চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘উড়োজাহাজে ভ্রমণের চেয়ে রেস্টুরেন্ট ও দোকানে করোনার ঝুঁকি বেশি’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:27 অপরাহ্ন 01, নভেম্বর 2020
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
উড়োজাহাজে যাত্রীরা মাস্ক পরিধান করে নিরাপত্তা মানছে. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনা মহামারীর সময় উড়োজাহাজ ভ্রমণের চেয়ে রেস্তোরাঁয় খেতে যাওয়া কিংবা কেনাকাটার জন্য বাইরে বের হওয়াতে করোনা সংক্রমণের ঝুঁকি বেশি বলে হার্ভার্ডের গবেষকদের এক প্রতিবেদনে বলা হয়েছে।

বিশেষ বায়ুচলাচল ব্যবস্থার কারণে উড়োজাহাজ ভ্রমণে করোনা ঝুঁকি কম হয়ে থাকে।  উড়োজাহাজ ভ্রমণ এবং রেস্তোরাঁয় খেতে যাওয়া ও কেনাকাটার ক্ষেত্রে মাস্ক পরা এবং সামাজিক দূরত্বের নিয়মগুলি যথাযথভাবে অনুসরণ করা হয়েছে কিনা, তা না জেনে তুলনা করা যায় না বলে জানিয়েছেন কিছু বিজ্ঞানী।

হার্ভার্ড টি এইচ চ্যান স্কুল অফ পাবলিক হেলথ প্রকাশিত ‘এভিয়েশন পাবলিক হেলথ ইনিশিয়েটিভ’ শীর্ষক সমীক্ষার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি।

গবেষকদের দাবি, প্রতিরোধমূলক ব্যবস্থা অনুসরণে উত্সাহিত করা হলে উড়োজাহাজের যাত্রীদের কোভিড-১৯ সংক্রমণের হার অনেকাংশে কমে যায়।

উড়োজাহাজগুলিতে বায়ুচলাচল সিস্টেম বায়ু সরবরাহকে নিয়মিতভাবে সঞ্চালিত করায় এবং হাই ইফিসিয়েনসি পার্টিকুলেট এয়ার(এইচইপিএ) এর মাধ্যমে ফিল্টারিংয়ের কারণে স্বচ্চ বাতাস প্রবাহিত হওয়ায় করোনা সংক্রমণের হার অনেক কম হয়।

তবে মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি (এমআইটি) গবেষকরা দাবি করেছেন, হাই ইফিসিয়েনসি পার্টিকুলেট এয়ার(এইচইপিএ) ফিল্টার খুবই ভালো তবে উড়োজাহাজে তেমন কার্যকরভাবে কাজ করে না, যেমনটা ওই রিপোর্টে দাবি করা হয়েছে।

করোনা ভাইরাস প্রতিরোধে নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়া, মাস্ক পরা, উড়োজাহাজ ও বিমানবন্দরে পর্যাপ্ত বায়ুপ্রবাহ নিশ্চিত করা এবং উড়োজাহাজ নিয়মিত পরিষ্কার ও জীবাণুমুক্ত করার নির্দেশনা আছে। করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় জ্ঞান ও সচেতনতার কথাও বলা হয়েছে সমীক্ষায়।

এতে বলা হয়, ‘এয়ারলাইন্স ও বিমানবন্দরগুলো যাত্রাপথে রোগের সংক্রমণ কমাতে বিভিন্ন ব্যবস্থার বিষয়ে জনগণকে জানাতে প্রচারণা চালাচ্ছে। এর মধ্যে আছে- বুকিং দেওয়ার সময়, চেক-ইন করতে, বোর্ডিং ও উড়োজাহাজের ভেতরে জনস্বাস্থ্য ও সুরক্ষা সম্পর্কিত তথ্যাদি সম্পর্কে জানানো। এ ছাড়া, ভ্রমণের সময় সম্ভাব্য সংক্রমিত ব্যক্তিদের শনাক্ত করে আইসোলেশনে নেওয়ার প্রশিক্ষণ দেওয়া হয় কেবিন ক্রুদের।’

হার্ভার্ড টি এইচ চ্যান স্কুল অফ পাবলিক হেলথের ওই গবেষণায় বলা হয়, তবে করোনা সংক্রমণের ক্ষেত্রে আক্রান্ত ব্যক্তি থেকে দুরত্ব বজায়ে রাখার বিষয়টি অনেকটা নিরর্ভর করে।  আক্রান্ত ব্যক্তির পাশে বসলে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি হবেই।

বিশ্বব্যাপী প্রায় সাড়ে চার কোটি মানুষের করোনা আক্রান্তের সময় গত সপ্তাহে এ সমীক্ষাটি প্রকাশিত হয়।

Tags: করোনাকরোনাভাইরাস
Previous Post

‘৫৫ টাকার কমে পেঁয়াজ বিক্রি সম্ভব নয়’

Next Post

নিউইয়র্কে ভ্রমণকারীদের ৩ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন

Next Post
নিউইয়র্কে ভ্রমণকারীদের জন্য ৩ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন ঘোষণা. Channel i News - চ্যানেল আই নিউজ

নিউইয়র্কে ভ্রমণকারীদের ৩ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন

ইতালি থেকে ফেরত আসা যাত্রীরা বিমানবন্দরে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাসের দ্বিতীয় ধাক্কা ঠেকাতে কঠোর অবস্থানে সরকার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT