চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘অভ্যন্তরীণ সন্ত্রাসবাদ’ বন্ধে সহযোগিতায় আগ্রহী ভারত

পান্থ রহমান by পান্থ রহমান
3:26 অপরাহ্ন 12, মে 2016
in বাংলাদেশ
A A

ঢাকা সফরে থাকা ভারতের পররাষ্ট্র সচিব ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, বাংলাদেশের অভ্যন্তরীণ সন্ত্রাসবাদ নিয়ে ভারতের উদ্বেগ আছে; বাংলাদেশ চাইলে তাতে সহযোগিতায় প্রস্তুত তারা।

তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে ত্রিদেশীয় উদ্যোগের সম্ভাবনা নাকচ করেছেন তিনি। বিশিষ্ট নাগরিকদের সঙ্গে বৈঠক শেষে তিস্তার পানি চুক্তি বাস্তবায়ন এবং ভিসা জটিলতা সহজ করার প্রতিশ্রুতি দিয়েছেন জয়শঙ্কর। পরে পররাষ্ট্র সচিব পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দেন তিনি।

কড়া নিরাপত্তার মধ্যে বিশিষ্ট নাগরিকদের সঙ্গে ভারতের পররাষ্ট্র সচিবের প্রাতঃরাশ বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন সুশীল সমাজের প্রতিনিধিরাও।

বাংলাদেশের বড় দুই রাজনৈতিক দলের প্রতিনিধিদের পাশাপাশি আইন-বিচার, সুশাসন এবং মানবাধিকারকর্মীরা জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরের সময় নির্ধারণ করা বিষয়গুলো আলোচনায় এসেছে।

মানবাধিকারকর্মী সুলতানা কামাল বলেন, পানি বণ্টনের কথা যখন এসেছে নির্ধারিতভাবেই তিস্তার কথা এসেছে। জয়শঙ্কর জানিয়েছেন সেটা দেশের সম্পদ বিতরনের যে পলিসি রয়েছে তার সাথে সঙ্গতি রেখেই এটা করা হবে।

সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নান বলেন, ‘আমেরিকা নিরাপত্তা বিষয়ে ইন্ডিয়ার সঙ্গে কীভাবে কাজ করবে? এই প্রশ্ন তিনি (জয়শঙ্কর) আমাদের উল্টোভাবে করেছেন। জয়শঙ্কার বলেছেন, এটা তো আমেরিকা বলেছে আমরা বলিনি।’

বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তার বিষয়ে ভারতের অবস্থানের কথাও জানান বিশিষ্ট নাগরিকরা।

শের-ই-বাংলা ন্যাশনাল ফাউন্ডেশনের চেয়ারম্যান এ কে ফাইয়াজুল হক রাজু বলেন, ভারতীয় পররাষ্ট্র সচিব ও প্রতিনিধিরা বলেছেন, এটা তাদের জন্যও উদ্বেগের। বাংলাদেশ অশান্ত হলে সেটা ভারতের জন্য উদ্বেগের। এ ব্যাপারে তারা সাহায্য করতে প্রস্তুত। তবে বাংলাদেশ কতটুকু চাইবে সেটার উপর নির্ভর করে করণীয় ঠিক করা হবে।

সাবেক পররাষ্ট্র সচিব শমসের মবিন চৌধুরী জানান, আমরা পানি সম্পদ বন্টনের কথা বলেছি। সেটা নেপাল, ভুটানসহ কীভাবে করা যায় সে ব্যাপারে কথা হয়েছে।

সুশীল সমাজের সঙ্গে বৈঠক শেষে রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় শুরু হয় দু’দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের আনুষ্ঠানিক বৈঠক। বাংলাদেশের নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব শহিদুল হক।

Previous Post

সামান্য ‘নো’ বল নিয়ে বিতর্কে এমন হত্যাকাণ্ড!

Next Post

বিনিয়োগবান্ধব যথাযথ পরিবেশ তৈরিতে মার্কিন রাষ্ট্রদূতের আহ্বান

Next Post

বিনিয়োগবান্ধব যথাযথ পরিবেশ তৈরিতে মার্কিন রাষ্ট্রদূতের আহ্বান

জামায়াত নিষিদ্ধে গণজাগরণ মঞ্চের দাবি, আইনী প্রক্রিয়ায় সম্ভব বলেছে আওয়ামী লীগ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT