চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিল্পীদের নেতা হয়েই সিনেমার প্রচারণায় ইলিয়াস কাঞ্চন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:05 অপরাহ্ন 11, ফেব্রুয়ারি 2022
in বিনোদন
A A
ইলিয়াস কাঞ্চন সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন, বেশ কিছু মানুষ তার পাশে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

আগেই কথা দিয়েছিলেন শিল্পী সমিতির সভাপতি নির্বাচিত হলে প্রতিটি সিনেমার প্রচারণা করবেন। ইলিয়াস কাঞ্চন তার কথা রেখেছেন।

শুক্রবার সকালে রাজধানীর মধুমিতা সিনেমা হলে সশরীর হাজির থেকে সিনেমার প্রচারণা করেন ‘বেদের মেয়ে জোসনা’ খ্যাত এ নায়ক।

শুক্রবার মুক্তিপ্রাপ্ত বাপ্পী চৌধুরী ও অপু বিশ্বাস অভিনীত এবং দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’। হলে বসে টিমের সঙ্গে সিনেমাটি উপভোগ করেন ইলিয়াস কাঞ্চন। পরে জানান, ‘সিনেমাটি তার কাছে ভালো লেগেছে’।

ইলিয়াস কাঞ্চন দর্শকদের হলে গিয়ে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ সিনেমাটি দেখার জন্য আহ্বান জানান।

ইলিয়াস কাঞ্চন বলেন, ‘চাই না জাতির জনক বঙ্গবন্ধুর হাতে গড়া এই ইন্ডাস্ট্রি শেষ হয়ে যাক। দর্শক সিনেমা হলে কম আসায় সিনেমা ভালো চলে না। সে জন্য দর্শকদের হলে আসার অনুরোধ জানাই। শিল্পীদের বলবো, আপনারা কাজে আরও বেশি মনোযোগ দিন। পরিচালকরা যেন তাদের দক্ষতা প্রমাণ করে আরও ভালো করে সিনেমা নির্মাণ করেন।’

ইলিয়াস কাঞ্চন বলেন, চলচ্চিত্রের খারাপ অবস্থার জন্য কিছু ভুল কাজ কাজ দায়ী। সেই ভুলটা থেকে শিক্ষা নেয়া উচিত। এসব ভুলের মধ্যে পাইরেসি, অশ্লীলতা সবচেয়ে বেশি উল্লেখযোগ্য। এসব ভুল যেন আমাদের আর না হয়। মানুষের সিনেমা দেখার জন্য আগ্রহ তৈরি করাতে হবে। সেই আগ্রহ বাড়ানোর জন্যই আজকে প্রথমদিন সকালে উঠেই আমি সিনেমা হলে এসেছি।

ইলিয়াস কাঞ্চনের পাশাপাশি তার শিল্পী সমিতির নির্বাচনী প্যানেলের সদস্য নিপুণ, সাইমন সাদিকরা নিজেদের ফেসবুকেও ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’-এর পোস্টার শেয়ার করে দর্শকের হলে গিয়ে সিনেমাটি দেখার আহ্বান জানান।

দেশের ২৫টি সিনেমা হলে মুক্তি পেয়েছে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’।

শুক্রবার সকালে রাজধানীর মধুমিতা সিনেমা হলে প্রথম শোতে শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন ছাড়াও উপস্থিত ছিলেন পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান, প্রযোজক নেতা খোরশেদ আলম খসরু, পরিচালক দেবাশীষ বিশ্বাস, নায়ক বাপ্পী চৌধুরীসহ অনেকে।

বাপ্পী বলেন, কাঞ্চন ভাইয়ের মতো মানুষ যখন আমার পাশে বসে সিনেমাটা দেখলেন এটা আমার জন্য বড় পাওয়া। তার মতো সব শিল্পী যদি সিনেমাকে প্রমোট করেন তবে হয়তো আমরা আমাদের সিনেমার সেই সোনালী অতীত আবার ফিরে পাবো।

Tags: অপু বিশ্বাসঅভিনয়ইলিয়াস কাঞ্চনকাঞ্চনদেবাশীষপরিচালকবাপ্পীবাপ্পী চৌধুরীমধুমিতারিয়াজলিড বিনোদনশাবনূরশ্বশুরবাড়ি জিন্দাবাদসকালসিনেমা
Previous Post

মাধুরীর দুর্দান্ত ফিরে আসা, নেটদুনিয়ায় হইচই

Next Post

মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত সৈয়দ মোহাম্মদ কায়সার মারা গেছেন

Next Post
সৈয়দ মোহাম্মদ কায়সারকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত সৈয়দ মোহাম্মদ কায়সার মারা গেছেন

রাশিয়ান সেনা ট্যাংক শীতকালীন পরিবেশে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের সমুদ্রপথ অবরোধের অভিযোগ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT