চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আন্দোলনরত শিক্ষক নেতাদের সঙ্গে বৈঠকে ওবায়দুল কাদের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:14 অপরাহ্ন 13, জুলাই 2024
in বাংলাদেশ
A A
শিক্ষক নেতাদের সঙ্গে ওবায়দুল কাদেরের বৈঠক, আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সর্বজনীন পেনশন স্কিম ‘প্রত্যয়’ বাতিলের দাবিতে টানা আন্দোলনে থাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকদের নিয়ে বৈঠকে বসেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শনিবার (১৩ জুলাই) বেলা সাড়ে ১১টার পর বিশ্ববিদ্যালয় শিক্ষকদের একটি প্রতিনিধি দল রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আসেন। সেখানে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকসহ দলের নেতারা উপস্থিত রয়েছেন। এই বৈঠকে সমঝোতামূলক কোনো সিদ্ধান্ত এলে প্রায় দুই সপ্তাহ ধরে বিশ্ববিদ্যালয়ে যে অচলাবস্থা চলছে তা কাটতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ওবায়দুল কাদেরের সঙ্গে শিক্ষক প্রতিনিধি দলের এই বৈঠকে আরো উপস্থিত আছেন শিক্ষা প্রতিমন্ত্রী শামসুন্নাহার চাপা, প্রধানমন্ত্রীর বিশেষ সরকারি ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিমসহ অনেকে।

এর আগে গত ৪ জুন সকাল ১০টায় শিক্ষক নেতাদের সঙ্গে এই বৈঠক হওয়ার কথা ছিল। তবে শেষ মুহূর্তে বৈঠকটি স্থগিত করা হয়।

সর্বজনীন পেনশন ‘প্রত্যয়’ স্কিম কর্মসূচির প্রজ্ঞাপন বাতিলের দাবিতে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের একযোগে সর্বাত্মক কর্মবিরতিতে অচল হয়ে পড়েছে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়। যদিও পেনশনের পক্ষে একটি বিবৃতি দিয়েছে অর্থ মন্ত্রণালয়। কিন্তু শিক্ষক নেতারা সে বিবৃতিটিকে বিভ্রান্তিকর বলে প্রত্যাখ্যান করেছেন এবং গত ১ জুলাই থেকে টানা আন্দোলন অব্যাহত রেখেছেন।অন্যদিকে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছেন শিক্ষার্থীরা। শিক্ষক ও শিক্ষার্থীদের আন্দোলনে অচলাবস্থার সৃষ্টি হয়েছে দেশের উচ্চ শিক্ষাঙ্গনে। শিক্ষকদের দাবি নিয়ে সরকারের পক্ষ থেকে বসলেও শিক্ষার্থীদের সঙ্গে বসার কোনো ইঙ্গিত নেই। এতে শিক্ষকরা ক্লাস-পরীক্ষায় ফিরলেও ছাত্ররা না ফিরলে অচলাবস্থা পুরোপুরি কাটবে না বলেই ধারণা করা হচ্ছে।

Tags: আওয়ামী লীগওবায়দুল কাদেরশিক্ষক আন্দোলন
Previous Post

বিশ্বনেতাদের ভুল নামে ডাকার পর বাইডেন বললেন, ‘আমি ঠিক আছি’

Next Post

কোপার ফাইনাল উদযাপনে কলম্বিয়ায় সরকারি ছুটি

Next Post
কলম্বিয়ায় ফুটবল খেলোয়াড়রা উল্লাসে মেতে উঠেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কোপার ফাইনাল উদযাপনে কলম্বিয়ায় সরকারি ছুটি

অভিনেত্রী অপর্ণার ছবি, ক্যানসারের কাছে হার মানলেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্যানসারের কাছে হার মানলেন অভিনেত্রী অপর্ণা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT