চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা: কর্মীদের বেতন না কমিয়ে আয় বাড়ানোর আহ্বান ব্যাংকারদের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:32 অপরাহ্ন 13, জুলাই 2020
in - সেমি লিড, অর্থনীতি
A A
BWA B logo representing Bankers' Welfare Association Bangladesh. Channel i News - চ্যানেল আই নিউজ

চাকরিচ্যুতি কিংবা বেতন-ভাতা কমানোর চিন্তা বাদ দিয়ে ব্যয় কমানো এবং আয় বাড়াতে বেসরকারি ব্যাংকগুলোকে বাস্তবভিত্তিক পন্থা বের করার আহ্বান জানিয়েছেন ব্যাংকাররা।

তারা বলছেন, বেতন কমালে ব্যাংক কর্মকর্তারা হতাশাগ্রস্ত হবেন। তারা কাজে আগ্রহ হারিয়ে ফেলবেন এবং ব্যাংকিং খাতে তার নেতিবাচক প্রভাব পড়বে।

সোমবার বাণিজ্যিক ব্যাংকগুলোর কর্মীদের সংগঠন ব্যাংকার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশের (বিডব্লিউএবি) পক্ষ থেকে সংগঠনটির প্রেসিডেন্ট কাজী মো. শফিকুর রহমান একটি বিবৃতি দিয়েছেন।

করোনায় ব্যয় কমানোর অজুহাত দিয়ে গত কয়েক মাসে দেড় শতাধিক কর্মীকে ছাঁটাই করেছে বেসরকারি এবি ব্যাংক। ব্যয় কমানোর নামে এর আগে ওয়ান ব্যাংক, দ্য সিটি ব্যাংক, এক্সিম ব্যাংক ও এবি ব্যাংক তাদের কর্মকর্তাদের বেতন-ভাতা কমানোর সিদ্ধান্ত নিয়েছে। এতে করে মহামারির এ দুর্যোগের সময়ে আতঙ্কে রয়েছেন ব্যাংকের কর্মীরা। এমন পরিস্থিতিতে এই বিবৃতি দেয় সংগঠনটি।

বিবৃতিতে বলা হয়, ‘ব্যাংকার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশ (বিডব্লিউএবি) মনে করে, ব্যাংক কর্মকর্তাদের চাকরিচ্যুতি বা বেতন-ভাতা কমানো কোভিড-১৯ বা অন্য সংকট মোকাবিলায় সমাধান হতে পারে না।

তাই বিডব্লিউএবি আশা করে, সকল বেসরকারি বাণিজ্যিক ব্যাংক তাদের কর্মকর্তাদের চাকরিচ্যুতি বা বেতন-ভাতা কমানোর চিন্তা থেকে বেরিয়ে আসবে এবং ব্যয় কমানো ও আয় বাড়ানোর অন্য বাস্তবভিত্তিক পন্থা অবলম্বন করবে।’

করোনা সংকটের মধ্যে কিছু ব্যাংক তাদের কর্মীদের বেতন কমালেও বেশ কয়েকটি ব্যাংক বেতন না কমানোর ঘোষণা দিয়েছে। এর মধ্যে রয়েছে ইউসিবি, এসবিএসি, প্রাইম ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ব্যাংক এশিয়া, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, এনসিসি ও মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক। এসব ব্যাংককে সাধুবাদ জানিয়েছে সংগঠনটি।

বিডব্লিউএবি বলছে, যেসব ব্যাংকে কর্মীদের চাকুরিচ্যুত বা বেতন কমানো হয়েছে, সেখানকার কর্মকর্তারা ক্ষুব্ধ। অন্য ব্যাংকগুলোতেও চাকুরিচ্যুতি বা বেতন কমানোর আতঙ্ক রয়েছে। সাধারণ জনগণ মনে করে, ব্যাংকগুলো তার কর্মকর্তাদের বেতনেরই যদি সুরক্ষা দিতে না পারে, তাহলে গ্রাহকরা তাদের আমানতের সুরক্ষার ব্যাপারে নিশ্চিত হবে কীভাবে? এর ফলে বেসরকারি ব্যাংকের ওপর আস্থা কমে যাবে।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র সিরাজুল ইসলাম বলেছেন, কর্মকর্তা-কর্মচারীরা কাজে উৎসাহ হারায় এমন কোনো সিদ্ধান্ত নেয়া থেকে বেসরকারি ব্যাংকগুলোকে বিরত থাকতে বলা হয়েছে।

তিনি বলেন, করোনা সংকটে কর্মীদের ওপর চাপ পড়ে এমন কোনো সিদ্ধান্ত যেন না নেয়া হয়। আর সরকার এই সময় করোনা মোকাবিলায় ব্যাংকের মাধ্যমে বেশকিছু আর্থিক প্যাকেজ বাস্তবায়ন করছে। কোনো কারণে সেগুলোও যেন বাধাগ্রস্ত না হয়।

সংগঠনটি বলছে, কোভিড-১৯ মহামারির আবির্ভাবের শুরুতে সরকারি সকল অফিসে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। ব্যাংক কর্মকর্তারা সে সময়েও ডাক্তার, অন্যান্য স্বাস্থ্যসেবা কর্মী, সেনাবাহিনী, পুলিশ বাহিনী ও অন্যান্য সম্মুখযোদ্ধাদের ন্যায় প্রাণের ঝুঁকি নিয়ে ব্যাংকিং সেবা দিয়ে এসেছেন। বিভিন্ন গণমাধ্যমের সূত্র মতে, এ পর্যন্ত কোভিড-১৯ মহামারিতে অন্তত ৩৬ জন ব্যাংক কর্মকর্তা মৃত্যুবরণ করেছেন এবং আনুমানিক ২ হাজার জন কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছেন। এ ভয়াবহ পরিস্থিতিতে ব্যাংক কর্মকর্তাদের চাকরিচ্যুতি বা বেতন-ভাতা কমানোর সিদ্ধান্ত নিতান্তই ‘অমানবিক’।

কোভিড-১৯ ও অন্যান্য যেকোনো আর্থিক সংকট মোকাবিলার জন্য ব্যাংক কর্মকর্তাদেরকে অনুপ্রেরণা দেয়ার পদক্ষেপ নেয়া প্রয়োজন। যাতে তারা নির্বিঘ্নে ও নিশ্চিন্তে ব্যাংকের উন্নয়ন ও গতিশীলতায় যথাযথ ভূমিকা পালন করতে পারেন। কেননা ব্যাংক কর্মকর্তারাই ব্যাংক কার্যক্রমের মূল চালিকা শক্তি।

প্রধানমন্ত্রী ও বাংলাদেশ ব্যাংকের গর্ভনরের দৃষ্টি আকর্ষণ করে সংগঠনটি বলছে, ব্যাংকের কোনো কর্মকর্তাকে চাকরিচ্যুত না করা বা পদত্যাগে বাধ্য না করা এবং তাদের বেতন না কমানো। বাংলাদেশ ব্যাংকের সার্কুলার অনুযায়ী সরকার ঘোষিত সাধারণ ছুটিকালীন সময়ে ব্যাংক কর্মকর্তাদের অফিসে কাজ করার বিশেষ প্রণোদনা প্রদানের ব্যবস্থা করার দাবি জানাচ্ছি।

Previous Post

বক্তৃতা-বিবৃতির চেয়ে কার্যক্রম পছন্দ করে জনগণ

Next Post

লাজ ফার্মাকে ২৯ লাখ টাকা জরিমানা

Next Post
Lazz Pharmacy storefront with drug and departmental store signage in Bengali and English. Channel i News - চ্যানেল আই নিউজ

লাজ ফার্মাকে ২৯ লাখ টাকা জরিমানা

চারজন সাংবাদিকের ছবি, আন্তর্জাতিক প্রেস ফ্রিডম অ্যাওয়ার্ড-২০২০. Channel i News - চ্যানেল আই নিউজ

আন্তর্জাতিক প্রেস ফ্রিডম অ্যাওয়ার্ড-২০২০ পাচ্ছেন চার সাহসী সাংবাদিক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT