চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খুলছে না মধুমিতা, অনুমতি না পাওয়ায় বন্ধ থাকছে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:16 অপরাহ্ন 22, জুন 2021
in বিনোদন
A A
মধুমিতা সিনেমা হলের বহির্দৃশ্য, অনুমতি না পাওয়ায় বন্ধ রয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনার কারণে গত ১৪ মাস ধরে বন্ধ থাকার পর আগামী সপ্তাহে রাজধানীর মতিঝিলে অবস্থিত মধুমিতা সিনেমা হল খোলার সিদ্ধান্ত নিয়েছিল কর্তৃপক্ষ। কিন্তু অনুমতি না পাওয়ায় খুলছে না ঐহিত্যবাহি এ সিনেমা হলটি।

তাই শুক্রবার (২৫ জুন) থেকে এই প্রেক্ষাগৃহে শাকিব খানের ‘নবাব এলএল.বি’ সিনেমাটি প্রদর্শিত হওয়ার কথা থাকলেও সেটি হচ্ছে না।

মঙ্গলবার সন্ধ্যায় চ্যানেল আই অনলাইনের সঙ্গে আলাপে মধুমিতার কর্ণধার ও সিনেমা হল মালিক সমিতির (প্রদর্শক সমিতি) সাবেক সভাপতি বলেন, শুক্রবার (২৫ জুন) থেকে মধুমিতা খুলতে চেয়েছিলাম। কিন্তু অনুমতি না পাওয়ায় বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। ‘নবাব এলএল.বি’ চালাতে চেয়েছিলাম। ব্যানার-পোস্টার লাগিয়েছিলাম। কিন্তু আজ নোটিশ দিয়ে জানিয়েছি হল খুলছি না।

নির্মাণের জন্য দরকারি নোটিশ, চিত্রে লেখা একটি নোটিশ বোর্ড. Channel i News - চ্যানেল আই নিউজ
খুলছে না মধুমিতা, নোটিশ দিলো কর্তৃপক্ষ

তিনি বলেন, সম্প্রতি চিত্রামহল ও আনন্দ-ছন্দ সিনেমা হলে স্বাস্থ্যবিধি না মানায় জরিমানা করা হয়েছে। এদিকে মধুমিতা ১৪ মাস ধরে বন্ধ রেখে লোকসানের পাহাড় জমেছে। এর মধ্যে হল চালু করে জরিমানা গুণতে চাইনা। আগামী ঈদে যদি হল খুলতে না পারি তবে চিরতরে মধুমিতা সিনেমা হল বন্ধ করে দেব। এছাড়া কোনো উপায় নাই। আমার আর কিছু করার নেই।

এদিকে, সিনেমা হল প্রদর্শক সমিতির সাধারণ সম্পাদক আওলাদ হোসেন উজ্জ্বল চ্যানেল আই অনলাইনকে জানান, দুদিন আগে প্রদর্শক সমিতির পক্ষ থেকে তথ্য মন্ত্রণালয়, জন প্রশাসন মন্ত্রণালয় ও কয়েকজন সচিবের কাছে হল খোলার অনুমতি চেয়ে আবেদন করা হয়। কিন্তু করোনা পরিস্থিতি দিন দিন অবনতি হওয়ায় আপাতত সিনেমা হল খোলার আশা দেখছি না।

Tags: করোনাচিত্রামহলজরিমানানবাব এলএলবিমধুমিতালকডাউনলিড বিনোদনশাকিব খানসিনেমা হল
Previous Post

টিকে থাকল রূপগঞ্জ, পারটেক্স ও ডিওএইচএস’র অবনমন

Next Post

কফিলউদ্দিন হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্ত তিন আসামির সাজা কমিয়ে যাবজ্জীবন

Next Post
বাংলাদেশের সুপ্রিম কোর্ট ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন।. Channel i News - চ্যানেল আই নিউজ

কফিলউদ্দিন হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্ত তিন আসামির সাজা কমিয়ে যাবজ্জীবন

চ্যানেল আই অনলাইন: স্বাস্থ্য সচেতনতা ও তথ্য প্রচার. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: শনাক্তের হার বেড়েছে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT