চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইরা আর নিজেদের ভবিষ্যৎ​ নিয়ে বললেন তাহসান ও মিথিলা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:07 পূর্বাহ্ন 21, জুলাই 2017
in বিনোদন
A A
তাহসান ও মিথিলা

তাহসান ও মিথিলা

একমাত্র সন্তান আইরাকে নিয়ে মিডিয়ার সামনে কিছুই বলতে চান না তাহসান ও মিথিলা। এরই মধ্যে এই তারকা দম্পতির বিবাহ বিচ্ছেদ হয়েছে। এখন মেয়ে আইরার ভাবিষ্যৎ​ কী হবে, এ ব্যাপারে গতকাল বৃহস্পতিবার এক ফোনালাপে প্রশ্ন করতেই তাহসান বললেন, ‘মেয়েকে নিয়ে আমি কোনো কথা বলব না। আরও কিছু আনুষ্ঠানিকতার ধাপ বাকি আছে।’ আর মিথিলা বললেন, ‘আইরা আমার কাছে ছিল। বলতে গেলে আমি একাই ওকে বড় করেছি। ওর বাবা দেখা করতে আসে। সামনের দিনগুলোতে তারও অবদান থাকবে। আর এই বোঝাপড়াটা আমাদের মধ্যে থাকবে। তা ছাড়া এমন না যে আমাদের মুখ দেখাদেখি বা কথা বলা বন্ধ। আমাদের সন্তানের জন্য আমরা যোগাযোগ করি। আইরার জন্মদিন আমরা একসঙ্গে পালন করি।’

বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত কেন নিতে হলো? মিথিলা বললেন, ‘আমাদের বিবাহিত জীবন দীর্ঘ ১১ বছরের। ১৪ বছর ধরে একজন আরেকজনকে চিনি। বিচ্ছেদের সিদ্ধান্ত আসলে হঠাৎ করে নিইনি। আমাদের বোঝাপড়ায় অনেক দিন ধরে সমস্যা হচ্ছিল। ব্যক্তিত্বের দ্বন্দ্বও প্রকট ছিল। জীবন নিয়ে শুরুতে একধরনের পরিকল্পনা ছিল, সময়ের সঙ্গে তা বদলে গেছে। তারপরও এত বছরের সম্পর্ক তো আর এত সহজে কেউ ভেঙে ফেলতে চায় না। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি। কারণ, আমাদের একটি সন্তান আছে। দুই বছর ধরে আলাদা থাকলেও সন্তান আর সংসারের কথা ভেবে আমরা একসঙ্গে কাজ করে ভালো থাকার চেষ্টা করেছি। শেষ পর্যন্ত আমরা বুঝতে পেরেছি, সম্পর্কটা আর টিকবে না।’

নিজেদের ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে তাহসান বললেন, ‘যত দিন মনে হবে মানুষ আমার কাজ উপভোগ করছে, কাজ করে যাব।’ আর ​মিথিলা বললেন, ‘সন্তান আর অফিস নিয়ে ব্যস্ত থাকব। আপাতত একসঙ্গে কাজ করব না। তবে ভবিষ্যতের কথা বলতে পারি না।’

তাহসান ও মিথিলার বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে। প্রায় ২ বছর তারা একসঙ্গে থাকছেন না। গত মে মাসে বিবাহ বিচ্ছেদের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন।

গতকাল বৃহস্পতিবার দুপুরে যৌথভাবে এক ফেসবুক বার্তায় তাহসান ও মিথিলা জানালেন, ‘বেশ কয়েকমাস ধরে নিজেদের মধ্যকার দ্বন্দ্ব বা মতবিরোধ নিরসনের চেষ্টার পর আমরা সিদ্ধান্ত নিয়েছি, সামাজিক চাপে একটা সম্পর্ক ধরে রাখার চেয়ে আমাদের আলাদা হয়ে যাওয়াই মঙ্গলজনক ।’

Tags: তাহসানমিথিলা
Previous Post

সাড়ে ১৪ কোটি টাকায় বিক্রি হলো নীল আর্মস্ট্রংয়ের ব্যাগ

Next Post

৮ শিল্পীকে নিয়ে ইবরার টিপুর ‘প্রিয়তম স্বাধীনতা’

Next Post
৮ শিল্পীকে নিয়ে ইবরার টিপুর ‘প্রিয়তম স্বাধীনতা’

৮ শিল্পীকে নিয়ে ইবরার টিপুর ‘প্রিয়তম স্বাধীনতা’

কামরুল হাসান দর্পণ, আবদুর রহমান, ইকবাল করিম নিশান ও লিটন এরশাদ

উৎ​সবমুখর পরিবেশে বাচসাস নির্বাচন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT