চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আগের ভুল আর নয়

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
6:55 অপরাহ্ন 19, ডিসেম্বর 2021
in সম্পাদকীয়
A A
মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের জন্য প্রস্তুতিপর্বে লাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রায় ৩ বছর পর আবার বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় শ্রমিক বা কর্মী নিতে দুই দেশের সরকারের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। রোববার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে স্বাক্ষরিত ওই সমঝোতা স্মারকে বাংলাদেশ থেকে সেদেশে কর্মী পাঠানো শুরু করা যাবে বলে জানিয়েছে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

আমরা জানি, নানা অনিয়মের অভিযোগ তুলে মালয়েশিয়া সরকার ২০১৮ সালে বাংলাদেশ থেকে শ্রমিক নেয়া বন্ধ করে দেয়। তারপর নতুন করে সেখানে শ্রমিক পাঠাতে বেশ কয়েকবার উদ্যোগ নেয়া হয়েছে। সরকারি পর্যায়ে আলোচনা চলেছে দফায় দফায়। একটু দেরিতে হলেও সেই কূটনৈতিক প্রচেষ্টায় সাফল্যে এসেছে। আশা করা হচ্ছে খুব শিগগিরই মালয়েশিয়ায় লোক পাঠানো শুরু করতে পারবে বাংলাদেশ।

জানা গেছে, দুই দেশের মধ্যে এই সমঝোতার ফলে শ্রমিকের নিয়োগ থেকে কর্মসংস্থান, তাদের থাকা-খাওয়া ও চিকিৎসার নিশ্চয়তাসহ নানা রকম সুবিধা নিশ্চিত হয়েছে। বিশেষ করে মালয়েশিয়া যাওয়ার পর সেখানকার সব খরচ একজন শ্রমিকের নিয়োগকর্তাই বহন করবে। এর বাইরে ভিসা ফি, স্বাস্থ্য পরীক্ষা, ইনস্যুরেন্স ইত্যাদি খরচ; এমনকি কোনো শ্রমিককে দেশে ফেরত পাঠাতে চাইলে, সেই খরচও দেবে তারাই। মোটা দাগে বলতে গেলে- বৈধভাবে মালয়েশিয়ায় যাওয়া একজন শ্রমিক সব ধরনের সুবিধাই পাবেন।

অনেক বছর ধরেই মালয়েশিয়ার সার্বিক উন্নয়নে নানাভাবে অবদান রাখছে বাংলাদেশ থেকে যাওয়া অসংখ্য শ্রমিক। তারা যে শুধু সেদেশের উন্নয়নেই ভূমিকা রেখেছে, তা কিন্তু নয়। তাদের অবদান আছে নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রেও। তবে সেই অসংখ্য শ্রমিকদের মধ্যে সামান্য একটা অংশ নানা ধরনের অনিয়মে জড়িয়ে বাংলাদেশকে কলঙ্কিত করার চেষ্টা করেছে। বিশেষ করে সেদেশের মেয়েদের বিয়ে করে সন্তানসহ ফেলে আসা, বারবার মালয়েশিয়ার আইন ভাঙা, এমনকি হত্যা-অপহরণের মত বড় রকমের অপরাধে জড়িয়ে পড়ার বহু ঘটনার কথাও আমরা জানি। যার ফলশ্রুতিতে এক পর্যায়ে বাংলাদেশ থেকে শ্রমিক নেয়া বন্ধ করে দেয় দেশটি।

আশার কথা, আজকে দুই দেশের মধ্যে সমঝোতায় সম্ভাবনার নতুন দুয়ার খুলেছে। এই সুযোগকে ইতিবাচকভাবে কাজে লাগাতে হবে। বিশেষ করে অতীতের যেসব ভুলের কারণে দীর্ঘদিন নিষেধাজ্ঞায় পড়তে হয়েছিল, তা থেকে অবশ্যই শিক্ষা নিতে হবে। এটা অস্বীকার করার উপায় নেই এইসব শ্রমিকরাই মূলত প্রবাসে বাংলাদেশের একেক জন প্রতিনিধি। এই সত্যিকে হৃদয়ে ধারণ করতে হবে। দেশের সম্মানকে রক্ষার পাশাপাশি ইতিবাচক ইমেজ তৈরিতেও ভূমিকা রাখতে হবে তাদেরকে।

আমরা মনে করি, মালয়েশিয়ায় নতুন যাত্রায় আগের ভুল কোনোভাবেই করা যাবে না- এ বিষয়ে সচেতন করতে আলাদা প্রশিক্ষণের পাশাপাশি তাদেরকে উজ্জীবিতও করতে হবে।

Tags: অবৈধ অভিবাসনঅভিবাসনপ্রবাসীবাংলাদেশবাংলাদেশ-মালয়েশিয়ামালয়েশিয়াশ্রমিক
Previous Post

‘আওয়ামী লীগের পথ রুদ্ধ করা যাবে না’

Next Post

অনুসন্ধানী প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলার ভয়াবহ নগ্নচিত্র

Next Post
বিশ্লেষণাত্মক প্রতিবেদনের জন্য ড্রোন হামলার ভয়াবহ নগ্নচিত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

অনুসন্ধানী প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলার ভয়াবহ নগ্নচিত্র

বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের ফাইজার ভ্যাকসিনের বোতল ও স্নায়ু. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশকে আরও ১৮ লাখ ফাইজারের ভ্যাকসিন দিলো যুক্তরাষ্ট্র

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT