চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্ট্রেলিয়ায় সিরিজ জয়ের পরও কৃতিত্ব বঞ্চিত রাহানে!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:32 অপরাহ্ন 11, ফেব্রুয়ারি 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
অস্ট্রেলিয়ায় সিরিজ জয়ের পরও কৃতিত্ব বঞ্চিত রাহানে. Channel i News - চ্যানেল আই নিউজ

অ্যাডিলেড টেস্টে ৩৬ রানে অলআউট হওয়ার লজ্জা পেয়েছিল ভারত। গড়েছিল টেস্ট ইতিহাসে নিজেদের সর্বনিম্ন স্কোরের রেকর্ড। হার দিয়ে অজিদের বিপক্ষে শুরু হয়েছিল টেস্ট সিরিজ।

প্রথম টেস্টের পর সন্তান আগমনের পূর্ব মুহূর্তে স্ত্রীর পাশে থাকতে দেশে ফিরে যান বিরাট কোহলি। শেষ তিন ম্যাচের নেতৃত্বের দায়িত্ব নেন আজিঙ্কা রাহানে।

শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে ইনজুরি জর্জরিত এক দলকে নিয়ে শেষ পর্যন্ত ইতিহাস গড়ে টিম ইন্ডিয়া। ২-১ ব্যবধানে জিতে নেয় সিরিজ। অথচ সিরিজ জয়ের জন্য রাহানেকে কখনই কৃতিত্ব দেয়া হয় না।

রবি শাস্ত্রীর কোচিংয়ে অস্ট্রেলিয়ায় দুর্দান্ত সিরিজ জিতেছে বলে যতটা আলোচনা হয়, ভারপ্রাপ্ত অধিনায়ক রাহানেকে নিয়ে এমন কিছুই হয়নি।

বিষয়টি নিয়ে এবার নিজেই মুখ খুলেছেন রাহানে। ‘ব্যাকস্টেজ উইথ বরিয়া’ শো’তে হাজির হয়ে তিনি বলেন, ‘আমি জানি ওখানে কী করেছিলাম। আমার কাউকে কিছু বলার দরকার নেই। তাছাড়া এটা আমার স্বভাবও না। আপনারা ভালো করেই জানেন যে আমি কখনো কৃতিত্ব দাবি করি না। তবে হ্যাঁ, এমন কিছু কিছু বিষয় ছিল যেটা আমি মাঠে বা সাজঘরে সিদ্ধান্ত নিয়েছি অথচ তার কৃতিত্ব অন্য কেউ নিয়েছে। আমার কাছে গুরুত্বপূর্ণ ছিল সিরিজ জয়।’

‘এটা ঐতিহাসিক সিরিজ জয় ছিল, সেটা আমার কাছে বিশেষ কিছু। সিরিজ জয়ের পর লোকে যেটা বলেছে, মিডিয়ায় যেটা সামনে এসেছে। বলা হয়েছে যে এমন সিদ্ধান্ত তার ছিল, এগুলো তার ব্যক্তিগত বিষয়। তবে আমি জানতাম যে, সিদ্ধান্তগুলো আমার। অবশ্যই ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করতাম। তবে নিজেকে কখনও বড় করে দেখাতে চাইনি।’

কারোর নাম উল্লেখ না করলেও সাবেক কোচ রবি শাস্ত্রীকে উদ্দেশ্য করেই যে রাহানে এসব কথা বলেছেন, সেই ইঙ্গিতই পাওয়া যাচ্ছে। কারণ অস্ট্রেলিয়া সফরে বিরাট কোহলি ও রোহিত শর্মা না থাকার পরও সিরিজ জেতা নিয়ে রবি শাস্ত্রী নিজের কৃতিত্ব জাহির করে কথা বলেছেন।

Tags: অস্ট্রেলিয়াটেস্টভারতরবি শাস্ত্রীরাহানেলিড স্পোর্টস
Previous Post

ফাঁসের অভিনয় দেখাতে গিয়ে কিশোরীর মৃত্যু!

Next Post

মাধুরীর দুর্দান্ত ফিরে আসা, নেটদুনিয়ায় হইচই

Next Post
মাধুরী শো-তে উপস্থিত, হইচই সৃষ্টি করেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মাধুরীর দুর্দান্ত ফিরে আসা, নেটদুনিয়ায় হইচই

ইলিয়াস কাঞ্চন সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন, বেশ কিছু মানুষ তার পাশে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

শিল্পীদের নেতা হয়েই সিনেমার প্রচারণায় ইলিয়াস কাঞ্চন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT