চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অ্যামাজন প্রকাশ করলো ৩৭ বাংলাদেশি কবির কবিতা সংকলন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:00 অপরাহ্ন 15, সেপ্টেম্বর 2018
in শিল্প সাহিত্য
A A
আমাজন

বাংলাদেশের ৩৭ জন কবির লেখা ৩৫০টি কবিতার সংকলন প্রকাশ করেছে অনলাইনে কেনাবেচার সবচেয়ে বড় প্রতিষ্ঠান অ্যামাজন। কবিতাগুলো কোনোটি ইংরেজিতে অনুবাদ করা। আবার কোনোটা ইংরেজিতে। 

সম্প্রতি প্রকাশিত ‘আন্ডার দি ব্লু  রুফ’ নামের বইটিতে একসঙ্গে এত কবির কবিতা সংকলনের উদ্যোগ নেন কবি কাজী জহিরুল ইসলাম। বইটির সম্পাদনাও করেছেন তিনি।

সংকলনের কবি মাহবুব হাসান চ্যানেল আই অনলাইনকে বলেন, সংকলনটি করার পেছনে মূল উদ্দেশ্য বাংলা কবিতাকে আন্তর্জাতিক পাঠকের কাছে পৌঁছে দেয়া। এর আগে এরকম বড় কবিতা সংকলন ইংরেজিতে হয়েছে কি না আমার জানা নেই। আমরা চাই আমাদের কবিতা কেমন তা বিশ্ব পাঠকরা জানুক।

‘আমাদের কবিতা যে পোস্ট কলোনিয়াল চেতনা এবং দৃষ্টিভঙ্গি ধারণ করে না, আমাদের লোক পরম্পরায় যে আত্মমগ্ন সেটাও আমরা জানাতে চাই। কবিতার বিষয় ভাবনারও চেহারা পাল্টে যাচ্ছে বা গেছে। কবিতার আকরণ (স্ট্রাকচার) প্রকরণ কলা পাল্টে গেছে, পাল্টেছে ভাষা ব্যবহারের রীতিপদ্ধতিসহ নানান কিছু। সেসব কিছু নিয়েই সাজানোর চেষ্টা করেছেন জহিরুল ইসলাম।’

অ্যামাজন বইটা রিলিজ করায় তা পৃথিবীর বইপোকাদের দোরগোড়ায় পৌঁছানো গেলো বলে মন্তব্য করে মাহবুব হাসান বলেন, সংকলনের সব কবির কবিতাই যে সবার ভালো লাগবে, এমন দাবি কেউ করছে না, এদের অধিকাংশই নতুন বলে পাঠক নাও চিনতে পারেন। নতুনদের সম্ভাবনাকে উসকে দিতেই তাদের কবিতা সংকলন করেছেন কাজী জহিরুল ইসলাম। এরাই তো আমাদের ভবিষ্যত।

সংকলনে থাকা সাড়ে তিনশ কবিতা সম্পর্কে তিনি বলেন, এই সংকলনের কবিতাগুলো কোনো বিশেষ ধরনের নয়। বলা যায় সব ধরনের কবিতাই কবিরা অনুবাদ করে বা নিজেরাই ইংরেজিতে লিখে বা নিজেই অনুবাদ করে পাঠিয়েছেন।

আগামী মাসে অ্যামাজন থেকে প্রকাশিত হতে যাচ্ছে মাহবুব হাসানের নির্বাচিত কিছু কবিতা। আগামীদিনে আরো অনেকের বই অ্যামাজন রিলিজ করবে বলে মনে করেন তিনি।

সংকলনটিতে রয়েছে দিলারা হাফিজ, লালন নূর, মঞ্জিলা রহমান, নাজমুন নাহার, কাজী আবরার জহির, মাহবুব হাসান, শিউলি জাহান, শুক্লা গাঙ্গুলি, ফকির সেলিম, মাসুদ খান, মঞ্জু শাহ, রিপা নূর, রওনক আফরোজ প্রমুখের কবিতা।

‘আন্ডার দি ব্লু  রুফ’ নামের এই সংকলনটি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অ্যামাজন অর্ডার করলেই পেয়ে যাবেন হাতের মুঠোয়। দাম ১৯.৯৯ ইউএস ডলার।

Tags: অ্যামাজনকবিকবিতা
Previous Post

‘স্ত্রীর সাথে ছোট ভাইয়ের অনৈতিক সম্পর্কে খুন হন স্বামী’

Next Post

ছবিতে জয়া আহসান

Next Post

ছবিতে জয়া আহসান

‘প্রধানমন্ত্রী আমাকে ডেকে যা বললেন, তা শুনেই সুস্থ হয়ে গেছি’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT