চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অবৈধ সাপের খামারে অভিযান, ৪৯টি বিষধর সাপ উদ্ধার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:17 অপরাহ্ন 13, আগস্ট 2020
in - সেমি লিড, জনপদ, নাটোর
A A
অভিযানে বিষধর সাপ উদ্ধার, সাপটি হাতে ধরে একজন ব্যক্তি।. Channel i News - চ্যানেল আই নিউজ

নাটোরের নলডাঙ্গার বৈদ্যবেলঘরিয়া এলাকায় অবৈধ সাপের খামারে মোবাইল কোর্ট পরিচালনা করে ৩০ হাজার টাকা জরিমানা এবং ৪৯টি বিষধর সাপ উদ্ধার করে বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগকে হস্তান্তর করা হয়েছে।

বুধবার বিকালে নলডাঙ্গা উপজেলা প্রশাসন ও বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগ যৌথভাবে এই অভিযান পরিচালনা করেন। এসময় ৪৯টি বিষধর সাপ ২৯টি বাক্স এবং ৩৬টি সাপের ডিম উদ্ধার করা হয়।

প্রশাসন ও এলাকাবাসী সুত্র জানায়, নলডাঙ্গার বৈদ্যবেলঘরিয়া চৌধুরীপাড়া গ্রামের মোঃ নুরু মোহাম্মদের ছেলে শাহাদৎ হোসন (৩৫) এই সাপের খামারটি গড়ে তোলে। একটি টিন শেডের ঘরে, বৈজ্ঞানিক কোন পদ্ধতি ছাড়ায় চলছিল এই খামারটি।

চারিদিকে বন-জঙ্গল আর আবাদি এলাকায় এই খামার। যেখানে খামারি নিজেই জানেনা কি করে, কি উপায়ে সাবধনতা অবলম্বন করে সাপগুলো ব্যবস্থাপনা করতে হয়। খামারে নেই কোন বিদ্যুতের ব্যবস্থা, নেই কোন কাঁচের সুরক্ষিত বাক্স। খামারটিতে ছোট-বড় মিলে মোট ৪৯টি সাপ থাকলেও নেই কোন সঠিক ব্যবস্থাপনা-নেই কোন বৈধ কাগজপত্র। সাপের খামারটি অবৈধ।এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এরপর এই অবৈধ সাপের খামারে অভিযান পরিচালনা করা হয়।

এ ব্যাপারে রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বন্যপ্রাণী পরিদর্শক জাহাঙ্গাগীর কবির জানান, বিবিসিএফ এর তথ্যের ভিত্তিতে এই অভিযান করা হয়। সাপের খামারটি অবৈধ।

নলডাঙ্গার উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল্লাহ আল মামুন বলেন, নলডাঙ্গা উপজেলার বৈদ্যবেলঘরিয়া চৌধুরীপাড়া গ্রামে লাইসেন্স বিহীন অবৈধ সাপের খামারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এসময় বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ অনুযায়ী মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

Tags: বিষধর সাপ
Previous Post

বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের প্রতিবাদে বিএনপির বিবৃতি

Next Post

জরুরী ভিত্তিতে মেডিকেল ও বিজনেস ভিসা দিচ্ছে ভারত

Next Post
বাংলাদেশের একজন নারী রাজনীতিবিদ, পেশাদার ও আত্মবিশ্বাসী।. Channel i News - চ্যানেল আই নিউজ

জরুরী ভিত্তিতে মেডিকেল ও বিজনেস ভিসা দিচ্ছে ভারত

স্বাস্থ্যমন্ত্রী কোভিড হাসপাতালগুলো নন-कोভিডে রূপান্তর বিষয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কয়েকটি কোভিড হাসপাতালকে নন কোভিডে রূপান্তর করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT