চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অভিনয়ে ডায়মেনশন দেখানোর চেষ্টা করেছি: শামীম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:42 অপরাহ্ন 10, জুন 2019
in বিনোদন
A A

ঈদের কতোগুলো নাটক, টেলিফিল্মে কাজ করেছেন সংখ্যায় সঠিক তথ্য দিতে পারলেন না শামীম হাসান সরকার। অনুমান করে জানালেন, ১০ টি হবে। এগুলো ইউটিউব ও টেলিভিশন সবযায়গা থেকে দর্শক উপভোগ করছেন। কাজগুলো করতে বেশ প্রেশার গেছে। ঈদুল আজহার কাজের প্রস্তুতি নিচ্ছে। শিগগির দাঁড়াবেন ক্যামেরার সামনে। 

ঈদের কাজগুলো নিয়ে শামীম হাসান সরকার চ্যানেল আই অনলাইনকে বলেন, নাটক, টেলিফিল্ম, শর্টফিল্ম সবকিছুতেই কাজ করেছি। ৩ টি ৬ পর্বের কাজ রয়েছে। একটা বিষয় খুব খেয়াল করেছি, একই চরিত্র ও চিত্রনাট্যের কাজগুলো করিনি। কারণ, আমার কাজগুলো বা চরিত্রতে যেন শুধুই কমেডি না থাকে। অভিনয়ে ডায়মেনশন দেখানোর চেষ্টা করেছি। এরমধ্যে সিরিয়াস চরিত্রও করেছি।

তিনি বলেন, নেগেটিভ চরিত্রে কাজ করেছি। যেটা দেখলে অনেকের বিরক্ত লাগবে। তাও করেছি। কারণ অভিনয় দিয়ে গল্পটাকে টেনে নিয়ে যাবে। খুব সাধারণ চরিত্রও করেছি। মানে নেতিবাচক-ইতিবাচক, রোম্যান্টিক সব মিলিয়ে করেছি। আমার কাছে ভালো ভালো চরিত্রে কাজের প্রস্তাব এসেছিল। সুযোগ মিস করিনি।

শামীম জানান, তার নিজস্ব ইউটিউব চ্যানেল ‘ম্যাঙ্গো স্কোয়াড’ থেকে প্রথমবারের মতো নির্মিত হয়েছে নাটক ‘ম্যাঙ্গো লাভার’। আগামীতে ইউটিউবে আরও নিয়মিতভাবে তার কাজ থাকবে। এছাড়া, ১ জুন তার ঈদের কাজগুলোর শুটিং শেষ করেছিলেন। এরপর পরিবার ও বন্ধুদের সময় দিয়েছেন। ঢাকাতেই ঈদ উদযাপন করেছেন।

Tags: ম্যাঙ্গো স্কোয়াডশামীম হাসান সরকার
Previous Post

জাহিদ আকবরের কথায় আসিফের ‘আনাচে কানাচে’

Next Post

নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ

Next Post
ফাইল ছবি

নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ

ইংল্যান্ডে একদিনেই হবে এক মাসের বৃষ্টি!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT