চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আওয়ামী লীগের পথ রুদ্ধ করা যাবে না’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:45 অপরাহ্ন 19, ডিসেম্বর 2021
in রাজনীতি
A A
শেখ হাসিনা ভাষণে প্রধানমন্ত্রী, জনসভায় বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য আব্দুর রহমান বলেছেন, আওয়ামী লীগের কোনো বাধা নেই, আওয়ামী লীগের পথকে আর রুদ্ধ করা যাবে না।

রোববার ১৯ ডিসেম্বর দুপুরে রাজধানীর ডেমরার ডগাইর রুস্তম আলী উচ্চ বিদ্যালয়ের মাঠে ঢাকা মহানগর দক্ষিণ সিটি করপোরেশনের ৬৬ নং ওয়ার্ড ও সকল ইউনিট আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুদ্ধাপরাধীদের বিচারের মাধ্যমে ফাঁসির রায় কার্যকর করে জাতীকে কলঙ্কমুক্ত করেছেন। এতে শেখ হাসিনা প্রমাণ করে দিয়েছেন খুনি ও যুদ্ধাপরাধীদের বিচার ও আওয়ামী লীগ সরকার করতে জানে। তাই আর কোন অপশক্তি আওয়ামী লীগ সরকারকে রুখে দিতে পারবে না এবং এ সরকার এগিয়ে যাবে দুর্বার গতিতে। আর শেখ হাসিনার হাতেই বাংলাদেশ নিরাপদ বলে তার নেতৃত্বে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা মহানগর দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ নিয়ে তৃণমূলে ইউনিট কমিটির মাধ্যমে আমরা আবারও ডিএসসিসির ৬৬ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের দূর্গ গড়ে তুলব। কমিটিতে হাইব্রিড ও কাউয়াদের আর স্থান হবে না, কারণ তারা যদি আওয়ামী লীগে অনুপ্রবেশ করতে পারে তাহলে দলের বড় ধরনের ক্ষতি হয়ে যাবে। তাই ত্যাগী ও সামাজিকভাবে যোগ্যতাসম্পন্ন আওয়ামী লীগ ঘরানা ব্যক্তিদেরকে নিয়েই ইউনিট কমিটি গঠন করা হবে।

বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. হুমায়ুন কবির।

ডেমরা থানাধীন সারুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ আলীর সঞ্চালনায় সম্মেলনের উদ্বোধন করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু আহমেদ মন্নাফী।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি মিজবাহুর রহমান ভূঁইয়া রতন ও সরফুদ্দিন আহম্মেদ সেন্টু, যুগ্ম সাধারন সম্পাদক মহিবািদ্দন মহি, ডেমরা থানা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম খাঁন মাসুদ ও সাধারণ সম্পাদক মশিউর রহমান মোল্লা সজল।

এর আগে অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গিত পরিবেশন, বেলুন ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধনে অংশগ্রহণ করেন অনুষ্ঠানে আগত আওয়ামী লীগের নেতারা।

Tags: আওয়ামী লীগ
Previous Post

রাজধানীর যেসব এলাকায় সোমবার গ্যাস থাকবে না

Next Post

আগের ভুল আর নয়

Next Post
মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের জন্য প্রস্তুতিপর্বে লাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

আগের ভুল আর নয়

বিশ্লেষণাত্মক প্রতিবেদনের জন্য ড্রোন হামলার ভয়াবহ নগ্নচিত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

অনুসন্ধানী প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলার ভয়াবহ নগ্নচিত্র

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT