চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা

রুমী সাঈদ by রুমী সাঈদ
10:16 পূর্বাহ্ন 19, মার্চ 2020
in - সেমি লিড, প্রবাস সংবাদ
A A

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার থেকে সৌদি আরবে পাসপোর্ট (এমআরপি) রি-ইস্যু’র সরাসরি আবেদন আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেল।

কনস্যুলেটের কাউন্সিলর (পাসপোর্ট ও ভিসা) মুহম্মদ কামরুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে অনলাইনে আবেদনপত্র জমা দেয়া যাবে।

অনলাইনে আবেদনপত্র জমার পদ্ধতি
১. http://www.passport.gov.bd/Reports/MRP_Information_Alteration_correction.pdf হতে আবেদন সংগ্রহ পূর্বক পূরণ করতে হবে।

২. পূরণ করা আবেদনটিতে অবশ্যই স্থানীয় মোবাইল নম্বর উল্লেখ করতে হবে।

৩. বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, জেদ্দার একাউন্ট (ACCOUNT) নম্বর ও আইবান (IBAN)  নম্বর উল্লেখ পূর্বক জরুরি পাসপোর্টের জন্য ৪১৫ সৌদি রিয়াল ও সাধারণ পাসপোর্টের জন্য ১২৫ সৌদি রিয়াল অন লাইন ব্যাংক ট্রান্সফার করে জমা প্রদান করতে হবে। জমা দেয়ার সময় জমাকৃত রশিদে অবশ্যই নিজ নিজ পাসপোর্ট নম্বর উল্লেখ করতে হবে। Bank Name: ALAWWAL BANK CONSULATE GENERAL OF BANGLADESH ACCOUNT: 054-073-707-065 IBAN: SA83 5000 0000 0540 7370 7065 ০৫৪-০৭৩-৭০৭-০৬৫ fspvjeddah@gmail.com ৮৩ ৫০০০ ০০০০ ০৫৪০ ৭৩৭০ ৭০৬৫

৪. বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, জেদ্দার ই-মেইল fspvjeddah@gmail.com এ আবেদনপত্র,পাসপোর্ট ও ইকামার ফটোকপি এবং ব্যাংকের অনলাইন ফি জমাকৃত রশিদের স্ক্যান কপি সংযুক্ত করে আবেদনপত্র জমা দিতে হবে। যে কোন প্রয়োজনে যোগাযোগ করা যেতে পারে, হটলাইন ৮০০২৪৪০০৫১ অথবা ০৫৫৮১৬৯৩৭৮, ০৫৩৪১৬৯৬৯০, ০৫৩১৪২৩০৭৯, ০৫৫৮১৬২৯৯২। 

ব্যাংকিং সেবা বন্ধ
কনস্যুলেটে অবস্থিত সোনালী ব্যাংক অফিসে কর্মরত ডেপুটি জেনারেল ম্যানেজার ও ব্যাংক প্রতিনিধি মোহাম্মদ ফজলুল কবির জেদ্দায় চ্যানেল আই অনলাইন-কে জানান, করোনা ভাইরাস কভিড-১৯ ভয়াবহ বিস্তার রোধে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনার পরিপ্রেক্ষিতে ১৯ মার্চ থেকে ৩১ মার্চ ২০২০ পর্যন্ত বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, জেদ্দা এর সোনালী ব্যাংক প্রতিনিধি উইং কতৃক প্রদেয় সকল প্রকার ব্যাংকিং সেবা প্রদান বন্ধ থাকবে।

তবে জরুরি প্রয়োজনে রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ফোন নম্বরে যোগাযোগ করা যাবে।

যোগাযোগের জন্য ফোন নম্বর
হিসাব খোলা সংক্রান্ত: সঞ্চয়ী হিসাব খোলা/ এফসি হিসাব খোলা / কিস্তি ভিত্তিক হিসাব খোলা এবং বিভিন্ন হিসাব নম্বর জানানো বিষয়ে ০৫৪৫৫৯৩২৬৩।

বন্ড সংক্রান্ত: ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড/ইউ,এস,ডলার বন্ড ইস্যু এবং নবায়নসহ ডেলিভারি প্রদান ও নগদায়ন করা সংক্রান্ত ইত্যাদির জন্য ০৫৬৯৩২৭১৫৬।

Tags: করোনাকরোনা ভাইরাসজেদ্দা কনস্যুলেটসৌদি আরবসৌদি প্রবাসী
Previous Post

ইতালিতে শুধু লাশ আর লাশ

Next Post

শোবিজের দুই মাধ্যমে সুজানা

Next Post

শোবিজের দুই মাধ্যমে সুজানা

এবার করোনা সচেতনতায় 'গাল্লি বয়' জুটি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT