চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আফগান-পাকিস্তানকে নিয়ে চীনের ক্রিকেট টুর্নামেন্ট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:50 অপরাহ্ন 26, অক্টোবর 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A

চীন প্রথমবারের মতো পাকিস্তান ও আফগানিস্তানের সঙ্গে ত্রিদেশীয় তরুণ ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিয়েছে। গত সপ্তাহে চীনের শানডং প্রদেশের জিনান শহরে এ টুর্নামেন্ট হয়, যেটার পৃষ্ঠপোষকতা করে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। তিন দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের জন্য ক্রিকেটকে ব্যবহার করা হচ্ছে বলে হিন্দুস্তান টাইমসকে জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়।

সেপ্টেম্বর মাসে ইসলামাবাদে চীন-আফগানিস্তান-পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের যে তৃতীয় সম্মেলন হয়েছে, সেখানে এই টুর্নামেন্ট আয়োজনের ব্যাপারে সিদ্ধান্ত হয় এবং সিদ্ধান্তের কয়েক সপ্তাহের মধ্যেই টুর্নামেন্টটি হয়ে গেল।

চীন সরকার এবারই প্রথমবারের মতো সরাসরি কোনো ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করল, যেখানে বিদেশী দল অংশ নিয়েছে।

১৯ অক্টোবর আয়োজিত দিনব্যাপী ওই টুর্নামেন্টে তিন দেশের ৪০ জনের মতো খেলোয়াড় একে অন্যের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছে।

‘বন্ধুত্বপূর্ণ পরিবেশে’ ১০টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে এবং টুর্নামেন্ট শেষে কোনো পক্ষকে কোনো পয়েন্ট বা র‍্যাঙ্ক দেয়া হয়নি।

শেষের ম্যাচে চীনা খেলোয়াড়রা পাকিস্তান ও আফগানিস্তানের খেলোয়াড়দের সাথে মিলে দুটো দল ভাগ করে একে অন্যের বিরুদ্ধে খেলেছে।

চীনের সহ-আয়োজক জেনারেল অ্যাডমিনিস্ট্রেশান অব স্পোর্টস পাকিস্তান ও আফগান খেলোয়াড়দের সংবেদনশীলতার ব্যাপারে সচেতন ছিল এবং সে কারণে শুধুমাত্র পুরুষ আম্পায়ারদেরকে খেলাতে ব্যবহার করা হয়েছে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় হিন্দুস্তান টাইমসকে বলেছে, গত মাসে তিন দেশের পররাষ্ট্রমন্ত্রীর সম্মতির ভিত্তিতেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় হিন্দুস্তান টাইমসকে এক লিখিত বিবৃতিতে জানিয়েছে, ‘চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং জেনারেল অ্যাডমিনিস্ট্রেশান অব স্পোর্টস যৌথভাবে এটার আয়োজন করেছে। এটা জনগণের পর্যায়ে সাংস্কৃতিক বিনিময়ের একটা চেষ্টা যেখানে ক্রিকেটকে মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়েছে।’

চীনে ক্রিকেট অতটা জনপ্রিয় নয় কিন্তু চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে যে, হাজার হাজার স্থানীয় সমর্থকরা তাদের টিমকে সমর্থন করেছে এবং তাদের উৎসাহ দিয়েছে।

এতে বলা হয়েছে, ‘হাজার হাজার স্থানীয় তরুণ ক্রিকেট ফ্যান খেলা দেখতে উপস্থিত হয়েছিল এবং খেলোয়াড়দের সাথে তাদের উষ্ণ ও বন্ধুত্বপূর্ণ বিনিময় হয়েছে।’

স্থানীয় এক সংবাদপত্রের রিপোর্টে বলা হয়েছে, তরুণ খেলোয়াড়রা ক্রিকেট খেলার ভদ্রতাসুলভ আচরণ দেখিয়েছেন খেলার ভেতরে ও বাইরে।

চীনা কর্মকর্তাদের উদ্ধৃত করে ওই রিপোর্টে আরও বলা হয়েছে, ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের’ ভিত্তিতেই এই বন্ধুত্বপূর্ণ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, এর মাধ্যমে ক্রিকেট কূটনীতিকে ব্যবহার করা হয়েছে, তিন দেশের মধ্যে বিভিন্ন পর্যায়ে ক্রিকেট সহযোগিতার বিষয়ে একটা মডেল তৈরির চেষ্টা করা হয়েছে যাতে তিনদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর হয়।’

Tags: লিড স্পোর্টস
Previous Post

ভোলার সহিংসতার ঘটনার তদন্ত প্রতিবেদন পেশ

Next Post

প্রেমের প্রস্তাব ফিরিয়ে দেয়ায় শিক্ষকের গুলিতে ছাত্রীর মৃত্যু

Next Post
ভারত-প্রেমের প্রস্তাব-শিক্ষকের গুলিতে ছাত্রীর মৃত্যু

প্রেমের প্রস্তাব ফিরিয়ে দেয়ায় শিক্ষকের গুলিতে ছাত্রীর মৃত্যু

আসছে জয়ার ‘কণ্ঠ’, যাচ্ছে জয়ার ‘খাঁচা’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT