চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উৎ​সবমুখর পরিবেশে বাচসাস নির্বাচন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:31 পূর্বাহ্ন 21, জুলাই 2017
in বিনোদন
A A
কামরুল হাসান দর্পণ, আবদুর রহমান, ইকবাল করিম নিশান ও লিটন এরশাদ

কামরুল হাসান দর্পণ, আবদুর রহমান, ইকবাল করিম নিশান ও লিটন এরশাদ

আজ শুক্রবার ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে । জাতীয় প্রেসক্লাবে ভোট গ্রহণসহ দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে নির্বাচনী নানা কার্যক্রম চলবে।  সকাল ১০টায় অনুষ্ঠিত হয় বার্ষিক সাধারণ সভা। দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। এর মধ্যে দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত জুম্মার নামাজ ও খাবারের জন্য এক ঘণ্টা ভোট গ্রহণ বিরতি থাকবে। বিরতির পর দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

২০১৭–২০১৯ মেয়াদের বাচসাস নির্বাচনে এবারই প্রথম ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ হচ্ছে । এবার মোট ভোটার ৪৬৮ জন।

এবারের নির্বাচনে লিটন-দর্পণ ও রহমান-নিশান নামে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। মোট ২১টি পদের বিপরীতে নির্বাচনে অংশ নিচ্ছেন ৪২ জন প্রার্থী। এর মধ্যে লিটন-দর্পণ প্যানেলে সভাপতি পদে লিটন এরশাদ ও সাধারণ সম্পাদক পদে কামরুল হাসান দর্পণ, আর রহমান-নিশান প্যানেলে সভাপতি পদে আবদুর রহমান ও সাধারণ সম্পাদক পদে ইকবাল করিম নিশান প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এছাড়া দুই প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করছেন সহসভাপতি পদে কামরুজ্জামান বাবু, বাদল আহমেদ, সীমান্ত খোকন ও এনাম সরকার। যুগ্ম সাধারণ সম্পাদক পদে এম এস রানা ও হামিদ মোহাম্মদ জসিম। অর্থ সম্পাদক পদে নবীন হোসেন ও নাসিম রুমী। সাংগঠনিক সম্পাদক পদে তানভীর তারেক ও সৈকত সালাহউদ্দিন। আন্তর্জাতিক ও গবেষণা পদে মাহমুদ মানজুর ও রিমন মাহফুজ। মহিলা বিষয়ক পদে আবিদা নাসরিন কলি ও আনজুমান আরা শিল্পী। সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে দাউদ হোসাইন রনি ও রেজাউর রহমান রিজভী। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে শেখ সেলিম ও আবদুল্লাহ জেয়াদ এবং দফতর সম্পাদক পদে নিপু বড়ুয়া ও মইনুল হক রোজ।

এদিকে কার্যনির্বাহী সদস্য হিসেবে ৯টি পদের জন্য লড়ছেন ১৮ জন। তারা হলেন রফিকুর রহমান রেকু, সাহাবুদ্দিন মজুমদার, মঈন আব্দুল্লাহ, ইসরাফিল শাহীন, আলী হোসেন রকিব, আহমেদ তেপান্তর, মাহফুজুর রহমান, শেখ রাজিয়া সুলতান, লুৎফর রহমান খান, মাহফুজ সিদ্দিকী, রাজা সিরাজ, মনিরুল ইসলাম মানিক, শফিকুল আলম মিলন, সিরাজুল ইসলাম সিরাজ, রেজাউল করিম রেজা, মুজাহিদ সামিউল্লাহ, সুরাইয়া রহমান মনি ও রাহাত সাইফুল।

এবার মোট ৭ জন কমিশনার নির্বাচন পরিচালনার দায়িত্বে আছেন। তারা হলেন, ফরিদ বাশার, ফাল্গুনী হামিদ, মাঈনুল হক ভূঁইয়া, মাহবুবুর রহমান আলমগীর, রেজাউল করিম শামীম, আবুল হোসেন মজুমদার ও এরফানুল হক নাহিদ।

Tags: বাচসাস নির্বাচন
Previous Post

৮ শিল্পীকে নিয়ে ইবরার টিপুর ‘প্রিয়তম স্বাধীনতা’

Next Post

‘শিল্পকলা পদক’ পেলেন সাত গুণী শিল্পী

Next Post
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে ‘শিল্পকলা পদক’ পাওয়া গুণী শিল্পীরা

‘শিল্পকলা পদক’ পেলেন সাত গুণী শিল্পী

ঘুরে দাঁড়ানোর পথে তাজিকিস্তান চ্যালেঞ্জ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT