চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অমিতের অসীম সাফল্য

আবু সুফিয়ান by আবু সুফিয়ান
8:49 অপরাহ্ন 13, জুলাই 2020
in শিক্ষা
A A
শিক্ষা সম্পন্ন যুবক গ্র্যাজুয়েট ক্যাপ ও গাউন পরে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘‘বছরটি ছিল ২০০৩। আমি তখন অষ্টম শ্রেণিতে পড়ি। সেবছরই বাবা মারা যাওয়ার পর আমি খুব একা হয়ে যাই। একমাত্র ভরসা মা আর বড় বোন। মায়ের সামনে নতুন চ্যালেঞ্জ সংসার সামলানোর পাশাপাশি ছেলে-মেয়েকে সুশিক্ষিত করে গড়ে তোলা। তারপর পাহাড়সম বাধা পেরিয়ে সাফল্যের চাবি হাতে পেয়েছি।’’

এভাবেই নিজের সংগ্রামী জীবনের কথা বলছিলেন ৩৮তম বিসিএসে (কৃষি) কৃষি সম্প্রসারণ কর্মকর্তা পদে সুপারিশপ্রাপ্ত অমিত মালাকার।

জীবনের গল্প বলতে গিয়ে অমিত চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘২০০৬ সালে এসএসসিতে সাফল্যের সাথে জিপিএ ৫ অর্জন করি। এরপর শুরু হলো জীবনের নবজাগরণ। সাফল্যের ধারাবাহিকতায় এইচএসসি পরীক্ষাতেও জিপিএ ৫ অর্জন করি।’

‘‘এরপর বিশ্ববিদ্যালয় ভর্তিযুদ্ধ পেরিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে কৃষি অনুষদে উত্তীর্ণ হই। ধাপে ধাপে স্নাতক ও পরে স্নাতকোত্তর পাস করি।’’

পড়াশোনার পর কর্মজীবন। কিন্তু সরকারি চাকরি কি এতোই সহজ? প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে প্রিলিমিনারি, লিখিত এবং মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চাকরিতে প্রবেশ করতে হয়। সেই সুকঠিন পথ পারি দিয়ে সফল হয়েছেন গাজীপুরের অমিত মালাকার।

বিসিএস সম্পর্কে জানতে চাইলে অমিত মালাকার চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘বিসিএস হলো পরিশ্রম আর ভাগ্যের এক অদ্ভুত সংমিশ্রণ। পরিশ্রম করলে ভাগ্য সহায়তা করবে।’

কিভাবে প্রস্তুতি নিয়েছেন? জানতে চাইলে তিনি বলেন, ‘বিসিএস প্রিলিমিনারি ২০০ নম্বরের প্রতিযোগিতামূলক পরীক্ষা, যার মাধ্যমে লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পায় পরীক্ষার্থী। বাংলা, ইংরেজি এবং গণিত এই তিনটি বিষয়ের ১০০ নম্বরে অনেকে ভালো করতে পারে না। তাই প্রিলিমিনারিতে খারাপ করে অধিকাংশই। বাংলাদেশ, আন্তর্জাতিক, কম্পিউটার ও সাধারণ বিজ্ঞান বিষয়েও সমান গুরুত্ব দিয়ে পড়তে হবে। প্রিলিমিনারিতে কেউ ২০০ পায় না। তাই সবাই সব পারবে এটা ভাবাও অমূলক।’

৩০ জুন বিসিএসের রেজাল্ট জানার পর অনুভূতির কথা জানতে চাইলে অমিত বলেন, ‘পড়াশোনার পর কর্মজীবনে দেশের মানুষের কল্যাণে সরাসরি কাজ করবো এটা ভেবেই খুব ভালো লাগছে।’

‘’আমি ছোট থেকে খুব কষ্ট করে মানুষ হয়েছি। অষ্টম শ্রেণিতে পড়ার সময় বাবা মারা যায়। তখন আমি আর আমার বোন খুব কষ্ট করে মায়ের সামান্য বেতন দিয়ে পড়াশোনা করেছি। পরে কলেজ এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর উত্তীর্ণ হই। কিন্তু চাকরির প্রতিযোগিতায় উত্তীর্ণ হচ্ছিলাম না।

এরপর ৩৮তম প্রিলিমিনারি পাস করে লিখিত পরীক্ষা দেই। মৌখিক পরীক্ষা আশানুরূপ না হলেও বিসিএস কৃষি ক্যাডারের কৃষি সম্প্রসারণ কর্মকর্তা পদে ৫০তম হয়ে সুপারিশপ্রাপ্ত হয়েছি।’’

নতুন ক্যাডার প্রত্যাশীদের উদ্দেশে তিনি বলেন, ‘প্রতিদিন পড়াশোনা করতে হবে। যত বেশি বার রিভাইস করবেন, ততো ভুল হবার সম্ভাবনা কম থাকবে। অন্যান্য বিষয়ের সাথে বাংলা, ইংরেজি এবং গণিতে বেশি জোর দিয়ে পড়তে হবে। এটাই টেকনিক।’

ছেলের সাফল্যে তার মা তাপসী মালাকার বলেন, ‘সৃষ্টিকর্তার অশেষ করুণায় আমার ছেলে আজ বিসিএস ক্যাডার হয়েছে। আমার মেয়েকে রসায়নে মাস্টার্স পাস করিয়েছি। আমি তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করি।’

ভাইয়ের সাফল্যে বড় বোন সোমা মালাকার বলেন, ‘অমিত ছোট বেলা থেকেই অনেক পরিশ্রমী। আজ সে সফল হয়েছে। আমি ওর জন্য আশীর্বাদ করি।’

বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি জনকণ্ঠ পত্রিকায় রিপোর্টার হিসেবে কাজ করেছেন অমিত। মা তাপসী মালাকার বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের উপ-সহকারী কৃষি কর্মকর্তা পদে কর্মরত আছেন।

Tags: বাংলাদেশ সিভিল সার্ভিসবিসিএস ক্যাডার
Previous Post

নেপালে বন্যা ও ভূমিধসে নিহত অর্ধশতাধিক

Next Post

বক্তৃতা-বিবৃতির চেয়ে কার্যক্রম পছন্দ করে জনগণ

Next Post
একজন পুরুষ ও একজন মহিলার ছবি, আলোচনায় ব্যস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

বক্তৃতা-বিবৃতির চেয়ে কার্যক্রম পছন্দ করে জনগণ

BWA B logo representing Bankers' Welfare Association Bangladesh. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনা: কর্মীদের বেতন না কমিয়ে আয় বাড়ানোর আহ্বান ব্যাংকারদের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT