চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রাথমিক দলে এনামুল, নাসির, সাইফউদ্দিন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:25 অপরাহ্ন 22, জুন 2017
in স্পোর্টস
A A

ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফর্মের পুরস্কার পেলেন এনামুল হক বিজয়, আল আমিন হোসেন, আবুল হাসানরা। অস্ট্রেলিয়া ও সাউথ আফ্রিকা সিরিজের জন্য ঘোষিত প্রাথমিক দলে ডাক পেয়েছেন তারা। সেইসঙ্গে আছেন শ্রীলঙ্কার মাটিতে টি-টুয়েন্টিতে অভিষিক্ত অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনও।

তবে অজানা কারণে জাতীয় দলের বাইরে থাকা নাসির হোসেনের ডাক পাওয়াটাও খবর, ঘরোয়াতে দুর্দান্ত পারফরম্যান্সের পর তাকে জাতীয় দলে ফেরানোর গণদাবি আরো জোরাল হয়েছে। প্রাথমিক ক্যাম্পে অবশ্য নিয়মিতই ডাক পাচ্ছিলেন এই অলরাউন্ডার।

আগামী আগস্ট-সেপ্টেম্বরে ঘরের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই টেস্টের সিরিজে খেলবে বাংলাদেশ। আর সেপ্টেম্বরের শেষ দিকে সাউথ আফ্রিকায় যাবে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে। সফরে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টুয়েন্টি খেলবে টাইগাররা।

সেজন্য বৃহস্পতিবার ২৯ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যাতে অনুমিত সকলের সঙ্গে আছেন তানবীর হায়দার, মুক্তার আলী, সাকলাইন সজীবরাও। আগামী ১০ জুলাই থেকে মিরপুরে শুরু হবে প্রাথমিক দলের কন্ডিশনিং ক্যাম্প।

অভিষেক ম্যাচে সাইফউদ্দিন (সর্ব বাঁয়ে)

অলরাউন্ডার সাইফউদ্দিন বাংলাদেশের জার্সিতে একটি টি-টুয়েন্টি খেলে ফেললেও ক্যাম্পে এবারই প্রথম ডাক পেলেন। বাকি ক্রিকেটারদের সবাই কোন না কোন সময়ে জাতীয় দলের ক্যাম্পে ছিলেন।

এছাড়া ইংল্যান্ডে কন্ডিশনিং ক্যাম্প, আয়ারল্যান্ড সফর ও চ্যাম্পিয়ন্স ট্রফির দলে থাকা সব ক্রিকেটারই আছেন প্রাথমিক দলে। বুধবার অস্ত্রোপচার হওয়া পেসার রুবেল হোসেন শুরুর দিকে ক্যাম্পে থাকতে পারবেন না, তবে ৪ থেকে ৬ সপ্তাহ পর ফিট হয়ে ক্যাম্পে যোগ দেবেন তিনি। তাকেও স্কোয়াডে রাখা হয়েছে।

২০১৫ সালের নভেম্বরের পর থেকে জাতীয় দলের হয়ে আর খেলা হয়নি এনামুলের। ২৪ বর্ষী এই ব্যাটসম্যান নিজের শেষ টেস্টটিও খেলেছেন সেই ২০১৪ সালে। আবারও ক্যাম্পে তিনি।

এনামুল হক বিজয়

২০১৪ সালেই নিজের সর্বশেষ টেস্ট খেলা পেসার আল আমিন হোসেন গত বছর মার্চে টি-টুয়েন্টি বিশ্বকাপে খেলেছেন। এরপর প্রিমিয়ার লিগের পারফরম্যান্সের জোরে আবারো ডাক পেলেন তিনি।

২০১৫ সালের এপ্রিলের পর জাতীয় দলের জার্সিতে নামা হয়নি পেস-অলরাউন্ডার আবুল হাসানেরও। বাঁহাতি স্পিনার সাকলাইন সেখানে গত টি-টুয়েন্টি বিশ্বকাপে একটি ম্যাচ খেলেছিলেন। আর নিউজিল্যান্ডে মাটিতে অভিষেকে জ্বলতে না পেরে বিতর্কের মুখে পড়া অফস্পিনিং অলরাউন্ডারের তানবীরের ঝুলিতে আছে দুটি ওয়ানডের অভিজ্ঞতা।

বাংলাদেশের প্রাথমিক দল:

তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, মাশরাফি বিন মর্তুজা, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন কুমার দাস, মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শুভাশিষ রায়, কামরুল ইসলাম রাব্বি, রুবেল হোসেন, নুরুল হাসান সোহান, সাঞ্জামুল ইসলাম, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ সাইফউদ্দিন, এনামুল হক বিজয়, আবুল হাসান রাজু, আল আমিন হোসেন, নাসির হোসেন, মুক্তার আলী, তানবীর হায়দার, সাকলাইন সজীব ও শফিউল ইসলাম।

Tags: প্রাথমিক দলবাংলাদেশ ক্রিকেট দল
Previous Post

শাহরুখ, আমিরকে ছাড়িয়ে অক্ষয়?

Next Post

স্বজনদের সঙ্গে ঈদ উদযাপনে রাজধানী ছাড়ছে ঘরমুখো মানুষ

Next Post
রাজধানী ছাড়ছে মানুষ

স্বজনদের সঙ্গে ঈদ উদযাপনে রাজধানী ছাড়ছে ঘরমুখো মানুষ

তৈমূর

তৈমুর তার নানার মতো

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT