চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আজ হুমায়ূন আহমেদের জন্মদিন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:30 অপরাহ্ন 12, নভেম্বর 2015
in বাংলাদেশ
A A

প্রয়াত নন্দিত কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদের আজ ৬৭তম জন্মদিন। ১৯৪৮ সালের এ দিন তিনি নেত্রকোনার কুতুবপুরে জন্মগ্রহণ করেন।

গল্প, উপন্যাস, নাটক ও চলচ্চিত্রে পাঠক-দর্শকদের জাদুকরি ক্ষমতায় আচ্ছন্ন করে রাখেন হুমায়ূন আহমেদ।

স্বভাব সুলভ রসিকতায় কাছের মানুষ আর ভক্তদের নিয়ে জন্মদিন পালন করতে পছন্দ করতেন হুমায়ূন আহমেদ। অসুস্থ অবস্থায়ও প্রিয় নুহাশ পল্লীতে আনন্দ-আয়োজনে জন্মদিন উদ্যাপন করেছেন জাদুকর এ লেখক।

১৯৭২ সালে প্রকাশিত প্রথম উপন্যাস নন্দিত নরক দিয়েই বাংলা কথাসাহিত্যে পালাবদলের ইঙ্গিত দিয়েছিলেন হুমায়ূন আহমেদ। এর পর শংখনীল কারাগার, লীলাবতী, জ্যোৎসা ও জননীর গল্প, মধ্যাহ্ন, বাদশাহ্ নামদারসহ দু’শ’র বেশি উপন্যাস রচনা করেছেন হুমায়ূন আহমেদ।

তার উপন্যাসের চরিত্র হিমু, মিসির আলী, শুভ্র বইয়ের পাতা থেকে টেলিভিশনের পর্দা কিংবা সেলুলয়েডে তরুণ-তরুণীদের আপনজন হয়ে ওঠে।

১৯৮০ সালে নাটক রচনা শুরু করেন হুমায়ূন আহমেদ। তার লেখা নাটক এই সব দিনরাত্রির জনপ্রিয়তার পর তিনি তৈরি করেন বহুব্রীহি, অয়োময়, কোথাও কেউ নেই, নক্ষত্রের রাত, উড়ে যায় বকপক্ষীসহ বহু নাটক।

১৯৯০ সালে তিনি শুরু করেন চলচ্চিত্র নির্মাণ। ১৯৯৪ সালে মুক্তি পায় তার প্রথম চলচ্চিত্র আগুনের পরশমনি। এর পর একে একে তিনি তৈরি করেন শ্রাবণ মেঘের দিন, দুই দুয়ারী, চন্দ্রকথা, শ্যামল ছায়া এবং আমার আছে জলসহ বহু চলচ্চিত্র। তার নির্মিত শেষ চলচ্চিত্র ঘেটুপুত্র কমলা।

এর পর থেকেই হুমায়ূন আহমেদের শারীরিক অবস্থা খারাপ হতে থাকে। এক পর্যায়ে ক্যান্সার চিকিৎসায় তাকে যেতে হয় যুক্তরাষ্ট্রে। কোটি বাঙালিকে কাঁদিয়ে ২০১২ সালের ১৯ জুলাই মৃত্যুবরণ করেন হুমায়ূন আহমেদ।

হুমায়ূন আজ আমাদের মাঝে নেই কিন্তু তার কাজ আজও তাকে বাঁচিয়ে রেখেছে প্রতিটি মানুষের অন্তরে। তিনি বেঁচে থাকবেন প্রজন্মের পর প্রজন্ম ধরে। তাই বলছি হুমায়ূন তুমি যেখানেই থাকো ভালো থেকো। আর তোমাকে জানাই শুভ জন্মদিন।

Tags: হুমায়ূন আহমেদ
Previous Post

বৈচিত্র্যময় সুরে লোকগানের উৎসব শুরু

Next Post

প্রথম টি-২০তে বিকালে মুখোমুখি বাংলাদেশ-জিম্বাবুয়ে

Next Post

প্রথম টি-২০তে বিকালে মুখোমুখি বাংলাদেশ-জিম্বাবুয়ে

খাগড়াছড়িতে ধানের সাথে তুলা চাষ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT