চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জামায়াত নিষিদ্ধে গণজাগরণ মঞ্চের দাবি, আইনী প্রক্রিয়ায় সম্ভব বলেছে আওয়ামী লীগ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:43 অপরাহ্ন 12, মে 2016
in রাজনীতি
A A

জামায়াতে ইসলামী এবং তাদের সব সংগঠনের রাজনীতি দ্রুত নিষিদ্ধ করার দাবি জানিয়েছে গণজাগরণ মঞ্চ। জামায়াত নিষিদ্ধ করা সময়ের ব্যাপার উল্লেখ করে তা আইনী প্রক্রিয়ায় সম্ভব বলেছেন আওয়ামী লীগ নেতা এবং সরকারের মন্ত্রীরা।

মতিউর রহমান নিজামীর ফাঁসির প্রতিবাদে জামায়াতের হরতালের প্রতিবাদে শাহবাগে অবস্থান নেয় গণজাগরণ মঞ্চ। হরতালবিরোধী মিছিল করে তারা। সেখানে মঞ্চের মুখপাত্র জামায়াতের অর্থের সকল উৎস বন্ধের দাবি জানান।

গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার বলেন, মতিউর রহমান নিজামীর রায় কার্যকরের মধ্য দিয়ে ইতিমধ্যে জামায়াতের রাজনীতি করার অধিকার সাংগঠনিকভাবে সম্পূর্ণভাবে শেষ হয়ে গেছে। তাই সরকারের কাছে আহ্বান আর কোনো সময় নষ্ট না করে এই খুনিবাহিনী, একাত্তরের ঘাতকবাহিনী অবিলম্বে জামায়াত-শিশিবের রাজনীতি নিষিদ্ধ করুন।

হরতালের বিরুদ্ধে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ ও মিছিল করেছে ঢাকা মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠন।

সমাবেশে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, জামায়াত একটি সন্ত্রাসী ও যুদ্ধাপরাধী দল, তাই জামায়াতকে নিষিদ্ধ করা সময়ের ব্যাপার মাত্র। এবং যথাসময়েই আইনী প্রক্রিয়ার মাধ্যমেই জামায়াতকে নিষিদ্ধ ঘোষণা করা হবে।

এছাড়া সমাবেশে আওয়ামী লীগ নেতারা বলেছেন, মানবতাবিরোধী অপরাধ করা সংগঠন জামায়াতের সঙ্গে ঐক্য গড়ে বিএনপিও অপরাধ করেছে।

Tags: গণজাগরণ মঞ্চ
Previous Post

বিনিয়োগবান্ধব যথাযথ পরিবেশ তৈরিতে মার্কিন রাষ্ট্রদূতের আহ্বান

Next Post

ডাক্তারকে পিটালে কিছু হয় না

Next Post

ডাক্তারকে পিটালে কিছু হয় না

মিউজিক্যাল প্রিমিয়ার লিগে রেজিষ্ট্রেশন করবেন যেভাবে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT