চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আটে টিকে থাকা কঠিন হবে: মুশফিক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:44 অপরাহ্ন 01, মে 2018
in ক্রিকেট, স্পোর্টস
A A

আইসিসি টেস্ট র‌্যাংঙ্কিংয়ে প্রথমবারের মতো পাওয়া আট নম্বর স্থান বাংলাদেশের জন্য ধরে রাখা কঠিন হবে বলে মনে করছেন সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম।

টেস্ট দলের বর্তমান অধিনায়ক সাকিব আল হাসান হলেও এই কৃতিত্ব মুশফিকের। কেননা তার নেতৃত্বে পাওয়া সাফল্যই ব্যবধান গড়েছে র‌্যাঙ্কিংয়ে। ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেলতে পারার বড় কারণ ঘরের মাঠে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট জয়। শ্রীলঙ্কার মাটিতে নিজেদের শততম টেস্ট ম্যাচ জয়। যে সাফল্যের নেতৃত্বে ছিলেন মুশফিক।

বৃদ্ধাশ্রমে মুশফিক

গোড়ালির চোট কাটিয়ে মঙ্গলবার মাঠে ফিরেছেন মুশফিক। রানিং করেই ছুটে যান কল্যাণপুরের পাইকপাড়ায় অবস্থিত চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ারে। সেখানে বৃদ্ধ-বৃদ্ধাদের সঙ্গে সময় কাটান। পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানান টেস্ট র‌্যাংঙ্কিংয়ে আটে ওঠার অনুভূতি। কথা বলেন আসন্ন আফগানিস্তান সিরিজ ও ২০১৯ সালের বিশ্বকাপ নিয়ে।

মুশফিক বলেন, ‘আগে দেখেছেন আমরা ওয়ানডেতে খুব ভালোভাবে এগিয়ে যাচ্ছিলাম। টি-টুয়েন্টিতে আশানুরূপ উন্নতি না হলেও শেষ টি-টুয়েন্টি সিরিজটা ভালো গেছে। টেস্টে যে আমরা উন্নতি করছি, শেষ চার-পাঁচ বছর যে ভালো করছি, র‌্যাংঙ্কিং তাই বলছে। এক সিরিজ ভালো খেললে তো আর উন্নতি হয় না। কিন্তু এখন অবস্থান ধরে রাখা কঠিন, এবং এর থেকে উপরে যাওয়া আরও কঠিন হবে সামনে। তবে আমাদের দলের যে খেলোয়াড়রা আছেন তাদের সামর্থ্য আছে এগিয়ে যাওয়ার।’

মুশফিক মনে করেন অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডকে হারানোয় র‌্যাংঙ্কিংয়ে বেশি প্রভাব পড়েছে, ‘আমাদের পরিকল্পনাই এটা ছিল। কারণ হোম কন্ডিশনে ভালো করার সুযোগটা বেশি, আর যেকোনো দলের জন্যই এখানে খেলা কঠিন হয়। আমরা পরিকল্পনা নিয়েছিলাম হোম কন্ডিশনে যদি অলআউট ক্রিকেট খেলতে পারি। রেজাল্ট আমাদের পক্ষে এলে অনেক অর্জন আসবে। পরিকল্পনার কথা ভাবলে এই দুই সিরিজ খুবই ভালো ছিল। আর একটা বিশ্বাসও দরকার ছিল নিজেদের। সেটা আমাদের মনে হয় সামনে কাজে লাগবে।’

তার নেতৃত্বের প্রসঙ্গ উঠলে বললেন, ‘এটা অবশ্যই এক দিক দিয়ে ভালো লাগে। কারণ আমি যেসময় অধিনায়ক ছিলাম, তখন বড় জয় ছিল। শ্রীলঙ্কায় গিয়ে শ্রীলঙ্কাকে হারিয়েছিলাম। স্মৃতি তো অবশ্যই একটা থাকে। ভালো লাগা কাজ করে। তারপরও আমি মনে করি ক্যাপ্টেন বড় পার্ট হলেও প্লেয়ারদের সাফল্য না থাকলে কখনই এটা সম্ভব না। আমার সময় ওই কয়েকটা সিরিজ যারা খেলেছেন, কঠোর পরিশ্রম করেছেন। শুধু প্লেয়াররা না কোচিং স্টাফ থেকে শুরু করে সবাইকেই কৃতিত্বটা দিতে চাই।’

২০১৯ সালের বিশ্বকাপে প্রতিটি দল গ্রুপ পর্বে ৯টি করে ম্যাচ পাবে। দীর্ঘদিন পর বিশ্বকাপে এই পদ্ধতিতে খেলা হচ্ছে। মুশফিক বললেন এমন একটু সুযোগ বাংলাদেশের দরকার ছিল, ‘সবার সঙ্গে সবার খেলা হবে। ওইরকম সুযোগ আমাদের দরকার ছিল। চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমাদের ভালো একটা স্মৃতি আছে ইংল্যান্ডে। আশা থাকবে, সবার প্রত্যাশাও থাকবে বাংলাদেশ দল আগে যা করেছে তারচেয়ে বেটার করবে। সেই সামর্থ্য আছে আমাদের। আমি মনে করি আমরা যারা চার-পাঁচজন সিনিয়র আছি এবং জুনিয়ররাও মিলে যদি খেলতে পারি তাহলে ভালো কিছু করার সুযোগ আছে।’

নিজের চোটের অবস্থা জানাতে গিয়ে বললেন এখনো শতভাগ সুস্থ হননি।

‘ফিটনেস শতভাগ এখনো আসেনি। ৯০-৯৫ শতাংশ বলা যায়। গত তিন-চার দিন থেকে রানিং শুরু করেছি। স্কিল ট্রেনিং তাড়াতাড়ি শুরু করব।’

লম্বা একটা বিরতির পর জুনে বাংলাদেশ আন্তর্জাতিক ম্যাচ খেলবে আফগানিস্তানের বিপক্ষে। সেই সিরিজ নিয়ে নিজের ভাবনার কথাও জানান তিনি, ‘শেষ আট-নয় মাস একাধারে ক্রিকেট খেলেছি। বিপিএল, শ্রীলঙ্কা সিরিজ, নিধাস ট্রফি, ঘরোয়া লিগ। দুই সপ্তাহ বিশ্রাম অনেক প্লেয়ারের জন্য হেল্পফুল হবে। তারপর ফিটনেস ক্যাম্প থাকবে। আমার মনে হয় পুরো প্রস্তুত হয়েই যেতে পারব। খুব ভাল একটি সিরিজ আফগানিস্তানের সঙ্গে। যেখানে শেষ করেছি, শুরুটা ওখান থেকে করলে খুব ভাল হবে। খুব ভাল দুটি সিরিজ সামনে। চেষ্টা করব আফগানিস্তান দিয়ে শুরুটা ভাল করার।’

আফগানিস্তান এখন দারুণ ছন্দে আছে। তাদের ফর্ম বিবেচনায় টি-টুয়েন্টি ফরম্যাট কীভাবে দেখছেন, এমন প্রশ্নের জবাবে মুশফিক বলেন, ‘এটা তো বিসিবির ব্যাপার। আর যেহেতু বলা হয়েছে টি-টুয়েন্টি কমই খেলি, এটাও আমাদের একটা সুযোগ। টি-টুয়েন্টি কম খেলি বলতে পাঁচ-ছয় মাস বিরতি দিয়ে আবার খেলি। ওই সময়টায় দেখা যায় যে ফরম্যাটে আসতে অনেক সময় লেগে যায়। তারা খুব বিপদজনক দল। তাদের প্লেয়াররা আইপিএলও খেলছে, কত ভালো খেলছে। আমাদেরও সেই সামর্থ্য আছে।’

Tags: মুশফিকলিড স্পোর্টস
Previous Post

বৃদ্ধাশ্রমে গানের শ্রোতা মুশফিক

Next Post

স্বাস্থ্যকর গ্রীষ্মকালীন পানীয়

Next Post

স্বাস্থ্যকর গ্রীষ্মকালীন পানীয়

'ভারতের কোনো দল যদি আমাদের আমন্ত্রণ জানায়, আমরাও যাবো'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT