাড়ছে।

বাঁশের সাইকেল
বিজয় শর্মা ও তার সাইকেল

সবগুলো বাঁশের বাইকেই চাকা, হ্যান্ডেলবার, ব্রেক, সিট এবং প্যাডেলে ধাতু ব্যবহৃত হয়েছে। তবে কাঠামো পুরোটাই বাঁশের এবং সাইকেলের সংযোগস্থলগুলোতে কাচ বা কার্বন ফাইবারের বদলে ব্যবহার হয়েছে শনের তন্তু। ধাতু কম থাকায় সাধারণ বাইকের চেয়ে এর ওজন তুলনামূলক কম। অন্যদিকে বাজারের ধাতব সাইকেলগুলোর চেয়ে এগুলোতে ঝাঁকিও কম লাগে বলে দাবি করছেন নির্মাতারা।বাঁশের সাইকেল

একেবারে সস্তা সাইকেলগুলোর দাম শুরু ২শ’ মার্কিন ডলার বা প্রায় ১৬ হাজার টাকা। কোম্পানিভেদে এর দামের তফাৎ রয়েছে। এছাড়া সাইকেলগুলো অর্ডার অনুযায়ী কাস্টমাইজ করে দেয়া হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানগুলো। ফিচার অনুসারে সাইকেলের বর্তমান সর্বোচ্চ মূল্য ৫০ হাজার ডলার (৪০ লাখ টাকা) পর্যন্ত হতে পারে।বাঁশের সাইকেল

Tags: বাঁশ
Previous Post

উদ্বেগজনক হারে বাড়ছে খেলাপি ঋণের পরিমাণ

Next Post

শাহরুখ, আমিরকে ছাড়িয়ে অক্ষয়?

Next Post

শাহরুখ, আমিরকে ছাড়িয়ে অক্ষয়?

প্রাথমিক দলে এনামুল, নাসির, সাইফউদ্দিন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT