চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনায় দেশের প্রথম মৃত ব্যক্তির দাফন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:06 অপরাহ্ন 18, মার্চ 2020
in - সেমি লিড, বাংলাদেশ
A A

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে প্রথম মৃত্যুবরণ করা ব্যক্তির দাফন রাজধানীর আজিমপুর কবরস্থানে সম্পন্ন হয়েছে।

সরকারের নির্দেশে কঠোর সতর্কতার মধ্যদিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এ দাফন কাজ সম্পন্ন করেছে।

সংশ্লিষ্টরা জানান: বাদ এশা মৃত ওই ব্যক্তির দাফন সম্পন্ন হওয়ার কথা থাকলেও পুলিশি পাহারায় অ্যাম্বুলেন্সে মরদেহ আনা-নেয়াসহ সতর্কতা অবলম্বন করতে গিয়ে দাফন সম্পন্ন হতে রাত ১১টা বাজে।

এর আগে বুধবার দুপুরে বাংলাদেশে প্রথমবারের মতো করোনা আক্রান্ত একজন রোগীর মৃত্যুর কথা নিশ্চিত করে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানিয়েছেন: মারা যাওয়া ব্যক্তি যুক্তরাষ্ট্র প্রবাসীর মাধ্যমে আক্রান্ত হয়েছিলেন। তিনি আক্রান্ত ১০ জনের একজন ছিলেন। মৃত্যুবরণ করা ওই রোগীর বয়স ৭০ বছরের বেশি ছিল। তিনি উচ্চ রক্তচাপ, কিডনি এবং ডায়াবেটিকসের রোগে ভুগছিলেন, মৃত্যুর আগে তিনি কোয়ারেন্টাইনে ছিলেন।

আইইডিসিআরের তথ্যমতে, দেশে আরও চারজন করোনায় আক্রান্ত হয়েছে। মোট আক্রান্ত রোগীর সংখ্যা ১৪ জন এবং এর মধ্যে ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে একজন। আক্রান্তদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের ডায়াবেটিস, হার্টের প্রবলেম আছে।

Tags: করোনা ভাইরাস
Previous Post

রাঙ্গামাটিতে পর্যটক প্রবেশে প্রশাসনের নিষেধাজ্ঞা

Next Post

ইতালিতে শুধু লাশ আর লাশ

Next Post
করোনা ভাইরাস

ইতালিতে শুধু লাশ আর লাশ

সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT