চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আদালতের পর্যবেক্ষণ উপেক্ষার উপায় নেই

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
6:33 অপরাহ্ন 01, নভেম্বর 2020
in সম্পাদকীয়
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

দুই বছর আগে জ্যামে আটকে থাকা বাস থেকে নেমে আবার সেই বাসে উঠতে গিয়ে আহত হয়েছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাইদুর রহমান পায়েল। কিন্তু চিকিৎসার ব্যবস্থা না করে উল্টো তার মুখমণ্ডল নির্মমভাবে ইট দিয়ে থেতলে বিকৃত করে তাকে পানিতে ফেলে হত্যা করেছিল হানিফ পরিবহনের একটি বাসের কয়েকজন স্টাফ।

শিউরে উঠা সেই ঘটনায় করা মামলায় ওই বাসের চালক, চালকের সহকারী এবং সুপারভাইজারকে রোববার মৃত্যুদণ্ড দিয়েছেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১–এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান। তবে রায়ের পর্যবেক্ষণ হিসেবে দেয়া তার কথাগুলো আমাদের মনকে ব্যাপকভাবে নাড়া দিয়েছে, হৃদয়কে স্পর্শ করে গেছে। সেখানে তিনি বলেছেন, ‘সড়ক দুর্ঘটনা দিন দিন হত্যার পর্যায়ে চলে যাচ্ছে, যা বলা বোধ হয় ভুল নয়।’

এর কারণ ব্যাখ্যা করে বিচারক উল্লেখ করেছেন, ‘অদক্ষ গাড়িচালক, বেপরোয়াভাবে বাস চালানো, গাড়ি চলাচলের অযোগ্য রাস্তা ও ফিটনেসবিহীন গাড়ির কারণে এই দুর্ঘটনা বেশি ঘটছে। সড়কে প্রতিদিন এত মানুষের মৃত্যু নিছক দুর্ঘটনা, নাকি হত্যা, তা নিয়ে প্রশ্ন উঠেছে সর্বসাধারণের মনে।’

‘‘প্রতিটি সড়ক যেন হয়ে উঠেছে মৃত্যুফাঁদ। সড়ক দুর্ঘটনা তো ঘটছেই, মারা যাচ্ছে সব বয়সী মানুষ। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পথচারীও রেহাই পাচ্ছে না বেপরোয়া বাসচালকদের হাতে। সড়ক যোগাযোগমাধ্যম এখন মৃত্যুফাঁদে পরিণত হচ্ছে।’’

এই মামলার রায়ে তিনি যে প্রশ্নগুলো তুলেছেন; সম্ভব হলে আজই তার উত্তর খুঁজে সমাধানের পথে যাওয়া আমাদের অবশ্য কর্তব্য। সারাদেশে প্রতিদিন যেসব দুর্ঘটনা ঘটে; বলতে গেলে তার পেছনের সব মূল কারণই তুলে ধরেছেন বিচারক। এখন সেগুলোর সমাধানটাই জরুরি।

আমরা জানি, সড়ককে নিরাপদ করা নিয়ে গত কয়েক বছর প্রচুর কথা হয়েছে। শিক্ষার্থীরা রাস্তায় নেমে টানা আন্দোলন করেছেন। এমন কি আইন পরির্বতন করে সড়ক দুর্ঘটনার জন্য দায়ীদের সাজাও বাড়ানো হয়েছে। কিন্তু তাতে কি সড়ক দুর্ঘটনা কমেছে?

বাস্তবে আমরা তার সুফল দেখিনি। কেননা অদক্ষ গাড়িচালক, বেপরোয়া গাড়ি চালানো, গাড়ি চলার অযোগ্য রাস্তা আর ফিটনেসবিহীন গাড়ির পছনে শক্তিশালী এক গোষ্ঠীর স্বার্থ জড়িয়ে আছে। সেখানে ক্ষমতাসীন দল থেকে শুরু করে দেশের বড় বড় রাজনৈতিক দলের অনেক নেতাই সরাসরি আর্থিকভাবে লাভবান। তাই আইন করার চেয়ে তার বাস্তবায়ন করাটা জরুরি।

আমরা নিশ্চিত করে বলতে পারি, বিদ্যমান আইন দিয়েই সড়ক নিরাপদ করা সম্ভব। কিন্তু তার জন্য চাই সদিচ্ছা আর দলমতের ঊর্ধ্বে উঠে আইনের প্রতি আস্থা। তাহলেই কাঙ্ক্ষিত ফলাফল মিলবে। আমরা মনেকরি আজকে বিচারক তার পর্যবেক্ষণে যেসব বিষয় তুলে ধরেছেন; তা উপেক্ষা করার সুযোগ নেই।

Tags: দুর্ঘটনানর্থ সাউথ বিশ্ববিদ্যালয়বিচারকসড়ক দুর্ঘটনাসাইদুর রহমান পায়েলহানিফ পরিবহন
Previous Post

করোনাভাইরাস: ২৪ ঘণ্টায় অস্ট্রেলিয়ায় একজনও আক্রান্ত নেই 

Next Post

‘৫৫ টাকার কমে পেঁয়াজ বিক্রি সম্ভব নয়’

Next Post
বাজারে পেঁয়াজের ঝুড়ি, দাম কমার প্রত্যাশা. Channel i News - চ্যানেল আই নিউজ

'৫৫ টাকার কমে পেঁয়াজ বিক্রি সম্ভব নয়'

উড়োজাহাজে যাত্রীরা মাস্ক পরিধান করে নিরাপত্তা মানছে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘উড়োজাহাজে ভ্রমণের চেয়ে রেস্টুরেন্ট ও দোকানে করোনার ঝুঁকি বেশি’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT