চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘প্রধানমন্ত্রী আমাকে ডেকে যা বললেন, তা শুনেই সুস্থ হয়ে গেছি’

মিতুল আহমেদ by মিতুল আহমেদ
3:30 অপরাহ্ন 15, সেপ্টেম্বর 2018
in বিনোদন
A A

ক্যানসারে আক্রান্ত হয়ে সম্প্রতি খবরের শিরোনাম হয়েছিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা একুশে পদকপ্রাপ্ত বরেণ্য সুরকার ও সংগীত পরিচালক সুজেয় শ্যাম। মাঝখানে প্রায় এক মাসের বেশি সময় চলে গেল। এখন তিনি কেমন আছেন? চিকিৎসা করেছেন? এসব খবর জানতেই ‘রক্ত দিয়ে নাম লিখেছি, বাংলাদেশের নাম’ খ্যাত সুরকারের সাথে যোগাযোগ করে চ্যানেল আই অনলাইন।

মুঠোফোনে শনিবার দুপুরে সুজেয় শ্যাম চ্যানেল আই অনলাইনকে জানান, চিকিৎসার জন্য গেল ৪ আগস্ট বেঙ্গালুরু গিয়েছিলেন তিনি। ক্যানসারের অপারেশন হয় ২২ আগস্ট। অপারেশন শেষে ৪ সেপ্টেম্বর ঢাকায় ফিরেছেন। আবার অক্টোবরের ১০ তারিখে বেঙ্গালুরুর উদ্দেশ্যে বাংলাদেশ ছাড়বেন তিনি। এবার যাওয়ার পর রেডিও থেরাপি দিবে ডাক্তাররা। প্রায় দুই মাস সেখানে চিকিৎসা শেষে ডিসেম্বরের শেষের দিকে দেশে ফিরবেন।

অপারেশনের পর শরীরের বর্তমান অবস্থা জানিয়ে স্বাধীন বেতার বাংলার এই শিল্পী বলেন, আমার অপারেশনটা একেবারে লাস্ট স্টেজে হয়েছে। ডাক্তাররা আমাকে জানিয়েছে, যদি আর কয়েকদিন পরে অপারেশনের সিদ্ধান্ত নিতাম তাহলে নাকি সারা শরীরে ছড়িয়ে যেত ক্যানসারটি। সেই হিসেবে আমি মোটামুটি ভাগ্যবান। আর অপারেশনের পর শরীর কিছুটা দুর্বল হয়েছে। এমনিতেইতো বৃদ্ধ হয়েছি। বয়সতো আর কম হয়নি। সবার আশির্বাদ আর দোয়াতে আমি এখনো ভালো আছি। আশা করি সামনেও ভালো থাকবো।

ক্যানসারের চিকিৎসা, অপারেশন এবং সামনে রেডিও থেরাপি। এগুলোতো বেশ ব্যয়বহুল, কীভাবে সামলাচ্ছেন?-এমন প্রশ্নে সুজেয় শ্যাম বলেন, আমার ক্যানসারের খবর শুনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডেকেছিলেন। ডেকে নিয়ে আমাকে বললেন, আপনি বাংলাদেশের একজন মুক্তিযোদ্ধা, আপনি চিকিৎসা খরচ এগুলো নিয়ে কোনো চিন্তা করবেন না। তারপর প্রধানমন্ত্রী আমার নামে সঞ্চয়পত্র করে দিয়েছেন এবং চিকিৎসার জন্য পাঁচ লাখ টাকা দিয়েছেন।

একজন শিল্পীর পাশে এভাবে দাঁড়ানোয় প্রধানমন্ত্রীর প্রতি আপ্লুত সুজেয় শ্যাম। তিনি বলেন, প্রধানমন্ত্রী আমাকে বলেছেন আপনারা শিল্পী, মুক্তিযোদ্ধা। আপনারা দেশের শ্রেষ্ঠ সন্তান। আপনাদের ভালো মন্দ আমরা দেখবো। এমন কথা যখন একজন শিল্পীকে দেশের প্রধানমন্ত্রী বলেন, তখনতো এমনিতেই আমি সুস্থ হয়ে গিয়েছি। আমার তখন এমনই মনে হয়েছে। শুধু তাই নয়, প্রধানমন্ত্রী দুঃখপ্রকাশ করে বলেছেন আপনাদের মতো শিল্পীদের এই দেশে আরো বহুদিন বেঁচে থাকা দরকার।

নিজেকে ভাগ্যবান দাবী করে সুজেয় শ্যাম বলেন, আমি খুব ভাগ্যবান একজন মানুষ। আমার অসুস্থতার খবরে দেশের প্রতিটি সংবাদ মাধ্যম যেভাবে এগিয়ে এসেছে এটা অভাবনীয় ব্যাপার। একজন শিল্পীর জন্য এটা আত্মতৃপ্তির।

কথা প্রসঙ্গে বাংলাদেশকে সত্যিকার অসাম্প্রদায়িক একটি রাষ্ট্র দাবী করে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের এই কণ্ঠযোদ্ধা বলেন, আমাকে বাংলাদেশের মুসলিম, হিন্দু, খ্রিস্টান সবাই সমান ভালোবাসে। এটা আমার জীবনের সবচেয়ে বড় পাওনা। আমি বহু আগেই বলেছিলাম, এই দেশ আমার। এটা আমার বাংলাদেশ। এই দেশ ছেড়ে আমি কখনোই যাবো না। আমাকে লন্ডন, আমেরিকা ও ইন্ডিয়াতে রাখতে অনেক কাছের স্বজনেরা চেষ্টা করেছেন। কিন্তু আমি তাদের বলেছিলাম, আমার দেশ ছেড়ে অন্যকোথাও আমি থাকতে পারবো না। এই দেশে আমার জন্ম, এই দেশেই আমার মৃত্যু হোক।

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শেষ গান এবং স্বাধীনতার প্রথম গানের সুরস্রষ্টা সুজেয় শ্যাম। ‘রক্ত দিয়ে নাম লিখেছি বাংলাদেশের নাম’, ‘বিজয় নিশান উড়ছে ঐ’, ‘আয়রে মজুর কুলি’, ‘আহা ধন্য আমার জন্মভূমি’, ‘রক্ত চাই রক্ত চাই’, ‘মুক্তির একই পথ সংগ্রাম’সহ বহু দেশাত্ববোধক গান লিখেছেন ও সুর করেছেন তিনি।

Tags: ক্যানসারপ্রধানমন্ত্রীলিড বিনোদনসুজেয় শ্যাম
Previous Post

ছবিতে জয়া আহসান

Next Post

রাজীব গান্ধীর ঘাতকদের মুক্তির জন্য কেন্দ্রকে সুপারিশ করেনি রাজ্যসভা

Next Post

রাজীব গান্ধীর ঘাতকদের মুক্তির জন্য কেন্দ্রকে সুপারিশ করেনি রাজ্যসভা

দীর্ঘদিন পর মঞ্চে আসছে ‘ম্যাকবেথ’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT