চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অ্যান্টিবডির সুখবরেও সচেতনতাই বাঁচার একমাত্র ‍উপায়

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
6:27 অপরাহ্ন 22, জুন 2021
in সম্পাদকীয়
A A
করোনাভাইরাসের জেনেটিক মডেল ও ডিএনএ ডাবল হেলিক্স. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাসের হাত থেকে রাজধানী ঢাকাকে নিরাপদ রাখতে যেদিন এর আশেপাশের সাত জেলায় ‘লকডাউন’ ঘোষণা করেছে সরকার; সেদিনই একটা বড় সুখবর দিয়েছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি)। নিজেদের নতুন এক গবেষণা প্রতিবেদনে সংস্থাটি বলছে, রাজধানীর ৭১ শতাংশ এবং চট্টগ্রামের ৫৫ শতাংশ মানুষের শরীরে এরই মধ্যে করোনাভাইরাসের অ্যান্টিবডি তৈরি হয়ে গেছে।

মঙ্গলবার এক অনুষ্ঠানে আইসিডিডিআর,বি আরও জানায়, গত বছরের অক্টোবর থেকে তার পরের পাঁচ ঢাকা ও চট্টগ্রামের বস্তির বাইরে ও বস্তিবাসী তিন হাজার ২২০ জন মানুষের রক্তে কোভিডের সম্ভাব্য কারণ নির্ণয়ে গবেষণা করেছে তারা। প্রাপ্ত ফলাফলে দেখা গেছে, মহিলাদের মধ্যে অ্যান্টিবডি হার ৭০.৬ শতাংশ, আর পুরুষদের ৬৬ শতাংশ।

শুধু তাই নয়, এই অ্যান্টিবডি তৈরিতে বয়স্ক ও তরুণদের হার প্রায় সমান। তবে বস্তির বাইরের তুলনায় বস্তি এলাকার মানুষের শরীরে অ্যান্টিবডি বেশি। এর কারণ হিসেবে বলা হয়েছে- বার বার হাত ধোয়া, নাক-মুখ কম স্পর্শ করা, বিসিজি টিকা গ্রহণ এবং মাঝারি ধরনের শারীরিক পরিশ্রমই বস্তির মানুষের শরীরে বেশি অ্যান্টিবডি তৈরিতে সাহায্য করেছে।

ওই গবেষণায় আরও উল্লেখ করা হয়েছে; স্বল্প শিক্ষিত, অধিক ওজন, উচ্চ রক্তচাপ ও ডায়বেটিস আছে এমন মানুষের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ বেশী পাওয়া গেছে। যদিও স্বাস্থ্য বিশেষজ্ঞরা এরই মধ্যে আইসিডিডিআর,বি’র এই গবেষণাকে ‘পূর্ণাঙ্গ চিত্র নয়’ উল্লেখ করে বলছেন, সুনির্দিষ্ট সিদ্ধান্তে আসতে আরও গবেষণা প্রয়োজন।

আমরা জানি, এই গবেষণায় যেসব পর্যবেক্ষণ উঠে এসেছে, অনেকদিন আগে থেকেই সেসব বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে। বিশেষ করে বেশি ওজন, উচ্চ রক্তচাপ, ডায়বেটিস ও হৃদরোগ আছে- এমন সব মানুষকে বারবার সতর্ক করছেন চিকিৎসকরা। কেননা তারা অভিজ্ঞতা থেকে বলছেন, এই ধরনের মানুষ করোনায় আক্রান্ত হলে বাঁচানো কঠিন হয়ে পড়ে। আইসিডিডিআর,বি’র গবেষণা সেই ধারণাকে আরও শক্তিশালী করলো।

আরেকটি বিষয় হলো, যাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি; তারা খুব দ্রুত করোনামুক্ত হচ্ছে বলে চিকিৎসকদের পর্যবেক্ষণ। আজকের গবেষণা প্রতিবেদনও সেই পর্যবেক্ষণকে মান্যতা দিয়েছে। এসব কিছুর পরও বলা যায়, নানান কারণে দেশের মানুষের বড় একটা অংশের শরীরে ‘হার্ড ইমিউনিটি’ তৈরি হয়ে গেছে। সে জন্যই বাংলাদেশে ভাইরাসটি সেভাবে বড় আকার ধারণ করতে পারেনি। বিশেষ করে ভারতের মতো ভয়ঙ্কর পরিস্থিতি হয়নি।

অবশ্য যতই ‘হার্ড ইমিউনিটি’ তৈরি হোক না কেন; আমাদের আরও সতর্ক থাকতে হবে। কেননা নতুন করে প্রতিদিনই করোনার সংক্রমণ বাড়ছে। বাড়ছে মৃতের সংখ্যাও। আমরা মনে করি, স্বাস্থ্যবিধি আর সামাজিক দূরত্ব মেনে চলার পাশাপাশি করোনাভাইরাস নিয়ে সচেতনতাই পারে এর হাত থেকে মানুষকে রক্ষা করতে। আইসিডিডিআর,বি’র এই গবেষণাও সে কথাই বলছে।

Tags: অ্যান্টিবডিআইসিডিডিআরকরোনাকরোনাভাইরাসবাংলাদেশবিলকডাউনসামাজিক দূরত্বস্বাস্থ্যবিধিহার্ড ইমিউনিটি
Previous Post

দেশে করোনা সংক্রমণের ৪৭২ তম দিনে ৭৬ জনের মৃত্যু

Next Post

টিকে থাকল রূপগঞ্জ, পারটেক্স ও ডিওএইচএস’র অবনমন

Next Post
ক্রিকেট ম্যাচে ব্যাটসম্যানরা মাঠে অবস্থান করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

টিকে থাকল রূপগঞ্জ, পারটেক্স ও ডিওএইচএস’র অবনমন

মধুমিতা সিনেমা হলের বহির্দৃশ্য, অনুমতি না পাওয়ায় বন্ধ রয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

খুলছে না মধুমিতা, অনুমতি না পাওয়ায় বন্ধ থাকছে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT