চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আসছে জয়ার ‘কণ্ঠ’, যাচ্ছে জয়ার ‘খাঁচা’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:46 অপরাহ্ন 26, অক্টোবর 2019
in বিনোদন
A A

চলতি বছরের মে মাসে ভারতে মুক্তি পায় জয়া আহসান অভিনীত শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের আলোচিত ছবি ‘কণ্ঠ’। মুক্তির এগারো দিনেই ছবিটি আয় করে ২ কোটি রুপির বেশি। পশ্চিম বঙ্গে এখনো একাধিক প্রেক্ষাগৃহে চলছে ছবিটি। শুধু তাই নয়, মালায়ালাম ভাষাতেও রিমেক হচ্ছে ‘কণ্ঠ’। ভারতের আলোচিত এই বাংলা ছবিটি এবার দেখার সুযোগ হচ্ছে বাংলাদেশের দর্শকদের।

হ্যাঁ। শিগগির বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে জয়া আহসান, পাওলি দাম অভিনীত ছবি ‘কণ্ঠ’। সাফটা চুক্তির ভিত্তিতে আগামী মাসেই ছবিটি মুক্তি পাওয়ার কথা। বাংলাদেশে ছবিটির পরিবেশক ইমপ্রেস টেলিফিল্ম।

ইমপ্রেস টেলিফিল্মের পক্ষে নির্মাতা মুশফিকুর রহমান গুলজার চ্যানেল আই অনলাইনকে বলেন, সাফটা চুক্তির নীতিমালা মেনেই বাংলাদেশে ‘কণ্ঠ’ ছবিটি মুক্তি পেতে যাচ্ছে। ইতোমধ্যে ছবিটি শুধু প্রেক্ষাগৃহের দর্শকের মধ্যেই সাড়া ফেলেনি, বরং বিভিন্ন চলচ্চিত্র উৎসবেও বেশ প্রশংসা কুড়িয়েছে।

তিনি বলেন, বর্তমানে বাংলাদেশে সেন্সরের অপেক্ষায় আছে ‘কণ্ঠ’। ছাড়পত্র হাতে পাওয়ার পর সবকিছু ঠিক থাকলে নভেম্বরের প্রথম দিকেই বাংলাদেশে ছবিটি মুক্তি পাবে।

গুলজার বলেন, ‘কণ্ঠ’ ছবিটির বিনিময়ে কলকাতায় যাচ্ছে ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত আকরাম খানের ছবি ‘খাঁচা’। এই ছবিটিতেও অভিনয় করেছেন জয়া আহসান। আশা করছি এই চুক্তি বিনিময়ে দুই দেশের দর্শক দুটি ভালো ছবি দেখতে পারবেন।

একজন বাচিক শিল্পীর (রেডিও জোকি) দুরারোগ্য ক্যানসারে আক্রান্ত হয়ে কণ্ঠ হারানোর এক মর্মস্পর্শী গল্প আর সেই কণ্ঠ ফিরে পাওয়ার লড়াই নিয়ে তৈরি হয়েছে ‘কণ্ঠ’ ছবিটি। ছবিতে জয়া আহসান ও পাওলি ছাড়াও অভিনয় করেছিলেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, চিত্রা সেন, বিপ্লব দাশগুপ্ত প্রমুখ।

এদিকে ‘১৯৪৭-এর দেশভাগের পটভূমিতে নির্মিত চলচ্চিত্র ‘খাঁচা’। বারবার দেশত্যাগের চেষ্টা করছে একটি পরিবার। কিন্তু বারবারই কোনো না কোনো বাধার সম্মুখীন হয় তারা। আর এই টানাপড়েন নিয়েই ‘খাঁচা’র গল্প।

কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ছোটগল্প ‘খাঁচা’ অবলম্বনে তৈরি হয়েছে ছবিটি। যৌথভাবে এর চিত্রনাট্য লিখেছেন অভিনেতা আজাদ আবুল কালাম ও পরিচালক আকরাম খান। ছবিতে জয়া আহসান ছাড়াও অভিনয় করেছেন আজাদ আবুল কালাম,মামুনুর রশীদ, চাঁদনী, শাহেদ আলী, কায়েস চৌধুরী, পিদিম অনেকে।

Tags: আজাদ আবুল কালামইমপ্রেস টেলিফিল্মকণ্ঠকনীনিকা বন্দ্যোপাধ্যায়কায়েস চৌধুরীচাঁদনীচিত্রা সেনজয়া আহসানপিদিমবাংলাদেশবিপ্লব দাশগুপ্তভারতমামুনুর রশীদলিড বিনোদনশাহেদ আলীশিবপ্রসাদ মুখোপাধ্যায়সাফটা
Previous Post

প্রেমের প্রস্তাব ফিরিয়ে দেয়ায় শিক্ষকের গুলিতে ছাত্রীর মৃত্যু

Next Post

টাঙ্গাইলে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ১, আহত ৬

Next Post

টাঙ্গাইলে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ১, আহত ৬

কেউ যেন গুজব বা ভুল তথ্য ছড়াতে না পারে: স্বরাষ্ট্রমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT