চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্যানসারের কাছে হার মানলেন অভিনেত্রী অপর্ণা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:26 অপরাহ্ন 13, জুলাই 2024
in বিনোদন
A A
অভিনেত্রী অপর্ণার ছবি, ক্যানসারের কাছে হার মানলেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্যানসারের সাথে লড়াইয়ে হেরে গেলেন দক্ষিণী ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী অপর্ণা ভাস্তারে। বৃহস্পতিবার (১১ জুলাই) মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে ৫৭ বছর বয়স হয়েছিল এ অভিনেত্রীর।

ভারতীয় সংবাদমাধ্যমে স্বামী নাগরাজ ভাস্তারে জানান, অপর্ণা ফুসফুস ক্যানসারে ভুগছিলেন, যা দুই বছর আগে শনাক্ত হয় এবং চতুর্থ স্টেজে ছিলেন।

অপর্ণার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কর্ণাটকের অভিনেত্রী পদ্মজা রাওসহ অনেকে। দুজন একসঙ্গে কয়েকটি ধারাবাহিকে কাজও করেছেন। সহকর্মীর মৃত্যুতে শোক জানিয়ে তিনি বলেন, এক বছর ধরে দেখা হয়নি আমাদের। শেষকৃত্যেও যেতে পারলাম না।

এছাড়াও পদ্মজা জানান, অভিনেত্রী হওয়ার পাশাপাশি অপর্ণা কন্নড় ভাষার একজন উপস্থাপিকা ছিলেন। খেতে ভীষণ পছন্দ করতেন। গত কয়েক দিন ধরে অসুস্থ ছিলেন। ওজনও অস্বাভাবিকভাবে কমে যাচ্ছিল। ক্রমশ দুর্বল হয়ে পড়ছিলেন।

ভারতের কর্ণাটক রাজ্যের চিক্কামাগালুরুর কাদুর তালুকের পানাচানাহল্লিতে জন্ম অপর্ণা ভাস্তারের। বেড়ে ওঠা বেঙ্গালুরুতে। তার বাবা ছিলেন কন্নড় প্রকাশনার একজন সিনেমা সাংবাদিক। ১৯৮৫ সালে কন্নড় সিনেমা ‘মাসানাদা হোভু’র মাধ্যমে পর্দায় অভিষেক হয় অপর্ণার।

সুরেলা কণ্ঠ ও ব্যক্তিত্বের জন্য দর্শক-শ্রোতামহলে বেশ জনপ্রিয় ছিলেন তিনি। কন্নড় ভাষায় নম্মা মেট্রোয় কণ্ঠ দিয়েছেন। ১৯৯০ সালে অল ইন্ডিয়া রেডিওতে আরজে (রেডিও জকি) এবং ডিডি চন্দনাতে উপস্থাপক হিসেবে কাজ শুরু করেন অপর্ণা। এ ছাড়া ‘ইলাদা মেলে’ ও ‘প্রীতি ইলাদা মেলে’র মতো একাধিক হিট ধারাবাহিকে কাজ করেছেন এ অভিনেত্রী।- পিঙ্কভিলা 

Previous Post

কোপার ফাইনাল উদযাপনে কলম্বিয়ায় সরকারি ছুটি

Next Post

কোটাবিরোধীদের দাবি সংবিধান পরিপন্থী

Next Post
কোটা আন্দোলনকারীদের বিক্ষোভের ছবি, ছাত্ররা রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ জানাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কোটাবিরোধীদের দাবি সংবিধান পরিপন্থী

বন্যার কারণে মানুষের দুর্ভোগ, আশ্রয় কেন্দ্রের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বন্যার পানি কমলেও কমেনি দুর্ভোগ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT